এক্সপ্লোর

Electric Scooter: এক চার্জে ছুটবে ১৯৫ কিমি পর্যন্ত, ২ লাখের মধ্যেই পাবেন সেরা রেঞ্জের এই ৫ বৈদ্যুতিন স্কুটার

Top Range Scooters: এই সেরা রেঞ্জের বৈদ্যুতিন স্কুটারের তালিকায় প্রথমেই রয়েছে ওলার এই আশ্চর্য মডেলের নাম। বলা যায় ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যেও শীর্ষেই আছে ওলা এস ওয়ান প্রো।

E-Scooter Range: বৈদ্যুতিন স্কুটার কিনতে গেলে প্রথমেই যে বিষয়টি নজরে পড়ে তা হল এর রেঞ্জ কত অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জ দিলে সেই বৈদ্যুতিন স্কুটারে কত পথ যাওয়া যাবে। যে সমস্ত গাড়ি নির্মাতা সংস্থা ইভি বাইক বা স্কুটার (Best E-Scooter with Better Range) তৈরি করেন তাদের মূল লক্ষ্যই থাকে যাতে বাজেটের মধ্যে গাড়িতে সেরা রেঞ্জ এনে দেওয়া যায়। ভাল রেঞ্জ, চার্জিং পরিকাঠামো সব মিলিয়েই একেকজনের পছন্দের তালিকায় উঠে আসে একেক সংস্থার বৈদ্যুতিন স্কুটারের নাম। ভারতের বাজারে এখনও পর্যন্ত সবথেকে ভাল রেঞ্জের ই-স্কুটারের মধ্যে পাঁচটি স্কুটারের (Top 5 E-Scooter) নাম উঠে আসবে। ওলা, অ্যাথার, ওকায়া এই সংস্থাগুলির মডেলই এই তালিকা জুড়ে। দেখে নিন আপনার পছন্দের ই-স্কুটারটি এই সেরা রেঞ্জের তালিকায় আছে কিনা।

Ather 450 Apex

তালিকায় পঞ্চম স্থানে উঠে আসে অ্যাথারের এই অ্যাপেক্স মডেলটির নাম। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয় যে এই ই-স্কুটারে এক চার্জে যাওয়া যাবে ১৫৭ কিমি এবং এতে সর্বোচ্চ গতি ওঠে ঘণ্টায় ১০০ কিমি। অ্যাথার অ্যাপেক্সের এক্স শোরুম দাম ১.৯৬ লাখ টাকা। আর এই দামের মধ্যেই স্কুটারে অ্যাথারের সমস্ত উন্নত প্রযুক্তি উপস্থিত থাকবে।

Ather Rizta

অ্যাথারের আরও একটি মডেলের (Top 5 E-Scooter) উল্লেখ না করলেই নয়। অ্যাথার রিজটা বৈদ্যুতিন স্কুটারের রেঞ্জ বলা হয়েছে ১৫৯ কিমি এবং একইসঙ্গে এই স্কুটারের সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টায়। ৪৫০ সিরিজের ব্যাটারি প্যাক এতেও রাখা হয়েছে, কোনও বদল নেই। তবে অ্যাথারের আগের মডেলের থেকেও এই মডেলে বুটস্পেস অনেকটাই বেশি। ফলে চালকের জিনিসপত্র রাখতে অনেকটাই সুবিধে হবে। এর দাম ধার্য করা হয়েছে ১.১১ লাখ টাকা।

Okaya Faast

ভারতের বাজারে জনপ্রিয় ইভি (Top 5 E-Scooter) স্কুটার নির্মাণকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম ওকায়া। এদের এই নতুন মডেলের রেঞ্জ ১৬০ কিমি এবং সর্বোচ্চ গতি ৭০ কিমি প্রতি ঘণ্টায়। ১.৪৪ লাখের মধ্যেই এই বৈদ্যুতিন স্কুটার কিনতে পারবেন আপনিও।

Okinawa OKHI 90

খুব বেশিদিনের পুরনো সংস্থা নয়, তবে ভারতের বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ওকিনওয়া সংস্থা। এদের বৈদ্যুতিন স্কুটারের সম্ভার গাড়িপ্রেমীদের মধ্যে ধীরে ধীরে বিখ্যাত হয়ে উঠছে। এই সংস্থার OKHI 90 মডেলের দাম ১.৮৬ লাখ টাকা। এই বৈদ্যুতিন স্কুটারের রেঞ্জ ১৬০ কিমি এবং সর্বোচ্চ গতিবেগ উঠত ৯০ কিমি প্রতি ঘণ্টায়। এই মডেলের সবথেকে বড় আকর্ষণ ১৬ ইঞ্চির হুইল।

Ola S1 Pro

এই সেরা রেঞ্জের বৈদ্যুতিন স্কুটারের তালিকায় প্রথমেই রয়েছে ওলার এই আশ্চর্য মডেলের নাম। বলা যায় ভারতে সবথেকে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যেও শীর্ষেই আছে ওলা এস ওয়ান প্রো। ১৯৫ কিমি রেঞ্জ, ১২০ কিমি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ গতি পাওয়া যাবে এই স্কুটারে। টিএফটি ড্যাশ, স্পিকার, নেভিগেশন সহ আরও উন্নত সব প্রযুক্তি আছে এই স্কুটারে। দাম ধার্য করা হয়েছে ১.৩২ লাখ টাকা।

আরও পড়ুন: Multibagger Stocks: ৮ দিনেই ৭৮ শতাংশ বাড়ল দাম, প্রতিরক্ষা খাতের এই স্টকে বিপুল মুনাফা বিনিয়োগকারীদের

সেরা শিরোনাম

Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget