এক্সপ্লোর

Electric 3 Wheeler: ১৫ মিনিটে ফুল চার্জ ! বিশ্বের প্রথম ফাস্ট চার্জিং থ্রি-হুইলার আসছে ভারতে- দাম কত ?

Fast Charging 3 Wheeler: এই গাড়িতে ০ থেকে ১০০ শতাংশ চার্জ দিতে পারে মাত্র ১৫ মিনিটের মধ্যেই। ভারতে লঞ্চ করল বিশ্বের প্রথম ফাস্ট চার্জিং ইলেকট্রিক থ্রি হুইলার গাড়ি।

Electric Vehicle: ভারতে দ্রুত বাড়ছে বৈদ্যুতিন গাড়ির চাহিদা এবং সেই চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি নির্মাতা সংস্থাগুলিও বিভিন্ন মডেলের বৈদ্যুতিন গাড়ি (Electric 3 Wheeler) বাজারে আনছে ক্রমে ক্রমে। বৈদ্যুতিন বাইক, বৈদ্যুতিন গাড়ির পাশাপাশি বৈদ্যুতিন থ্রি হুইলার-এর দুনিয়াতেও একের পর এক নতুন নতুন মডেল আসছে ভারতের বাজারে। গতকাল শুক্রবার ভারতে এমন একটি বৈদ্যুতিন থ্রি-হুইলার লঞ্চ করেছে একটি সংস্থা যা কিনা মাত্র ১৫ মিনিটের মধ্যেই সম্পূর্ণ চার্জ (Fast Charging 3 Wheeler) করে নিতে পারে। ওমেগা সেইকি মোবিলিটি (Omega Seiki Mobility) এবং এক্সপোনেন্ট এনার্জি (Exponent Energy) এই দুই সংস্থার যৌথ উদ্যোগে ভারতে লঞ্চ করল বিশ্বের প্রথম ফাস্ট চার্জিং ইলেকট্রিক থ্রি হুইলার গাড়ি।

মডেলের নাম কী

এই মডেলটির নাম ওএসএম স্ট্রিম সিটি কিক থ্রি হুইলার যার দাম ধার্য করা হয়েছে ৩,২৪,৯৯৯ টাকা। এই গাড়িতে ০ থেকে ১০০ শতাংশ চার্জ দিতে পারে মাত্র ১৫ মিনিটের মধ্যেই। দেশের মধ্যে ছয়টি শহরে এক্সপোনেন্ট এনার্জি সংস্থার যে কয়েকটি চার্জিং স্টেশন আছে, তাতেই কেবলমাত্র ১৫ মিনিটে চার্জ দেওয়া সম্ভব এই গাড়িতে।

ওএসএম সংস্থার সিইও কী বলেন

ওমেগা সেইকি মোবিলিটি সংস্থার প্রতিষ্ঠাতা উদয় নারাং জানান, ডাউনটাইম কমিয়ে এবং রাস্তাঘাটে গাড়ির দক্ষতা বাড়িয়ে ওএসএম স্ট্রিমসিটি কিক মডেলটি নিশ্চিত করেছে যে এর প্রতিটি জার্নি যাতে চালকদের জন্য অর্থনৈতিকভাবেও লাভদায়ক হয়।' এই গাড়িটি বাজারে এলে ৫ বছরের ওয়্যার‍্যান্টি এবং ২ লক্ষ কিলোমিটারের ওয়্যারান্টি সহ আসবে বলে জানা গিয়েছে।

কী জানাল এক্সপোনেন্ট এনার্জি সংস্থা

একটি প্রেস বিবৃতিতে এক্সপোনেন্ট এনার্জি জানিয়েছে যে, চেন্নাই, আহমেদাবাদ, কলকাতা ও হায়দরাবাদে এই সংস্থা তাঁদের নেটওয়ার্ক বাড়ানোর চেষ্টা করেছে। এই বছরের মধ্যেই দিল্লি এনসিআর ও বেঙ্গালুরুতে তাঁরা ১০০টি চার্জিং স্টেশন বসাবে। এক্সপোনেন্ট এনার্জির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও অরুণ বিনায়ক জানান যে, কম খরচ ও অনেক বেশি রেভিনিউর এই দ্বৈত সুবিধে বাজারের এমন অন্য যে কোনও ইভি বা আইসিই গাড়ির থেকে চালককে অনেক বেশি মুনাফা এনে দেবে।

কবে আসবে বাজারে

এই ওএসএম স্ট্রিমসিটি কিকের প্যাসেঞ্জার ভার্সনটিতে রয়েছে একটি ৮.৮ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যা কিনা একবার চার্জ দিলে ১২৬ কিলোমিটার পর্যন্ত পথ চলতে সক্ষম। ওমেগা সেইকি সংস্থা জানুয়ারি মাসে সারা দেশে ৫৩,৫৩৭ ইউনিট থ্রি-হুইলার বিক্রি করেছে। কবে ভারতের বাজারে এই নতুন মডেলের থ্রি হুইলার গাড়ি কিনতে পাওয়া যাবে, তা এখনও যদিও স্পষ্ট করে কিছু জানা যায়নি।    

 

আরও পড়ুন: Jeep India: আর মাত্র কয়েকদিন, নতুন রূপে Wrangler আনবে জিপ ইন্ডিয়া- কী বদল হবে ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget