এক্সপ্লোর

Electric Scooters: দেশের সেরা 'হাই রেঞ্জ' ইলেকট্রিক স্কুটার, দেখে নিন দাম ও ফিচার

E-Scooter: এই ইলেকট্রিক স্কুটারের তালিকায় কোন কোন মডেল রয়েছে দেখে নিন একনজরে।

Electric Scooter: ভারতে ক্রমশ চাহিদা বাড়ছে ইলেকট্রিক স্কুটারের (Electric Scooters)। দু'চাকার পাশাপাশি চারচাকার ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তাও বাড়ছে দেশে। তবে ইলেকট্রিক গাড়ির তুলনায় গ্রাহকদের বেশি পছন্দ ইলেকট্রিক বাইক বা স্কুটার। দেশের বিভিন্ন প্রান্তে চার্জিং পয়েন্টও তৈরি হচ্ছে। ইতিমধ্যেই একাধিক অটোমোবাইল সংস্থা ইলেকট্রিক গাড়ি এবং স্কুটার তৈরি শুরু করেছে। বেশ কিছু স্টার্ট আপ সংস্থাও নজর কেড়েছে এই ব্যবসায়। আগামী দিনে আরও বেশি সংখ্যক কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল নির্মাণে মনযোগ দেবে বলে মনে করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক ভারতের সেরা কয়েকটি ইলেকট্রিক স্কুটার যেগুলো একবার চার্জ দিলেই অনেকটা পথ চলতে পারবে, অর্থাৎ হাই রেঞ্জের ইলেকট্রিক স্কুটার। এই তালিকায় কোন কোন ইলেকট্রিক স্কুটার রয়েছে জেনে নিন।

Gravton Quanta

এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম ৯৯,০০০ টাকা। একবার চার্জ দিলে ৩২০ কিলোমিটার সফর করতে পারবে। average speed থাকবে ঘণ্টায় ২৫ কিলোমিটার। হায়দরাবাদ, চেন্নাই এবং বেঙ্গালুরুর এই তিন শহরে পাওয়া যায় এই ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে 3kW in-house-built BLDC মোটর। এছাড়াও একটি ডুয়াল ব্যাটারি প্যাক রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। ১৮০ এনএম পিক টর্ক পাওয়া যাবে এই ইলেকট্রিক স্কুটারে।

Simple Energy Simple One

এই ইলেকট্রিক স্কুটারের এক্স শোরুম দাম ১,০৯,৯৯৯ টাকা। এই ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ রেঞ্জ ২৩৬ কিলোমিটার হতে পারে বলে দাবি করেছে সংস্থা। রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ হতে পারে ২০৩ কিলোমিটারের আশপাশে। অর্থাৎ এই ইলেকট্রিক স্কুটারে একবার পুর চার্জ দিলে এতটা সফর করতে পারবে। এখানে রয়েছে একটি 4.8 kWh- এর রিমুভেবল ব্যাটারি প্যাক। আপাতত শুধু বেঙ্গালুরুতে পাওয়া যায় এই ইলেকট্রিক স্কুটার। তবে চেন্নাই, হায়দরাবাদ- সহ মোট ১৩টি শহরে প্রথম ধাপে ব্যবসা সম্প্রসারণের ইচ্ছে রয়েছে কোম্পানি। পরবর্তী পর্যায়ে ৫ থেকে ৭ মাসের মধ্যে আরও ৭৫টি শহরে এই ইলেকট্রিক স্কুটার লঞ্চের পরিকল্পনা করেছে কোম্পানি। 

Ola S1 Pro

ওলা ইলেকট্রিক সংস্থার ই-স্কুটার ওলা এস১ প্রো- এর এক্স শোরুম দাম ১,২৯,৯৯৯ টাকা। একবার চার্জ দিলে এই ইলেকট্রিক স্কুটার সফর করতে পারে ১৮১ কিলোমিটার। এখানে রয়েছে একটি 3.97 kWh ব্যাটারি। মাত্র ১৮ মিনিট চার্জ দিলে ৭৫ কিলোমিটার রাস্তা চলতে পারে ওলা এস১ প্রো ইলেকট্রিক স্কুটার। এমনটাই দাবি করেছে ওলা কর্তৃপক্ষ। পুরো চার্জ হতে সময় লাগে ৬ ঘণ্টা ৩০ মিনিট। 

Hero Electric Nyx HX

এই ইলেকট্রিক স্কুটারের দাম (এক্স শোরুম) ৬২,৯৫৪ টাকা। একটি 1.53 kWH- এর পোর্টেবল ব্যাটারি প্যাক রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে। পুরোপুরি চার্জ হতে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে। এই ইলেকট্রিক স্কুটার ঘণ্টায় ৪২ কিলোমিটার সর্বোচ্চ গতি তুলতে পারে। এখানে রয়েছে একটি ফোল্ডেবল রেয়ার সিট (পিছন অংশের সিট)। 

Okinawa i-Praise

এই ইলেকট্রিক স্কুটারের দাম (এক্স শোরুম) ১,০৯,০০০ টাকা। একবার চার্জ দিলে চলতে পারবে ১৩৯ কিলোমিটার। 

আরও পড়ুন- ১০ লক্ষ টাকার বাজেটে ৫ তারা সুরক্ষা রেটিং, দেশে রয়েছে এই গাড়িগুলি

সেরা শিরোনাম

Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
Maruti Suzuki Offers : উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
উৎসবের আবহে মারুতি দিচ্ছে দারুণ অফার, ১.৩৬ লাখ টাকা পর্যন্ত ছাড়, গ্র্যান্ড ভিটারা, ফ্রঙ্কস কত কমে ?
Toyota Glanza Facelift : মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি
মারুতি বালেনোর চিন্তা বাড়ল, এসে গেল ছোট 'টয়োটা ক্যামরি', গ্লাঞ্জা ফেসলিফট লঞ্চ করল কোম্পানি

ভিডিও

Firhad Hakim: চেতলায় Firhad Hakim-এর পার্টি অফিসের সামনে Mamata-Abhishek-এর ছবি দিয়ে 'বিজয়া সম্মিলনী'
North 24 pargana: উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়, গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ!
Florida Plane Crash: আমেরিকার ফ্লোরিডার, ঘনবসতিপূর্ণ এলাকায় ৯ জন যাত্রীসমেত ভাঙল প্রাইভেট জেট!
Howrah News: জমির দখল ঘিরে বিবাদ, হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি!
Howrah News | জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget