এক্সপ্লোর

Muhammad Yunus : 'দানব চলে গেছেন', বাংলাদেশে সরকার ফেলে দেওয়ার 'কৃতিত্ব' কাদের দিলেন ইউনূস ?

Bangladesh Row: ইউনূস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ শীর্ষ স্থানীয় আধিকারিকদের ইস্তফা দেওয়ার যে ঢেউ দেখা গেছে সেই প্রক্রিয়া 'আইনসম্মতভাবে হয়েছে' বলে মন্তব্য করেন। 

নয়াদিল্লি : শেখ হাসিন্দার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে গর্জে ওঠায় ছাত্রদের প্রশংসায় ভরিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। রবিবার রাতে ছাত্রদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, "এব্যাপারে কোনও সন্দেহ নেই যে ছাত্রদের বিপ্লবের জেরেই পুরো সরকার ভেঙে পড়ে।"

ছাত্রদের সঙ্গে কথোপকথনের কথা স্মরণ করে ইউনূস বলেন, "আমি বলেছি (ছাত্রদের) যে আমি তোমাদের সম্মান করি...প্রশংসা করছি। তোমরা যেটা করেছ সেটার কোনও তুলনা হয় না। আর তোমরা নির্দেশ দেওয়ায় (অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব নেওয়ার) আমি তা গ্রহণ করেছি।" 

এর পাশাপাশি ইউনূস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ শীর্ষ স্থানীয় আধিকারিকদের ইস্তফা দেওয়ার যে ঢেউ দেখা গেছে সেই প্রক্রিয়া 'আইনসম্মতভাবে হয়েছে' বলে মন্তব্য করেন। 

এরপরই শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে মন্তব্য করতে গিয়ে ইউনূস বলেন, 'শেষমেশ সেই মুহূর্ত, দানব চলে গিয়েছে।' এর পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, "যখন আপনি সিদ্ধান্ত নিতে শুরু করবেন, কিছু লোক আপনার সিদ্ধান্ত পছন্দ করবেন এবং কিছু লোক পছন্দ করবেন না।"

উত্তাল পরিস্থিতির মধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে হয়েছিল। জাতীর উদ্দেশে ভাষণ দিতে চেয়েছিলেন, কিন্তু অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, এই আশঙ্কায় সেই সুযোগটাও দেওয়া হয়নি তাঁকে। এই পরিস্থিতিতে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে জল্পনা রয়েছে। যদিও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার, বলে জানানো হয়। রবিবার এমনই দাবি করেন বিদেশ-সংক্রান্ত উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন। তবে, তা হবে আইন মন্ত্রকে অনুরোধের ভিত্তিতে। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে খবর। বিদেশ মন্ত্রক থেকে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে এমনই দাবি করা হয়েছে।

গত সপ্তাহেই শপথ নেয় মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর ভারতে এসে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এই পরিস্থিতিতে ঢাকা-দিল্লির সম্পর্ক নিয়ে হোসেন বলেন, "এটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানুষ ভাবুক, ভারত বাংলাদেশের ভাল বন্ধু। আমরা সেটা চাই, আমরা এই সম্পর্কটাকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা দেখতে চাই, এব্যাপারে ভারত আমাদের সহযোগিতা করছে। " 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget