এক্সপ্লোর

Upcoming Bikes: ২০২৩ সালে ভারতে লঞ্চ হতে পারে এই বাইকগুলি, রইল তালিকা

Bikes: এবছর ভারতে বেশ কয়েকটি নজরকাড়া বাইক লঞ্চের সম্ভাবনা রয়েছে। কোন কোন বাইক লঞ্চ হতে পারে একনজরে দেখে নিন।

Bikes: নতুন বছরে অর্থাৎ ২০২৩ সালে ভারতে বেশ কয়েকটি বাইক (Bikes) লঞ্চের সম্ভাবনা রয়েছে। আপাতত চলছে অটো এক্সপো ২০২৩ (Auto Expo 2023)। সেখানেও কিছু বাইক প্রকাশ্যে এসেছে। এরপরেও আগামী দিনে বেশ কয়েকটি নতুন বাইক ভারতে লঞ্চ হতে পারে। কী কী বাইক লঞ্চের সম্ভাবনা রয়েছে দেখে নিন তালিকা।

Royal Enfield Super Meteor 650

২০২৩ সালে প্রথম বাইক হিসেবে লঞ্চ হতে পারে রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর ৬৫০। জানুয়ারি মাসেই এই বাইক লঞ্চের সম্ভাবনা রয়েছে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। গতবছর নভেম্বর মাসে এই বাইক প্রকাশ্যে এসেছিল। অনুমান করা হচ্ছে, রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর ৬৫০ বাইকের দাম ৩.৫০ লক্ষ টাকা ( এক্স শোরুম) হতে পারে। 

Royal Enfield Himalayan 450

রয়্যাল এনফিল্ডের আরও একটি বাইক এবছর ভারতে লঞ্চের কথা রয়েছে। জানা গিয়েছে, লঞ্চ হতে পারে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ মডেল। চলতি বছর থার্ড কোয়ার্টার অর্থাৎ তৃতীয় ত্রৈমাসিকে এই বাইক লঞ্চের সম্ভাবনা রয়েছে। এখানে থাকতে পারে একটি সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড মোটর। এবছর অগস্ট মাসে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০ ভারতের রাস্তায় দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে। এই বাইকের দাম হতে পারে ২.৮ লক্ষ টাকা (এক্স শোরুম)। 

Hero XPulse 400

স্মল অ্যাডভেঞ্চার বাইক হিসেবে ২০২৩ সাল অর্থাৎ চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে হিরো এক্স-পালস ৪০০ বাইক ভারতে লঞ্চ হতে পারে। এখানে থাকতে পারে ৪২১ সিসি'র লিকুইড কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। এখনও এই বাইক লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ্যে আসেনি। হিরো এক্স-পালস ৪০০ বাইকের দাম হতে পারে ২.৫ লক্ষ থেকে ২.৭ লক্ষ টাকার মধ্যে (এক্স শোরুম)। 

Triumph-Bajaj Roadster and Scrambler

ট্রায়াম্ফ এবং বাজাজ সংস্থা যে জুটি বাঁধছে একথা অনেক আগেই শোনা গিয়েছিল। অনুমান চলতি বছরেই এই দুই বাইক নির্মাণ সংস্থা একজোট হয়ে তাদের নতুন প্রোডাক্ট ভারতের বাজারে লঞ্চ করবে। Roadster এবং Scrambler- এই দুই বাইকের মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। এবছর তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিকে এই দুই বাইক লঞ্চ হতে পারে। দাম শুরু হতে পারে ২.৫ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)। 

2023 KTM 390 Duke

থার্ড জেনারেশন কেটিএম ডিউক ৩৯০ ভারতে লঞ্চ হতে চলেছে এবছর। ২০১৩ সালে প্রথম লঞ্চ হয়েছিল এই বাইক। এরপর সেকেন্ড জেনারেশন লঞ্চ হয়েছিল ২০১৭ সালে। আগের তুলনায় নতুন ভার্সানে বড় এবং শক্তিশালী ইঞ্জিন থাকবে বলে অনুমান করা হচ্ছে। চলতি বছরের শেষভাগে এই বাইক ভারতে লঞ্চ হতে পারে। দাম শুরু হতে পারে ৩.৫ লক্ষ টাকা থেকে (এক্স শোরুম)। 

আরও পড়ুন- চলতি মাসেই আরও ১০০ ওলা এক্সপিরিয়েন্স সেন্টার, থাকবে সার্ভিস সেন্টারও, ঘোষণা ভাবিশ আগরওয়ালের

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget