এক্সপ্লোর

Upcoming Bikes: পরপর ১৪টি নয়া বাইক আনবে এই সংস্থা, ২০২৫-এ বাজারে কী কী চমক ?

Ducati Bikes: প্রতি মাসেই একটি করে নতুন দুকাতি বাইক আসবে বলেই ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, এই সংস্থা ভারতের (Upcoming Bikes) আরও বহু জায়গায় নিজেদের ডিলার নেটওয়ার্ক বিস্তৃত করতে চলেছে এই বছরে।

Ducati Bikes: এই বছরর অর্থাৎ ২০২৫ সালে বহু বাইকের মডেল বাজারে আসবে ভারতের। এমনকী এর সঙ্গে পাল্লা দিয়ে বহু গাড়ি ও স্কুটারও লঞ্চ হবে দেশে। ইতালীয় সংস্থা দুকাতি এবার ভারতের বাজারে একটা, দুটো নয়, বরং ১৪টি নতুন বাইক (Ducati Bikes) আনতে চলেছে। আর এই বছরই পরপর এই ১৪টি বাইক লঞ্চ হবে ভারতের বাজারে। ফলে দেখতে গেলে প্রতি মাসেই একটি করে নতুন দুকাতি বাইক আসবে বলেই ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, এই সংস্থা ভারতের (Upcoming Bikes) আরও বহু জায়গায় নিজেদের ডিলার নেটওয়ার্ক বিস্তৃত করতে চলেছে এই বছরে।

১৪টি বাইক লঞ্চ করবে দুকাতি

ডেজার্ট এক্স ডিসকভারি এবং দুকাতির সুপারস্পোর্ট বাইক প্যানিগেল ভি৪ ২০২৫-এর প্রথম তিন মাসের মধ্যেই বাজারে আসবে। পরবর্তী তিন মাসের মধ্যে বাজারে আসবে প্যানিগেল ভি২ ফাইনাল এডিশন এবং স্ক্র্যাম্বলার ডার্ক। অর্থাৎ এই বছরের প্রথম ৬ মাসের মধ্যেই বাজারে আসবে ৪টি বাইক।

জুলাই মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরও ৫টি বাইক লঞ্চ হবে বাজারে। এর মধ্যে রয়েছে ৮৯০ সিসির মাল্টিস্ট্র্যাডা ভি২, স্ক্র্যাম্বলার র‍্যাজোমা। এর সঙ্গে লঞ্চ হবে স্ট্রিটফাইটার ভি৪, স্ট্রিটফাইটার ভি২ এবং প্যানিগেল ভি২। ২০২৫ সালের ডিসেম্বর মাসেই এই দুকাতি আরও একটি বাইক আনবে ভারতে।

ডিলার নেটওয়ার্ক বাড়াবে দুকাতি

দুকাতি নতুন বাইক মডেল আনার পাশাপাশি সারা দেশে এর ডিলার নেটওয়ার্ক বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে। ভারতের বাজারে সেলস বাড়ানোই এর মূল লক্ষ্য। বর্তমানে দুকাতি শুধু মহানগরগুলিতেই শোরুম করেছে। এখন দেশের মধ্যে দিল্লি, মুম্বই, পুনে, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কোচি, কলকাতা, চণ্ডীগড়, আমেদাবাদে শোরুম রয়েছে দুকাতির। আরও শোরুম বাড়াতে চলেছে এই বাইক নির্মাতা সংস্থা।

জনপ্রিয় বাইকের দাম বেড়েছে

হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের এক্স শোরুম দাম আগে শুরু হত ৭৫ হাজার ৪৪১ টাকা থেকে, এবারে এই দামে বদল দেখা যাবে। হিরো মোটোকর্পের ওয়েবসাইটে নতুন দাম দেখা যাবে। এবার থেকে হিরোর স্প্লেন্ডার প্লাস বাইকের দাম আগের থেকে ১৭৩৫ টাকা বাড়ানো হয়েছে। ফলে এখন দিল্লিতে হিরো স্প্লেন্ডার প্লাস বাইকের এক্স শোরুম দাম হয়েছে ৭৭,১৭৬ টাকা। এটা এই বাইকের প্রারম্ভিক দাম। দেশের বিভিন্ন রাজ্যে এই দামে কিছুটা ফারাক দেখা যেতে পারে। এই বাইকের টপ ভ্যারিয়ান্টের দাম রয়েছে ৭৯,৯২৬ টাকা।

আরও পড়ুন: Cashless Treatment: সড়ক দুর্ঘটনায় আহতরা পাবেন ১.৫ লক্ষ টাকার 'নগদহীন চিকিৎসা', নতুন স্কিম আনছে কেন্দ্র

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nissan Tekton vs Kia Seltos: টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
টেকটন নাকি সেলটস, কোন কমপ্যাক্ট SUV কিনলে আপনার লাভ বেশি?
Kia New Car: Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Kia Syros EV ও Sorento Hybrid, ভারতে নিজেদের পোর্টফোলিও বাড়াচ্ছে কিয়া
Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget