এক্সপ্লোর

Yamaha Blue Square Outlet: বাংলায় ইয়ামাহার নতুন দুই 'ব্লু স্কোয়ার' শোরুম, প্রিমিয়াম আউটলেটে গ্রাহকদের জন্য একগুচ্ছ সুবিধা

Yamaha India: পশ্চিমবঙ্গে সম্প্রতি উদ্বোধন হওয়া এই দুই ব্লু স্কোয়ার আউটলেটের সাহায্যে বাংলায় ইয়ামাহার ব্লু স্কোয়ার আউটলেটের সংখ্যা হয়েছে মোট ১৫।

Yamaha Blue Square Outlet: পশ্চিমবঙ্গে ইয়ামাহা (Yamaha) সংস্থা দুটো নতুন 'ব্লু স্কোয়ার' আউটলেট (Blue Square Outlet) খুলেছে। জানা গিয়েছে, ইন্ডিয়া ইয়ামাহা মোটর (IYM) প্রাইভেট লিমিটেড 'তমলুক অটোমোবাইলস' যেটি তমলুকে অবস্থিত - এর আওতায় একটি নতুন 'ব্লু স্কোয়ার' আউটলেট খুলেছে। এর আয়তন ১৬০০ স্কোয়ার ফিট। অন্যদিকে 'কৃষ্ণা অটোমোবাইলস' যা মেদিনীপুরে অবস্থিত সেখানে দ্বিতীয় 'ব্লু স্কোয়ার' আউটলেট খুলেছে ইয়ামাহা সংস্থা। এর আয়তন ১৬৪০ স্কোয়ার ফিট। এই দুই ব্লু স্কোয়ার শোরুম ডিজাইন করা হয়েছে গ্রাহকদের এন্ড-টু-এন্ড সেলসের পাশাপাশি অন্যান্য পরিষেবা এবং সাপোর্ট দেওয়ার জন্য। 

ইয়ামাহার এই ব্লু স্কোয়ার শোরুমের লক্ষ্য হল ক্রেতাদের সামনে ইয়ামাহা রেসিং ওয়ার্ল্ডের প্রবেশদ্বার খুলে দেওয়া। এই প্রিমিয়াম আউটলেটের প্রতিটি বিভাগের রয়েছে গর্বের ছোঁয়া। আর হবে নাই বা কেন। আন্তর্জাতিক মোটরস্পোর্টসের সঙ্গে গভীর যোগ রয়েছে ইয়ামাহা ব্র্যান্ডের। এবার তারাই পশ্চিমবঙ্গের খুলেছে ব্লু স্কোয়ার আউটলেট। এই ব্লু স্কোয়ার শোরুমের মাধ্যমে ইয়ামাহা সংস্থার সঙ্গে গ্রাহকদের সরাসরি নিবিড় যোগাযোগ স্থাপন হবে। ব্লু স্কোয়ার আউটলেটের ব্লু এবং স্কোয়ার- এই দুইয়ের বিশেষত্বও রয়েছে। ব্লু- এর মাধ্যমে রেসিংয়ের দুনিয়ায় ইয়মাহা সংস্থার ঐতিহ্যকে বোঝানো হয়েছে। অন্যদিকে স্কোয়ার অর্থে বোঝানো হয়েছে এমন একটি মাধ্যমের কথা যা সরাসরি ক্রেতাদের ইয়মাহা ব্র্যান্ডের দর্শনের সঙ্গে সংযুক্ত করবে, যে সংস্থা ক্রেতাদের সামনে স্পোর্টি এবং স্টাইলিশ লুক, ডিজাইনের রেঞ্জ প্রদর্শন করবে। এর পাশাপাশি Blue Streaks রাইডার কমিউনিটির হয়েও এই মাধ্যম পরিষেবা প্রদান করে। ফলে ক্রেতারা এই রাইডার কমিউনিটির সঙ্গেও সরাসরি যুক্ত হতে পারবে। এছাড়াও অন্যান্য ইয়ামাহা রাইডারদের সঙ্গেও ক্রেতাদের সংযোগ স্থাপন হবে। 

কী কী রয়েছে এই দুই ব্লু স্কোয়ার শোরুমে

ম্যাক্সি স্পোর্টস AEROX 155 স্কুটার এক্সক্লুসিভ ভাবে ব্লু স্কোয়ার শোরুমের মাধ্যমেই বিক্রি করা হবে। এছাড়াও এই দুই প্রিমিয়াম আউটলেটে থাকছে YZF-R15 ভার্সান 4.0 (155cc) অ্যান্টি ব্রেকিং সিস্টেম সমেত, YZF-R15S ভার্সান 3.0 (155cc) অ্যান্টি ব্রেকিং সিস্টেম সমেত, MT-15 V2 Deluxe (155cc) সঙ্গে রয়েছে ABS & TCS সাপোর্ট। এর সঙ্গে থাকবে ব্লু কোর প্রযুক্তি সম্পন্ন মডেল যেমন- FZ 25 (249cc) সঙ্গে ABS ফিচার, FZS 25 (249cc) সঙ্গে ABS ফিচার, FZ-S FI V4 Deluxe (149cc) সঙ্গে ABS এবং TCS ফিচারের সাপোর্ট, FZ-FI (149cc) সঙ্গে ABS সাপোর্ট, FZ-X (149cc) সঙ্গে ABS এবং TCS ফিচারের সাপোর্ট, AEROX (155cc) সঙ্গে ABS। আর থাকবে ইউএসবি এনাবেল স্কুটার যেমন- Fascino 125 FI Hybrid (125cc), RayZR 125 FI Hybrid (125cc), Street Rally 125 FI Hybrid (125cc) এইসব মডেলও। এই দুই প্রিমিয়াম আউটলেটের অন্যতম আকর্ষণ ইয়ামাহা ব্র্যান্ডের আসল অ্যাকসেসরিজ, পোশাক এবং বিভিন্ন যন্ত্রাংশ। 

পশ্চিমবঙ্গে সম্প্রতি উদ্বোধন হওয়া এই দুই ব্লু স্কোয়ার আউটলেটের সাহায্যে বাংলায় ইয়ামাহার ব্লু স্কোয়ার আউটলেটের সংখ্যা হয়েছে মোট ১৫। ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ১৬০টিরও বেশি ব্লু স্কোয়ার শোরুম। এই তালিকায় রয়েছে ভারতের বিভিন্ন রাজ্য যেমন- তামিলনাড়ু, পন্ডিচেরি, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল, ঝাড়ঘন্ড, ওড়িশা, অসম, ছত্তিসগড়, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাত, জম্মু ও কাশ্মীর, দিল্লি, রাজস্থা এবং উত্তর-পূর্বের অন্যান্য রাজ্য।

আরও পড়ুন- শীঘ্রই বাজারে Royal Enfield 650-এর নতুন বাইক, নয়া রঙের পাশাপাশি থাকবে অ্যালয় হুইল

সেরা শিরোনাম

Honda 0 Alpha electric SUV : ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
ডিসেম্বরেই ভারতের বাজারে আসছে হন্ডা ইলেকট্রিক আলফা, ডিজাইন দেখলেই মুগ্ধ হবেন
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
JSW T2 Hybrid SUV : ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
ফরচুনার, থারের চিন্তা বাড়ল, আসছে JSW T2 Hybrid, নজর কাড়ছে, কবে বাজারে ?
Honda Elevate Facelift : ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?
ফেসলিফ্টে চমক, হন্ডা নিয়ে এল নতুন এলিভেট, কী কী বদল, কত দাম ?

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget