এক্সপ্লোর

Aadhaar Card Update : ফ্রিতে আধার আপডেটের সুবিধা, হাতে আর ক'দিন ?

Updation of Aadhaar Card : সাধারণত, আধার কার্ডে তথ্য আপডেট করতে হল ৫০ টাকা খরচ করতে হয়

নয়া দিল্লি : আপনার আধার কার্ডটা (Aadhaar Card) কি অনেক পুরনো ? মানে, অন্তত ১০ বছর আগে ইস্যু করা হয়েছে ? তারপর থেকে আর কখনও আপডেট করা হয়নি ? তাহলে আপনার হাতে আর ৭দিন সুযোগ আছে। এই সময়ের মধ্যে আপনি বিনামূল্যে আপডেট করে নিতে পারবেন আধারের তথ্য। আগামী ১৪ জুন পর্যন্ত অনলাইনেই এই সুযোগ দিচ্ছে Unique Identification Authority of India (UIDAI)। 

সাধারণত, আধার কার্ডে তথ্য আপডেট করতে হলে ৫০ টাকা খরচ করতে হয়। যদিও অনলাইনে ১৪ জুন পর্যন্ত ডেমোগ্রাফিক নথি কোনও খরচ ছাড়াই নথিভুক্ত করা যাবে। তবে, মনে রাখতে হবে বিনামূল্যের এই সুবিধা শুধুমাত্র myAadhaar পোর্টালেই পাওয়া যাবে।  

আপনার আধার কার্ডটি যদি প্রায় ১০ বছর আগে ইস্যু করা হয়ে থাকে এবং তার পর থেকে কখনও কোনও তথ্য আপডেট করেননি, অথচ আপনার তা করার প্রয়োজন রয়েছে। এরকম একটা পরিস্থিতিতে পরিচয়পত্রের প্রমাণ এবং ঠিকানার প্রমাণ আপলোড করার জন্য উৎসাহিত করছে UIDAI। যাতে ডেমিগ্রাফিক তথ্য পুনরায় বৈধকরণ করা যায়। এই আপডেট করে নিলে আরও ভাল পরিষেবা পাওয়া যাবে ।

কিন্তু, কীভাবে বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে ?

  • আধার নম্বর ব্যবহার করে https://myaadhaar.uidai.gov.in/-এ লগইন করুন।
  • এর পরে 'proceed to update address' অপশনে যান।
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা OTP পাঠানো হবে।
  • এরপর ‘Document Update’-এ ক্লিক করতে হবে । তাতে গ্রাহকের তথ্য বেরিয়ে আসবে।
  • আধার কার্ডধারীকে যাবতীয় তথ্য খতিয়ে দেখে নিতে হবে। যদি দেখেন, সব ঠিক আছে, তাহলে পরের হাইপার লিঙ্কে ক্লিক করুন।
  • এরপর, যাঁর আধার কার্ড রয়েছে, তাঁকে পরিচয়পত্র ও ঠিকানার তথ্য বেছে নিতে হবে নীচের তালিকা থেকে।
  • ঠিকানার প্রমাণ হিসাবে স্ক্যান্ড কপি আপলোড করতে হবে এবং 'Submit' অপশন বেছে নিন। নথি আপডেট করার জন্য সংশ্লিষ্ট প্রমাণ আপলোড করুন।
  • তাতে আধার কার্ডের আপডেট করার অনুরোধ গ্রহণ করা হবে। এবং ১৪ সংখ্যার Update Request Number (URN) জেনারেট করা হবে।
  • UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটেড তালিকা দেওয়া হবে।
  • Update Request Number (URN) ব্যবহার করে আধার ঠিকানার আপডেট চেক করে নেওয়া যাবে। একবার আপলোড হয়ে গেলে, আপডেটেড ভার্সন ডাউনলোড করে নিন। তার প্রিন্টও বের করে নিন।

সেরা শিরোনাম

Post Office Investment: ৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরেই পেতে পারেন ৬.৭৮ লাখ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget