এক্সপ্লোর

Ola Scooter: এক চার্জে ছুটবে ১৯০ কিমি ! নতুন মডেল Ola S1 X-এর ডেলিভারি শুরু- বুক করেছেন ?

Ola Electric Scooter: Ola S1 মডেলের ২ কিলোওয়াট আওয়ারের মডেলটি ৬ কিলোওয়াটের সর্বোচ্চ শক্তি সম্পন্ন একটি বৈদ্যুতিন মোটর সহ এসেছে বাজারে, এই মডেলে ৪.১ সেকেন্ডের মধ্যেই ৪০ কিলোমিটার পর্যন্ত গতি উঠতে পারে।

Ola Electric: বাজারে সম্প্রতি S1 স্কুটার নিয়ে এসেছে ওলা ইলেকট্রিক। আর এই ইলেকট্রিক স্কুটারের বুকিং অনেক আগেই শুরু হয়েছিল এবার তাঁর ডেলিভারি দিতে শুরু করল সংস্থা। ৩টি ব্যাটারি প্যাকের বিকল্প নিয়ে আসে এই নতুন বৈদ্যুতিন স্কুটারের মডেলটি। ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারির বিকল্প থাকছে এই স্কুটারে। এই মডেলগুলির (Ola Electric S1X) এক্স শো-রুম দাম যথাক্রমে ৬৯,৯৯৯ টাকা, ৮৪,৯৯৯ টাকা এবং ৯৯,৯৯৯ টাকা। কিছুদিন আগে ওলা ইলেকট্রিক তাঁর বৈদ্যুতিন স্কুটারের মডেলের দাম ব্যাপকহারে কমিয়ে দিয়েছিল। এখানে নতুন মডেলের ক্ষেত্রেও সেই দামের ছাড় বজায় রয়েছে।

ব্যাটারি প্যাক ও রেঞ্জ

Ola S1 মডেলের ২ কিলোওয়াট আওয়ারের মডেলটি (Ola Electric S1X) ৬ কিলোওয়াটের সর্বোচ্চ শক্তি সম্পন্ন একটি বৈদ্যুতিন মোটর সহ এসেছে বাজারে, এই মডেলে ৪.১ সেকেন্ডের মধ্যেই ৪০ কিলোমিটার পর্যন্ত গতি উঠতে পারে। এই মডেলে আবার রয়েছে তিন ধরনের আলাদা আলাদা রাইডিং মোড – ইকো, নর্মাল এবং স্পোর্টস। এই স্কুটারের সর্বোচ্চ গতি ৮৫ কিমি প্রতি ঘণ্টায়।

এখানে একটি টাচস্ক্রিন ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের বদলে Ola S1-ের ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকের মডেলে একই চার্জিং টাইম, রাইডিং মোড এবং অন্যান্য ফিচার্স রয়েছে। পার্থক্য সেভাবে কিছু নেই বললেই চলে। তবে এতে ৩.৩ সেকেন্ডের মধ্যে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠতে পারে। এই মডেলটির সর্বোচ্চ গতি ৯০ কিমি প্রতি ঘণ্টায় এবং একবার চার্জ দিলে এই স্কুটারে (Ola Electric S1X) একটানা ১৫১ কিমি পথ যাওয়া যায়। ওলার এই সিরিজের ৪ কিলোওয়াট আওয়ারের মডেলটির ক্ষেত্রে সমস্ত ফিচার্স ও স্পেসিফিকেশন একই থাকলেও ১৯০ কিমি রেঞ্জ দিতে পারবে স্কুটারটি।

কী জানালেন সিইও

ওলা ইলেকট্রিকের (Ola Electric S1X) সিইও ভবীশ আগরওয়াল এক্স হ্যান্ডলে এই নতুন মডেলের ছবি পোস্ট করে লেখেন যে, ওলা এস ওয়ান এক্স মডেলের জন্য এত চাহিদা এত ভালবাসা দেখে আপ্লুত হয়েছি। এটা সত্যিই এমন একটা মডেল যা সহজে কেউ উপেক্ষা করতে পারবে না।

সংস্থার পক্ষ থেকে কী জানানো হয়েছে

ভারতের ক্রমবর্ধমান বৈদ্যুতিন গাড়ির বাজারে দু-চাকার গাড়িপ্রেমীদের কাছে বেশি পৌঁছানোর চেষ্টা করছে ওলা ইলেকট্রিক আর সেই উদ্দেশ্যকে সফল করবে ওলার এই নতুন মডেলটি। ওলার S1 X মডেলটির সঙ্গে সঙ্গে ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারকে ধরতে পারবে ওলা। গ্রাহকদের উপযোগী এবং সাশ্রয়ী এই মডেলের জন্য ওলা ইলেকট্রিকের বিক্রি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Car News: গাড়ি চালান রোজই ? সঙ্গে এই ৫ নথি না থাকলে মোটা জরিমানা হতে পারে

সেরা শিরোনাম

Maruti Suzuki Fuel: পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
পেট্রোল-ডিজেল নিয়ে টালমাটাল, মারুতি সুজুকির বিক্রিতে বড় ভরসা যোগাচ্ছে CNG গাড়ি?
TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget