এক্সপ্লোর

AC Buying Tips : এসি কেনার আগে মাথায় রাখুন এই ১০ বিষয়

How To Buy AC : সেই ক্ষেত্রে মাথায় রাখুন এই ১০টি বিষয়। না হলে ঠকতে হবে আপনাকে।  

 

How To Buy AC :  গ্রীষ্মের (Summer 2025) শুরুতেই ওষ্ঠাগত প্রাণ ! ঘরের ঘুমোট গরম থেকে পরিত্রাণ পেতে কিনতে চান এয়ারকন্ডিশনার (Airconditioner) ? সেই ক্ষেত্রে মাথায় রাখুন এই ১০টি বিষয়। না হলে ঠকতে হবে আপনাকে।  

এসি কেনার আগে মনে রাখতে হবে এই বিষয়গুলি
আপনার ঘরের আকার আগে বুঝে নিন
আপনি যদি বড় হল ঘরের জন্য একটি 1 টন এসি কেনেন, তাহলে সেটা খুব কার্যকর হবে না। সেরকমই একটি ছোট ঘরে 2 টন এসি খুব ঠান্ডা করে দেবে ঘর। তাই এসি কেনার আগে আপনার ঘরের আকার সম্পর্কে সতর্ক হোন। সাধারণত, একটি 100 বা 120 বর্গফুট ঘরের জন্য একটি 1 টন এসি যথেষ্ট। আপনার যদি একটি বড় ঘর থাকে, তাহলে 1.5 বা 2 টনের এসি কিনতে পারেন। 

নগদ, ক্রেডিট কার্ড না ইএমআই
সবার পক্ষে নগদে এসি কেনা সহজ নয়। সেই ক্ষেত্রে ডেবিট বা ক্রেডিট কার্ডে আপনি সহজেই এয়ারকন্ডিশনার কিনতে পারেন। ক্রেডিট কার্ড ও UPI এর মতো অন্যান্য বিকল্প রয়েছে যা এই ক্ষেত্রে দেখে নিতে পারেন আপনি। অনেক এসির দোকানে আপনি ডাউনপেমেন্ট না করে ইএমআইতে এসি কিনতে পারবেন। এই ক্ষেত্রে আপনি 6 মাস বা এক বছর পর্যন্ত কিস্তিতে টাকা দিতে পারেন।  

আপনি কোন ফ্লোরে থাকেন তা গুরুত্বপূর্ণ
 এসি কেনার সময় আপনি কোন ফ্লোরে থাকেন সেটা গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আপনি ওপরের ফ্লোরে থাকলে গরম বেশি হবে। কারণে বিল্ডিংয়ের ছাদের নীচেই আপনার ঘৎ, তাই সূর্ষ সরাসরি আপনার ঘরের ছাদে পড়বে। তাই, আপনি যদি সবচেয়ে ওপরের ফ্লোরে থাকেন ও টানা ঠান্ডা চান তাহলে বড় ও আরও শক্তিশালী এসি লাগবে।

অনলাইনে আগে দাম দেখে নিন
এসি অফলাইনে কেনার আগে অনলাইনে এর দাম চেক করতে ভুলবেন না। যদি একই এসি অনলাইনে কম খরচে পাওয়া যায়, তাহলে আপনি সেলসম্যানকে সেটা বলতে পারবেন। তারা আপনাকে সমান বা আরও ভালো ডিল দিতে পারে। 

কয়েল সম্পর্কে জিজ্ঞাসা করুন
এসি কেনার সময় এই বিষয়ে জিজ্ঞাসা করতে ভুলবেন না। এসিতে ব্যবহৃত কয়েলের বিষয়ে জেনে নিন। তামার কয়েলটি মেরামত করার পাশাপাশি রক্ষণাবেক্ষণ করা সহজ, দ্রুত ঠান্ডা হয় এবং অ্যালুমিনিয়াম কয়েলের চেয়ে দীর্ঘদিন চলে।

স্প্লিট না উইন্ডো এসি , কোনটি নেওয়া উচিত
সাধারণত, স্প্লিট বা উইন্ডো এসির কুলিং এর মধ্যে খুব বেশি পার্থক্য হয় না। স্প্লিট এসির তুলনায় উইন্ডো এসি একটু সস্তা হয়। অন্যদিকে, স্প্লিট এসি যেকোনো জায়গায় বসানো যেতে পারে। যেখানে উইন্ডো এসি লাগানোর জন্য আপনার সঠিক আকারের একটি উইন্ডো প্রয়োজন। অন্যান্য কারণ যেখানে উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে তা হল শব্দ এবং শীতল করার সময়। যখন উইন্ডো এসি বেশি শক্তি সঞ্চয় করে, সেখানে স্প্লিট এসি কোনও আওয়াজ সৃষ্টি করে না ও দ্রুত ঠান্ডা করে। আপনার রুমের জায়গা ও বাজেট অনুযায়ী আপনি দুটির মধ্যে বেছে নিতে পারেন।

ফাইভ স্টার রেটিং কিনা দেখুন
কম পাওয়ার সেভিং রেটিং আছে এমন এসি অন্যান্য বিকল্পগুলির তুলনায় সস্তা হতে পারে। তবে বেশি বিদ্যুতের বিলের কারণে সেগুলি দীর্ঘমেয়াদে আপনাকে আরও বেশি খরচ বাড়াতে পারে। অন্যদিকে, উচ্চ শক্তি সাশ্রয়ী রেটিং আছে এমন এসিগুলির দাম বেশি, কিন্তু তারা অনেক কম বিদ্যুৎ খরচ করে বলে অনেক টাকা সাশ্রয় করে। সুতরাং, পাওয়ার সেভিং পয়েন্ট সম্পর্কে খুব সতর্ক থাকুন এবং ইউনিটটিতে কতগুলি স্টার রয়েছে তা দেখে নিন।

সার্ভিস সাপোর্ট ও খরচ
আপনার AC-র জন্য রক্ষণাবেক্ষণে কত খরচ হবে সেই বিষয়টিও মাথায় রাখুন। এর জন্য আপনাকে প্রতি মাসে এটির পরিষেবা দিতে হবে, মাঝে মাঝে সমস্যার জন্য এটি মেরামত করতে হবে। আপনি যে ব্র্যান্ডের এসি নিয়েছেন তার বিক্রয় পরবর্তী পরিষেবাগুলি সম্পর্কে জেনে নিন। আপনি একটি এসি কেনার আগে আপনার ডিলারকে বিক্রয় পরবর্তী সাপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করুন।

 

সেরা শিরোনাম

RBI New Rules : ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও পাঠানো যাবে সর্বোচ্চ ৫০,০০০ টাকা, RBI পাঠাল নতুন নির্দেশিকা
BOB FD Rates : ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল ব্যাঙ্ক অফ বরোদা, এখন ৫৫৫ দিন টাকা রাখলে কত পাবেন ?
8th Pay Commission : ২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
২০২৭ সালেই বেতন বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ? ১ জানুয়ারি কার্যকর ডেট বলতে কী বোঝায় ?
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ

ভিডিও

CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
West Bardhaman News | লাউদোহায় জমি বিবাদ ঘিরে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ২ বিজেপি কর্মী
TMC News: চন্ডীপুরে মমতা তৃণমূলের পার্টি অফিসে হামলা, ভাঙচুরের পরে দখলেরও অভিযোগ
Baranagar News | বরানগরে নিহত তরুণীর 'বেপাত্তা' মোবাইল থেকে এল হোয়াটসঅ্যাপ কল | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget