এক্সপ্লোর

Aadhar Card Update: ১০ বছর হলেই আপডেট করতে হবে আধার কার্ড? কী জানান হয়েছে?

Aadhar Card Update: অনলাইন এবং অফলাইন দু’ভাবেই তথ্য আপডেট করা যাবে। সেজন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। 

কলকাতা: আপনার আধার কার্ড (Aadhar Card) কি ১০ বছরের পুরনো? তাহলে আপনাকে আপনার পরিচয়পত্র ও ঠিকানার বিস্তারিত তথ্য ফের আপডেট করতে হবে। জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। যদিও এটা কারও জন্যই বাধ্যতামূলক নয়। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই তথ্য আপডেট করা যাবে। সেজন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে বলে জানিয়েছে ইউআইডিএআই। 

সবরকম সাবধানতা নিলেও নানা ভাবে আমাদের আধারের তথ্যে নানা ভুল-ত্রুটি  থেকে যায়। সেগুলি দ্রুত ঠিক করে নেওয়া দরকার। এই কাজ করা যায় আধার সেন্টারগুলিতে গিয়ে। সেখানে গিয়ে আধারে কোনও ভুল থাকলে কিংবা আধারের সঙ্গে ফোন নম্বর সংযোগ করতে চাইলে তা করা যায়। আধারের তথ্য দুই রকমের হয়ে থাকে। একটি হল ডেমোগ্রাফিক ইনফরমেশন। এগুলির মধ্যে পড়ে নাম, জন্মতারিখ, ঠিকানা, ফোন নম্বর-ইত্যাদি। অন্যটি হল বায়োমেট্রিক ইনফরমেশন। এগুলির মধ্যে পড়ে মুখের ছবি, আঙুলের ছাপ, চোখের মণির ছবি। এগুলির মধ্যে ডেমোগ্রাফিক ইনফরমেশনের ক্ষেত্রে অনেকসময়েই নানা ত্রুটি হয়ে যায় আধারে।

ধরা যাক কারও আধারে নাম বা জন্ম তারিখ বা লিঙ্গ পরিচয়ে ত্রুটি রয়েছে। কিন্তু যতবার তথ্য বদলানোর অনুমতি রয়েছে তা শেষ হয়ে গিয়েছে। এবার উপায়? খুব বেশি চিন্তার প্রয়োজন নেই। এই সমস্যারও সমাধান রয়েছে। 'Exception Handling Process' -এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক সময়ের পরেও বদল করা যায়। তবে তার জন্য আধারের আঞ্চলিক অফিস বা রিজিওনাল অফিসে যেতে হতে পারে।

আরও পড়ুন, স্টেট ব্যাঙ্কের নতুন সিদ্ধান্ত, ফের বাড়বে ঋণের বোঝা, পকেটে পড়বে টান ?

ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স। যাই থাকুক না কেন, এখন পরিচয় পত্র হিসেবে সবচেয়ে বেশি কাজে লাগে যা, তা হল আধার। ব্যাঙ্কের কোনও কাজ, সরকারি কোনও প্রকল্পের সুবিধা, ট্যাক্স সংক্রান্ত কোনও বিষয় বা প্রভিডেন্ট ফান্ড-যাই হোক না কেন। প্রায় সবক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের। ফলে আধারে যাতে সব প্রয়োজনীয় তথ্য নির্ভুল ভাবে থাকে তা দেখা ভীষণ প্রয়োজন।

এখানেই একটি প্রশ্ন বারবার উঠে আসে। কারও আধার কার্ডে কোনও ভুল থাকলে সেটা কতবার বদলানো যায়। আধার কর্তৃপক্ষ জানাচ্ছে, কী বদল করা হচ্ছে তার উপর নির্ভর করে  কতবার বদল করা যায় তার উত্তর। যেমন, নামের ক্ষেত্রে যদি Minor change বা ছোটখাট কোনও বদল হয়ে থাকে, তাহলে ২বার করা যাবে। লিঙ্গ বা জন্মের তারিখ--এই তথ্যে বদল করা যাবে একবার। আর যদি ঠিকানা বদলের বিষয় থাকে, তা অসংখ্য বার করা যাবে। এগুলি সবই আধার এনরোলমেন্ট সেন্টারে যেমন হবে। তেমনই অনলাইনে mAadhaar App-এর মাধ্যমেও করা যাবে। তবে অ্যাপের মাধ্যমে এই ধরনের তথ্য বদল করতে গেলে আধারের সঙ্গে রেজিস্টার্ড ফোন নম্বর সংযোগ থাকা বাধ্যতামূলক। আধারের সঙ্গে ফোন নম্বর যুক্ত করতে গেলে একমাত্র আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েই করা সম্ভব।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget