এক্সপ্লোর

8th Pay Commission : বাড়তে পারে সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা, অষ্টম বেতন কমিশনে বড় আপডেট

Salary News Update : জেনে নিন, কোন ফিটমেন্ট ফ্যাক্টর হলে কত বাড়ি ভাড়া ভাতা বাড়তে পারে কর্মীদের। এসবই নির্ভর করবে আপনি কোথায় থাকেন তার ওপর। 

Salary News Update : কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Government Employees) জন্য দারুণ খবর নিয়ে আসতে পারে অষ্টম বেতন কমিশন (8th Pay Commission)। সেই ক্ষেত্রে এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে আপনার  বাড়ি ভাড়া ভাতা (HRA)। এই বিষয়টি অনেকটাই ভিত্তি করছে নতুন ফিটমেন্ট ফ্যাক্টরের (Fitment Factor) ওপর। জেনে নিন, কোন ফিটমেন্ট ফ্যাক্টর হলে কত বাড়ি ভাড়া ভাতা বাড়তে পারে কর্মীদের। এসবই নির্ভর করবে আপনি কোথায় থাকেন তার ওপর। 

ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর নির্ভর করে HRA
কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই বেতন বৃদ্ধি অনেকাংশেই নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের ওপর। মনে রাখতে হবে, বাড়ি ভাড়া ভাতা বা HRA সরাসরি মূল বেতনের সঙ্গে যুক্ত। আগামী দিনে তাই অষ্টম বেতন কমিশনে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ বৃদ্ধি হলে একলাফে বাড়ি ভাড়া ভাতার অঙ্কও অনেকটাই বেড়ে যাবে। বিশেষ করে যাঁরা মেট্রো বা বড় শহরগুলিতে কর্মরত, তাঁদের পকেটে প্রতি মাসে অতিরিক্ত কয়েক হাজার টাকা আসতে চলেছে।

ফিটমেন্ট ফ্যাক্টর আসলে কী ?
আপনাকে প্রথমে বুঝতে হবে, ফিটমেন্ট ফ্যাক্টর হল এমন একটি গুণক , যা দিয়ে বর্তমান মূল বেতনকে গুণ করে নতুন পে কমিশনের সংশোধিত মূল বেতন নির্ধারণ করা হয়। এই গুণক যত বেশি হবে, মূল বেতন তত বাড়বে। আর মূল বেতন বাড়লে তার সঙ্গে যুক্ত HRA এবং অন্যান্য ভাতার পরিমাণও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পাবে।

কত ফিটমেন্ট ফ্যাক্টর পেতে পারে কর্মীরা
অষ্টম বেতন কমিশনে ফিটমেন্টে ফ্যাক্টর অনেকটাই বৃদ্ধির দাবি তুলেছে কর্মচারী সংগঠনগুলি। দীর্ঘদিন ধরেই ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি জানিয়ে আসছে। বর্তমানে ২.০ থেকে শুরু করে ২.৫৭ পর্যন্ত বিভিন্ন সম্ভাব্য ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে আলোচনা চলছে। জেনে নিন, এই ফ্যাক্টর অনুযায়ী কত HRA বাড়তে পারে কর্মীদের।

কীসের ভিত্তিতে বর্তমানে HRA-র হিসেব ?
শহরের শ্রেণিবিভাগ অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে তিন ধরনের হারে HRA পেয়ে থাকেন:

X-ক্যাটাগরি (মেট্রো শহর): মূল বেতনের ৩০%

Y-ক্যাটাগরি (মাঝারি শহর): মূল বেতনের ২০%

Z-ক্যাটাগরি (ছোট শহর/গ্রামীণ এলাকা): মূল বেতনের ১০%

ভবিষ্যতে সরকার এই শতাংশের হারে কোনও পরিবর্তন না করলেও, কেবল মূল বেতন বাড়ার কারণেই HRA-এর আর্থিক পরিমাণ অনেক বেড়ে যাবে।

বিভিন্ন স্তরে HRA বৃদ্ধির সম্ভাব্য খতিয়ান (ব্যাঙ্কবাজার-এর হিসাব অনুযায়ী)
বিভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে কর্মচারীদের বেতন ও ভাতার পার্থক্য কতটা হতে পারে, তা নিচের দুটি উদাহরণের মাধ্যমে দেখানো হল

১ লেভেল ১ (Level 1) কর্মচারী (বর্তমান মূল বেতন: ১৮,০০০ টাকা)
২.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: সংশোধিত মূল বেতন হবে ৩৬,০০০ টাকা। এর ফলে 'X' ক্যাটাগরির শহরে HRA বেড়ে হবে ১০,৮০০ টাকা।

২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: মূল বেতন হবে ৪১,০৪০ টাকা এবং HRA বেড়ে দাঁড়াবে ১২,৩১০ টাকা।

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: মূল বেতন এক লাফে বেড়ে হবে ৪৬,২৬০ টাকা। সে ক্ষেত্রে 'X' ক্যাটাগরির শহরে HRA হবে ১৩,৮৮০ টাকা, 'Y' ক্যাটাগরিতে ৯,২৫০ টাকা এবং 'Z' ক্যাটাগরিতে ৪,৬৩০ টাকা।

২ লেভেল ১০ (Level 10) কর্মচারী (বর্তমান মূল বেতন: ৫৬,১০০ টাকা)
২.০ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: সংশোধিত মূল বেতন হবে ১.১২ লাখ টাকা। 'X' ক্যাটাগরির শহরে HRA হবে ৩৩,৬৬০ টাকা।

২.২৮ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: 'X' ক্যাটাগরির শহরে HRA বেড়ে হবে ৩৮,৩Nz০ টাকা।

২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: মূল বেতন দাঁড়াবে ১.৪৪ লাখ টাকা। এর ফলে 'X' ক্যাটাগরির শহরে HRA স্পর্শ করবে ৪৩,২৫০ টাকা, 'Y' ক্যাটাগরিতে ২৮,৮৪০ টাকা এবং 'Z' ক্যাটাগরিতে ১৪,৪২০ টাকা।

কবে এই বৃদ্ধি হাতে পাবেন 
অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু হলেও এখনও বৈঠক চলছে বিভিন্ন শহরে। কদিন আগেই কলকাতায় এই নিয়ে বৈঠক হয়েছে। এখনও অনেক বেতন বৃদ্ধি নিয়ে প্রস্তাব আলোচিত হচ্ছে কর্মী সংগঠনগুলির সঙ্গে। তবে এই বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সুপারিশ ঘোষণা করেনি অষ্টম বেতন কমিশন।

আরও পড়ুন : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget