এক্সপ্লোর

Flying Bike: বিশ্বের প্রথম 'উড়ন্ত বাইক', ভাইরাল ভিডিও দেখে অবাক নেট দুনিয়া

Flying Bike: নেটিজেনরা ভাইরাল ভিডিও দেখে বলছেন, Star Wars- এর  speeder bikes মনে করাচ্ছে বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইক।

Flying Bike: উড়ন্ত গাড়ির ধারণা এর আগেই হয়েছে সাধারণ মানুষের। তবে এবার বিশ্বের প্রথম উড়ন্ত বাইক (Flying Bike) প্রকাশ্যে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম জনসমক্ষে এসেছে এই উড়ন্ত বাইক। নেটিজেনরা ভাইরাল ভিডিও দেখে বলছেন, Star Wars- এর  speeder bike মনে করাচ্ছে বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইক। জাপানের স্টার্ট আপ AERWINS Technologies নির্মাণ করেছে hoverbike। এই hoverbike- এর ডেবিউ হয়েছে Detroit Auto Show- তে। ইতিমধ্যেই এই উড়ন্ত বাইকের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ট্যুইটারে ভাইরাল হয়েছে সেই ভিডিও। আর তা দেখেই চমকে গিয়েছেন সকলে। বিশ্বের প্রথম এই উড়ন্ত বাইকের নাম XTURISMO hoverbike। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে দিব্যি শূন্যে উড়ছে এই বাইক। তারপর আবার ল্যান্ড করতেও দেখা গিয়েছে বাইকটিকে। শূন্যে দিব্যি ভেসে থেকে বাইকটি। তারপর একটু এদিক ওদিক উড়ে সফলভাবেই অবতরণও করেছে। বিশ্বের প্রথম উড়ন্ত বাইক দেখে অবাক সকলেই।

জানা গিয়েছে এই উড়ন্ত বাইক ৪০ মিনিট উড়তে পারবে এবং সর্বোচ্চ গতি হতে পারে 62mph। জাপানে ইতিমধ্যেই এই বাইকের বিক্রি শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে আগামী বছর থেকে এই বাইকের বিক্রি শুরু হবে বলে শোনা গিয়েছে। Star Wars- এর  speeder bike মনে করানো বিশ্বের প্রথম উড়ন্ত বাইক বা Flying Biker- এর দাম হবে $777,000। ভাইরাল হওয়া ভিডিওর মধ্যেই বাইকের সব ফিচার দেখানো হয়েছে। এই ধরনের উড়ন্ত বাইক এর আগে কখনও দেখা যায়নি। তবে এবার উড়ন্ত গাড়ির পর এবার উড়ন্ত বাইকও জনসমক্ষে এসেছে।  

দেখুন বিশ্বের প্রথম উড়ন্ত বাইকের ভিডিও  

 

 

আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রেই এই উড়ন্ত বাইক লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ২০২৩ সালে এই বিশেষ বাইক লঞ্চ হতে চলেছে আমেরিকায়। তবে ভারতে এই বাইক লঞ্চ হবে কিনা সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ভিডিও দেখেই উচ্ছ্বসিত গাড়ি প্রেমীরা। বাস্তবে এই বাইক লঞ্চ হলে উন্মাদনা যে কতটা বাড়বে তা আন্দাজ করাই যায়। 

আরও পড়ূন- নিও-রেট্রো লুকে সুজুকির নতুন বাইক, জানুন ফিচার ও দাম

সেরা শিরোনাম

Petrol Saving Tips : কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
কীভাবে বাঁচাবেন পেট্রোল, আরও বেশি মাইলেজ পাবেন আপনি ?
Electric Vehicle: বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
বাড়ি ফিরেই চার্জে দিচ্ছেন আপনার ইলেকট্রিক স্কুটার? বিপদ বাড়তে পারে আপনারই
Upcoming Bikes : বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
বাজারে নামতেই হবে ধামাকা, ভারতে আসছে এই বাইকগুলি
Diwali Car Discounts : দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি
দীপাবলি উপলক্ষ্য়ে বড় ছাড়, টাটা, মারুতি, হুন্ডাই দিচ্ছে দারুণ অফার, এবার পাবেন সস্তায় গাড়ি

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget