এক্সপ্লোর

Aadhar Update: আপনার আধার কার্ড কি ১০ বছরের পুরনো? ফের আপডেট করতে হবে তথ্য

অনলাইন এবং অফলাইন দু’ভাবেই তথ্য আপডেট করা যাবে। সেজন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে বলে জানিয়েছে ইউআইডিএআই।

কলকাতা: আপনার আধার কার্ড (Aadhar Card) কি ১০ বছরের পুরনো? তাহলে আপনাকে আপনার পরিচয়পত্র ও ঠিকানার বিস্তারিত তথ্য ফের আপডেট করতে হবে। জানাল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা ইউআইডিএআই। যদিও এটা কারও জন্যই বাধ্যতামূলক নয়। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই তথ্য আপডেট করা যাবে। সেজন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে বলে জানিয়েছে ইউআইডিএআই।

সবচেয়ে বেশি কাজে লাগে আধার কার্ড: ভোটার কার্ড, পাসপোর্ট কিংবা ড্রাইভিং লাইসেন্স। যাই থাকুক না কেন, এখন পরিচয় পত্র হিসেবে সবচেয়ে বেশি কাজে লাগে যা, তা হল আধার। ব্যাঙ্কের কোনও কাজ, সরকারি কোনও প্রকল্পের সুবিধা, ট্যাক্স সংক্রান্ত কোনও বিষয় বা প্রভিডেন্ট ফান্ড-যাই হোক না কেন। প্রায় সবক্ষেত্রেই প্রয়োজন হয় আধার কার্ডের। ফলে আধারে যাতে সব প্রয়োজনীয় তথ্য নির্ভুল ভাবে থাকে তা দেখা ভীষণ প্রয়োজন।

কতরকম তথ্য?
সবরকম সাবধানতা নিলেও নানা ভাবে আমাদের আধারের তথ্যে নানা ভুল-ত্রুটি  থেকে যায়। সেগুলি দ্রুত ঠিক করে নেওয়া দরকার। এই কাজ করা যায় আধার সেন্টারগুলিতে গিয়ে। সেখানে গিয়ে আধারে কোনও ভুল থাকলে কিংবা আধারের সঙ্গে ফোন নম্বর সংযোগ করতে চাইলে তা করা যায়। আধারের তথ্য দুই রকমের হয়ে থাকে। একটি হল ডেমোগ্রাফিক ইনফরমেশন। এগুলির মধ্যে পড়ে নাম, জন্মতারিখ, ঠিকানা, ফোন নম্বর-ইত্যাদি। অন্যটি হল বায়োমেট্রিক ইনফরমেশন। এগুলির মধ্যে পড়ে মুখের ছবি, আঙুলের ছাপ, চোখের মণির ছবি। এগুলির মধ্যে ডেমোগ্রাফিক ইনফরমেশনের ক্ষেত্রে অনেকসময়েই নানা ত্রুটি হয়ে যায় আধারে।

কতবার বদল করা যাবে?
এখানেই একটি প্রশ্ন বারবার উঠে আসে। কারও আধার কার্ডে কোনও ভুল থাকলে সেটা কতবার বদলানো যায়। আধার কর্তৃপক্ষ জানাচ্ছে, কী বদল করা হচ্ছে তার উপর নির্ভর করে  কতবার বদল করা যায় তার উত্তর। যেমন, নামের ক্ষেত্রে যদি Minor change বা ছোটখাট কোনও বদল হয়ে থাকে, তাহলে ২বার করা যাবে। লিঙ্গ বা জন্মের তারিখ--এই তথ্যে বদল করা যাবে একবার। আর যদি ঠিকানা বদলের বিষয় থাকে, তা অসংখ্য বার করা যাবে। এগুলি সবই আধার এনরোলমেন্ট সেন্টারে যেমন হবে। তেমনই অনলাইনে mAadhaar App-এর মাধ্যমেও করা যাবে। তবে অ্যাপের মাধ্যমে এই ধরনের তথ্য বদল করতে গেলে আধারের সঙ্গে রেজিস্টার্ড ফোন নম্বর সংযোগ থাকা বাধ্যতামূলক। আধারের সঙ্গে ফোন নম্বর যুক্ত করতে গেলে একমাত্র আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়েই করা সম্ভব।

ঊর্ধ্বসীমা শেষ হলে:
ধরা যাক কারও আধারে নাম বা জন্ম তারিখ বা লিঙ্গ পরিচয়ে ত্রুটি রয়েছে। কিন্তু যতবার তথ্য বদলানোর অনুমতি রয়েছে তা শেষ হয়ে গিয়েছে। এবার উপায়? খুব বেশি চিন্তার প্রয়োজন নেই। এই সমস্যারও সমাধান রয়েছে। 'Exception Handling Process' -এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক সময়ের পরেও বদল করা যায়। তবে তার জন্য আধারের আঞ্চলিক অফিস বা রিজিওনাল অফিসে যেতে হতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
Senior Citizen FD Rates : অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
অগস্টে দারুণ সুযোগ, প্রবীণ নাগরিকরা পাবেন ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ
Cab Booking Rules: বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার
বাইক, ক্যাব বুকিংয়ের জন্য অতিরিক্ত টাকা দিচ্ছেন ? অ্যাপগুলিকে 'ধমক' দিল সরকার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget