এক্সপ্লোর

Traffic Challan: রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক ! এক টাকাও দিতে না চাইলে করুন এই কাজ

Traffic Challan System: এখানে মূলত লোক আদালতের কথা বলা হচ্ছে যার মাধ্যমে এই চালান থেকে বাঁচতে পারেন আপনি। পুরনো মামলা, স্থগিত হওয়া মামলা এবং ঝামেলা-ঝঞ্ঝাট সবই লোক আদালতে মিটিয়ে ফেলা হয়।

কলকাতা: ভারতের রাস্তাঘাটে এই ঘটনা প্রায়ই ঘটে যে রাস্তা দিয়ে ভালভাবে গাড়ি-বাইক চালালেও ট্রাফিক পুলিশের দৌরাত্ম্যে ভুল কারণে চালান কাটা হয় এবং সেই জরিমানা অকারণেই দিতে হয় চালককে। এমনকী কখনও আমাদের অজান্তেই চালান (Traffic Challan) কাটা হয়ে যায়। আপনার নামেও কি অকারণে কখনও কোনও ট্রাফিক পুলিশ চালান কেটেছে ? এই সমস্ত পরিস্থিতিতে মোটা টাকা জরিমানা দেওয়া থেকে বাঁচতে পারেন একটি উপায়ে। দেখুন সেই পদ্ধতি।

এখানে মূলত লোক আদালতের (Lok Adalat) কথা বলা হচ্ছে যার মাধ্যমে এই চালান থেকে বাঁচতে পারেন আপনি। পুরনো মামলা, স্থগিত হওয়া মামলা এবং ঝামেলা-ঝঞ্ঝাট সবই লোক আদালতে মিটিয়ে ফেলা হয়। ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির (National Legal Service Authority) মাধ্যমে এই লোক আদালতের (Traffic Challan) শুনানির দিন ঘোষণা করা হয়। এর মধ্যে ফের শুনানি হবে আগামী ১৪ সেপ্টেম্বর। আর এই সময় এই ট্রাফিক চালান সম্পর্কিত ব্যাপার মেটাতে আপনাকে আদালতে যেতে হবে। তবে তার আগে আপনাকে এই কাজগুলি করে রাখতে হবে।

সমস্ত নথি জমা করতে হবে

ট্রাফিক চালান সংক্রান্ত প্রয়োজনীয় সমস্ত নথি আগে জমা করতে হবে আপনাকে। জাল সংক্রান্ত কোনও নোটিশ বা পুলিশের সঙ্গে বার্তালাপের প্রমাণ জমা করতে হবে।

হেল্পডেস্কে যোগাযোগ করতে হবে

লোক আদালতে রাখা হয়েছে এই ট্রাফিক (Traffic Challan) হেল্পডেস্ক। এখানে আপনাকে সাহায্য করবে আপনার মামলাটি কীভাবে সাজানো যেতে পারে আদালতে।

মামলার নিবন্ধন

লোক আদালতে এই মামলাটি (Traffic Challan) তুলতে গেলে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লাগবে। আর এর মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনার গাড়ির সঙ্গে জড়িত সমস্ত পুরনো অমীমাংসিত চালানের ব্যাপারে।

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে প্রথমে

অ্যাপয়েন্টমেন্ট ছাড়া লোক আদালতে আপনি যেতে পারবেন না। নির্ধারিত সময়ে আপনাকে আদালতে উপস্থিত হতে হবে।

ট্রাফিক আইন জানা এজন্য সবার আগে দরকার। রাস্তায় গাড়ি বা বাইক নিয়ে বেরোলে সাবধানতা অবলম্বন করা জরুরি। গাড়িতে বা বাইকে যেন আপনার ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর অবশ্যই সবসময় থাকে। তবে জেনে রাখা দরকার চালান কাটা হয়ে গেলে তার জরিমানার অঙ্ক লোক আদালতে গেলে সম্পূর্ণ মকুব হয় না সবসময়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rahul Gandhi Stocks: এক স্টকেই বিপুল লাভ রাহুল গাঁধীর, আয় বাড়ল বহুগুণ

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget