এক্সপ্লোর

Electric Car: বাইকের দামেই ইলেকট্রিক চার চাকা! ১.৭০ লাখেই আপনার গ্যারাজে

Yakuza Karishma Car: ১.৭০ লাখ টাকা দিয়ে ঘরে আনুন ইয়াকুজার ক্যারিশ্মা। দু-চাকার দামে কিনে নিন চার চাকা গাড়ি। কী ফিচার্স আছে এই গাড়িতে ? কীভাবে করবেন বুকিং ?

Yakuza Cars: দাম শুনলে অবাক হয়ে যাবেন। দু-চাকার গাড়ির দামে পেয়ে যাবেন চার চাকা গাড়ি। তাও আবার ইলেকট্রিক গাড়ি। মাত্র ১.৭০ লাখ টাকায় এই অবিশ্বাস্য ইলেকট্রিক গাড়ির চেহারাও দারুণ আকর্ষণীয়। ছোট্ট স্পেসের মধ্যে থ্রি সিটার গাড়ি নিয়ে এসেছে ইয়াকুজা। মডেলের নাম ইয়াকুজা ক্যারিশ্মা (Yakuza Karishma)। দুর্দান্ত রেঞ্জ, আকর্ষণীয় লুকসে আপনি তো চমকে যাবেনই, আপনি কিনলে চমকে যাবে পাড়া-প্রতিবেশিও।

ভারতে ক্রমেই ইভির চাহিদা বাড়ছে। ইলেকট্রিক বাইক, ইলেকট্রিক স্কুটারের পাশাপাশি ইলেকট্রিক গাড়ির দুনিয়াতেও নতুন নতুন মডেল আসছে বাজারে। যদিও ইভির দাম অনেকটাই বেশি থাকছে, কিন্তু এবার সে চিন্তাও দূর করেছে ইয়াকুজা (Yakuza Karishma)। থ্রি সিটার গাড়ির দাম একেবারে সাধ্যের মধ্যে। হরিয়ানার সিরসায় রয়েছে এই গাড়ির নির্মাণ কারখানা এবং সংস্থার অফিস। সংস্থার পক্ষ থেকে এই গাড়ির যে দাম ঘোষণা করা হয়েছে, তার হিসেবে এটাই ভারতের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি হতে চলেছে।

ফিচার্স

  • এই ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ক্যাপাসিটি ৬০ ভোল্ট ৪৫ এএইচ।
  • এই ইলেকট্রিক গাড়ি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৬-৭ ঘণ্টা।
  • সম্পূর্ণ চার্জে ইয়াকুজা ক্যারিশ্মা (Yakuza Karishma) গাড়িতে একটানা ৫০-৬০ কিমি পর্যন্ত যাওয়া যাবে।

ডিজাইন

  • এই গাড়ির ডিজাইনের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় বোল্ড এলইডি ডিআরএলের কথা।
  • সঙ্গে রয়েছে নতুন জেনারেশনের অ্যালয় হুইল।
  • স্টাইলিশ এবং আকর্ষণীয় গ্রিলও ইয়াকুজা ক্যারিশ্মা গাড়ির অন্যতম বৈশিষ্ট্য।

কমফর্ট

  • এত কম টাকায় ইলেকট্রিক গাড়ি পাওয়া যাচ্ছে, তাতে কি আর সেভাবে আরাম পাওয়া যাবে ? এই প্রশ্নকে তুড়ি মেরে উড়িয়ে দেবে এই গাড়ির কমফর্ট সিস্টেম।
  • থ্রি সিটার ইয়াকুজা ক্যারিশ্মাতে ভেন্টিলেটেড রুফ, রিভার্স পার্কিং ক্যামেরার সুবিধে থাকছে।
  • একইসঙ্গে এই গাড়িতে দুটো এয়ার ব্লোয়ারও পাওয়া যাবে।

আগামীদিনের পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি এবং সবুজ শিল্পের লক্ষ্যে তৈরি করা হয়েছে ইয়াকুজা ক্যারিশ্মার মডেল। অসাধারণ ডিজাইনের সঙ্গে সঙ্গে ইয়াকুজা ক্যারিশ্মা (Yakuza Karishma) আপনাকে অসাধারণ রাইডের অভিজ্ঞতা এনে দেবে। আরামদায়ক রাইড পাবেন আপনি। এর মাল্টিস্পিড স্মার্ট ডিজাইন রাস্তায় রোজকার ট্রাফিক জ্যাম হোক বা কোনও দূরযাত্রা হোক, আপনার উপরেই থাকবে গাড়ির সম্পূর্ণ নিয়ন্ত্রণ।  

ভ্যারিয়্যান্ট

ইয়াকুজা ক্যারিশ্মা গাড়িটি এখন মূলত দুটি রঙে পাওয়া যাবে – লাল ও সাদা।

কীভাবে বুকিং

সংস্থার পক্ষ থেকে জানা গিয়েছে, এই গাড়ি এখনও অবধি কলকাতায় পাওয়া যাবে না। তবে ভারতের অন্যান্য মহানগর থেকে কিনতে চাইলে সংস্থার ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারেন যে কেউ।

দাম

ইয়াকুজা ক্যারিশ্মা ইলেকট্রিক গাড়ির দাম মাত্র ১.৭০ লাখ টাকা। অর্থাৎ একটি ইলেকট্রিক বাইকের দামেই আপনি পেয়ে যাবেন একটি আস্ত চার-চাকার গাড়ি।  

আরও পড়ুন: Motovolt e-bike: একবার চার্জেই ১২০ কিমি, বুকিং মাত্র ৯৯৯ টাকায় !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maruti XL6 Update : টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
টয়োটা ইনোভার মতো দেখতে , ভারতে আসবে মারুতি সেভেন সিটার কারের এই ফেসলিফ্ট, দেখুন ছবি
Saptahik Rashifal: চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
চাকরিতে ইনক্রিমেন্ট, ব্যবসায় টাকা দ্বিগুণ হতে পারে? সাপ্তাহিক রাশিফলে তুলা-বৃশ্চিকের কেমন কাটবে?
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Maruti Brezza Facelift : বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন
বাইরে বদল নেই সেরকম, দামেই বাজমাত করবে মারুতি ব্রেজা ফেসলিফ্ট, রয়েছে ৫ পরিবর্তন

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget