এক্সপ্লোর

Tata Motors: মালবাহী ট্রাকও এবার চলবে বিদ্যুতে, বাজারে নতুন ট্রাক আনল টাটা- রেঞ্জ কত ?

Tata Motors Electric Truck: টাটার এই নতুন ট্রাকে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও রাখা হয়েছে একেবারেই নতুন। Fleet Edge Telematics System-এর সঙ্গে অন্য আরও কিছু ফিচার্স জুড়ে গিয়েছে এই ট্রাকে।

Tata Electric:  দেশে বর্তমানে ক্রমেই বৈদ্যুতিন গাড়ির চাহিদা বাড়ছে। আর সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দু-চাকার এবং চার চাকার গাড়ি নির্মাতা সংস্থাগুলিও নতুন নতুন মডেল নিয়ে আসছে বাজারে। শুধু যে ডোমেস্টিক গাড়িতেই নতুন মডেল আসছে তা নয়, মালবাহী ও পণ্যবাহী গাড়িগুলির ক্ষেত্রেও বদল আসছে। টাটা এবার প্রথম মালবাহী গাড়ির মডেলের বৈদ্যুতিন ভার্সন নিয়ে এল বাজারে। ভারতের বাজারে এসে গেছে টাটা ACE EV 1000। ১ টন পণ্য পরিবহন করার ক্ষমতা আছে এই নতুন বৈদ্যুতিন ট্রাকের। একবার চার্জ দিলে ১৬১ কিমি পথ যেতে পারবে এই বৈদ্যুতিন ট্রাক।

টাটার এই নতুন ট্রাকে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমও রাখা হয়েছে একেবারেই নতুন। Fleet Edge Telematics System-এর সঙ্গে অন্য আরও কিছু ফিচার্স জুড়ে গিয়েছে এই ট্রাকে। টাটা দাবি করছে যে, নতুন জিরো এমিশন মডেলের উপর নির্ভর করে এই নতুন ট্রাকটি বানানো হয়েছে। সংস্থার বাণিজ্যিক পণ্যের ডিলারদের কাছে এখন এই মডেলটি পাওয়া যাবে।

কী ফিচার্স আছে Tata ACE EV 1000 মডেলে

আজ থেকে ২ বছর আগেই বাজারে এসেছিল টাটার ACE 1000 মডেলটি। তবে এবার এই পুরনো মডেলেরই বৈদ্যুতিন সংস্করণ আনা হয়েছে। এই নতুন ট্রাকের উদ্বোধন অনুষ্ঠানে টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড বিনয় পাঠক জানান, দুই বছর ধরে টাটার ACE ১০০০-এর গ্রাহকরা এই ট্রাকের ভালমত সুবিধে উপভোগ করেছে। এর ফলে তাঁদের উপকারও হয়েছে অনেক। এই ট্রাক আদপেই খুব টেকসই। ভারতের জিরো এমিশন নীতির মোবিলিটি সলিউশনের ক্ষেত্রে এই ট্রাক একটা ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে উঠেছে।

তিনি আরও বলেন যে এই ট্রাকের ফিচার্সে আরও কিছু বদল আনা হবে এবং বিভিন্ন সেক্টরে কর্মরত মানুষদের সুবিধের কথা মাথায় রেখে কিছু ফিচার্স যোগ করা হবে। সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে এই ট্রাক। একদিকে যেমন এর দাম অনেকটাই কম, তেমনই ডেলিভারির ক্ষেত্রেও অনেক সুবিধে আছে Tata ACE EV 1000 মডেলে।

এই ট্রাকের পাওয়ারট্রেন কী আছে

Tata ACE EV 1000-এ রয়েছে ইভোজেন পাওয়ারট্রেন। এতে এমন একটা ব্যাটারি আছে যার ওয়্যারান্টি আছে ৭ বছরের জন্য এবং ৫ বছরের একটা মেনটেন্যান্স প্যাকেজ আছে। টাটা জানিয়েছে যে কোনও মরশুমের জন্যেই এই ট্রাকটি উপযুক্ত। এতে আছে একটা অ্যাডভান্সড ব্যাটারি কুলিং সিস্টেম। রিজেনারেটিভ ব্রেকের ধারণাও রয়েছে এই বৈদ্যুতিন ট্রাকে। এই ট্রাকের মধ্যে যে বৈদ্যুতিন মোটর আছে তা ২৭ কিলোওয়াট শক্তি দেয়। ১৩০ এনএম টর্ক উৎপন্ন করে এই ট্রাক।

ফাস্ট চার্জিংয়ের সুবিধে আছে

ফাস্ট চার্জ দেওয়া যাবে টাটার এই বৈদ্যুতিন ট্রাকে। মাত্র ১০৫ মিনিটেই পুরো চার্জ হয়ে যাবে এই ট্রাকে। এটি সম্পূর্ণ লোডেড অবস্থাতেও দারুণ পারফর্ম্যান্স এনে দেয়। এই চার চাকার ক্যাটাগরিতে টাটা ACE EV 1000 মডেলটির কোনও প্রতিদ্বন্দ্বী ট্রাক নেই। তবে তিন চাকার ব্র্যান্ডের মধ্যে টাটার যোগ্য প্রতিদ্বন্দ্বী হল Piaggio, Altigreen, Bajaj এবং Euler সংস্থা। ভারতের বাজারে Tata ACE EV 1000 মডেলের দাম রাখা হয়েছে ৯.২১ লাখ টাকা।   

আরও পড়ুন: Ola Scooter: এক চার্জে ছুটবে ১৯০ কিমি ! নতুন মডেল Ola S1 X-এর ডেলিভারি শুরু- বুক করেছেন ?

সেরা শিরোনাম

Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
Royal Enfield Continental GT 650 : রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
রয়্যাল এনফিল্ডের নতুন জিটি ৬৫০-তে অতিরিক্ত কী পাবেন, দাম কত রেখেছে কোম্পানি ?
New SUV: চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift
চলতি অর্থবছরে আসছে নতুন ৩ SUV, তালিকায় রয়েছে MG Hector Hawk, Hyundai Bayon ও Mahindra Scorpio N Facelift

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget