এক্সপ্লোর

Upcoming Bikes: সুজুকি থেকে হিরো, আগামী মাসেই বাজারে আসছে এই ৩ বাইক

Upcoming Bikes in September 2024: হিরোর বাইক ভারতের বাইকপ্রেমীদের দুরন্ত চাহিদার তালিকায় শীর্ষে। হিরোর এই নতুন বাইক চালকদের অফ-রোডিং ও দীর্ঘ ভ্রমণ আনন্দ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।

Bike News: ভারতে বাইকের মডেল নিয়ে চর্চা বেশ তুঙ্গে। নতুন বাইকের মডেল নিয়ে বাইকপ্রেমীদের মুখে মুখে চর্চা। অনেক বাইক নির্মাতা সংস্থা তাদের নতুন মডেল (Upcoming Bikes) লঞ্চ করতে চলেছে এই আগামী মাসেই। এই বাইকগুলিতে নতুন প্রযুক্তি, স্টাইলিশ ডিজাইন ও অতিরিক্ত সেফটি ফিচার্স থাকতে পারে বলে জানা গিয়েছে। এর জন্য রাইডিং অভিজ্ঞতাও অনেক চমকপ্রদ ও রোমাঞ্চকর হবে, আগামী মাসে কোন কোন বাইক (Bike News) ভারতের বাজারে আসবে ?

Harley Davidson 750

ভারতের বাজারে হার্লে ডেভিডসন নিয়ে আসছে এই নতুন মডেলের বাইক। এই সংস্থার হার্লে ডেভিডসন ৭৫০ লঞ্চ হতে পারে আগামী মাসের ৯ তারিখ। হার্লে ডেভিডসনে অনেক দুর্দান্ত ফিচার্স থাকতে চলেছে বলেই জানা গিয়েছে। এই বাইক আদপেই একটি প্রিমিয়াম বাইক হতে চলেছে। এই বাইকটিতে একটি ৭৫০ সিসি ভি-টুইন ইঞ্জিন লাগানো হবে, এর ফলে বাইকের অসাধারণ শক্তি ও কর্মক্ষমতা থাকতে চলেছে।

এই বাইকে ডুয়াল ডিস্ক ব্রেক ও এবিএসের সুবিধে থাকতে চলেছে যা নিরাপত্তা আরও বাড়িয়ে দিল। নতুন প্রযুক্তির সঙ্গে এতে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল থাকতে পারে যাতে স্পিডোমিটার, ট্রিপ মিটার, ফুয়েল গেজের মত জিনিস থাকবে। হার্লে ডেভিডসনের ৭৫০ মডেলের দাম প্রায় ২.৫ লক্ষ টাকা হতে পারে।

Hero 450 ADV

হিরোর বাইক ভারতের বাইকপ্রেমীদের দুরন্ত চাহিদার তালিকায় শীর্ষে। হিরোর এই নতুন বাইক চালকদের অফ-রোডিং ও দীর্ঘ ভ্রমণ আনন্দ দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। অ্যাডভেঞ্চার বাইকপ্রেমীরা এই মোটরসাইকেল অনেকের পছন্দ হতে পারে বলেই মনে হচ্ছে। ১৫ সেপ্টেম্বর এই বাইক লঞ্চ করা হবে বলে মনে করা হয়েছে। হিরো ৪৫০ এডিভি একটি ৪৫০ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দিয়ে নির্মিত হতে পারে, এতে ৪০-৪৫ বিএইচপি শক্তি উৎপন্ন হতে পারে। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম থাকতে পারে এই বাইকে।

হিরোর এই বাইকে উচ্চমাত্রার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও দীর্ঘ ভ্রমণের জন্য সাসপেনশন থাকবে। এর কারণে এই বাইক কঠিন রাস্তাতেও চলতে পারবে। এর দাম শুরু হতে চলেছে ২.২ লক্ষ টাকা থেকে।

Suzuki GSX 8R

সুজুকি এই নতুন স্পোর্টস বাইক আনতে চলেছে যাতে আরও ফিচার্স থাকতে পারে। ৭৭৬ সিসির ইঞ্জিন থাকবে এই বাইকে। এই বাইকে ডুয়াল ফ্রন্ট ডিস্ক ব্রেকও থাকতে পারে। অ্যাডজাস্টেবল সাসপেনশনও এই বাইকে ইন্সটল হয়ে থাকতে পারে। এই বাইকটিতে এলইডি হেডলাইট ও টেললাইট লাগানো আছে। ভারতে সুজুকি জিএসএক্স ৮ আর বাইকের দাম প্রায় ১১ থেকে ১২ লক্ষ টাকা হতে পারে। আগামী ১৭ সেপ্টেম্বর ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে সুজুকির এই বাইক।

আরও পড়ুন: Reliance Disney Merger: জুড়ে যাবে রিলায়েন্স-ডিজনি ইন্ডিয়া, ৭০ হাজার ৩৫০ কোটির চুক্তি মঞ্জুর- কী সুবিধে গ্রাহকদের ?

সেরা শিরোনাম

TATA Car Price Hike : ২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
২৫,০০০ টাকা পর্যন্ত বাড়বে টাটার গাড়ির দাম, এই দিন থেকে কার্যকর
Kia Syros EV: Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Kia-র নতুন ইলেকট্রিক গাড়ি, এবার বিক্রিতে গতি নিয়ে আসবে Syros EV?
Tata Sierra EV QWD: ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
ইলেকট্রিক SUV হলেও অফ রোডে রাজার মতোই চলে টাটার সিয়েরা, টেক্কা দেবে যে কোনও প্রতিদ্বন্দ্বীকে
Skoda Slavia Facelift : চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট
চমক দেওয়ার মতো রং, ৮ স্পিড অটোমেটিক গিয়ারবক্স, স্কোডা আনল স্লাভিয়া ফেসলিফট

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget