এক্সপ্লোর

New Banking Laws : বদলে যাচ্ছে ব্যাঙ্কের নিয়ম, নভেম্বর থেকে কী কী নতুন সুবিধা ?

Bank News : ব্যাঙ্কিং আইন সংশোধন ২০২৫ এর অধীনে মনোনয়ন সম্পর্কিত মূল বিধানগুলি এই বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ১ নভেম্বর থেকে ব্যাঙ্ক গ্রাহকদের নমিনেশন নিয়মে পরিবর্তন আসছে।
  • গ্রাহকরা ডেপজিট অ্যাকাউন্টে সর্বাধিক চারজন নমিনি রাখতে পারবেন।
  • সুরক্ষিত লকারে একই নিয়মে নমিনি মনোনীত করা যাবে।
  • নমিনিদের মধ্যে সম্পদের স্বচ্ছ বন্টন নিশ্চিত করা হবে।

 

Bank News : গ্রাহকদের সুবিধার্থে ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের কিছু নিয়ম (New Banking Laws)। এই ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক (Finance Ministry)। বৃহস্পতিবার মন্ত্রকের তরফে বলা হয়েছে, ব্যাঙ্কিং আইন সংশোধন ২০২৫ এর অধীনে মনোনয়ন সম্পর্কিত মূল বিধানগুলি এই বছরের ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

কোন-কোন নিয়মে বদল হবে

আগামী মাস থেকে যে বিধানগুলি কার্যকর হবে, তার মধ্যে রয়েছে ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র ও ব্যাঙ্কে রাখা সুরক্ষা লকারের বিষয়বস্তুর ক্ষেত্রে নমিনেশনের নিয়মে পরিবর্তন করা হয়েছে

একাধিক নমিনি

গ্রাহকরা এখন তাদের ডিপোজিট অ্য়াকাউন্টের জন্য সর্বোচ্চ চারজনকে নমিনি রাখতে পারবেন। হয় একবারে (একযোগে) অথবা একের পর এক নমিনি রাখতে পারেন গ্রাহক। অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে সহজে ক্লেম করার জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে।

ডিপোজিট অ্যাকাউন্টের জন্য মনোনয়ন

আমানতকারীরা তাদের পছন্দ অনুযায়ী একযোগে বা ধারাবাহিকভাবে নমিনি বেছে নিতে পারেন।

নিরাপদ হেফাজতে থাকা জিনিসপত্র এবং সুরক্ষা লকারের জন্য নমিনি

এই ধরনের সুবিধার জন্য, কেবল রেগুলার নমিনি অনুমোদিত।

একযোগে মনোনয়ন

এই ক্ষেত্রে আমানতকারীরা সর্বোচ্চ চারজনকে নমিনি করতে পারেন। প্রতিটি নমিনির জন্য আপনি অংশ বা অধিকারের শতাংশ নির্দিষ্ট করতে পারেন। যাতে মোট পরিমাণ ১০০% শতাংশের মধ্যে সব নমিনির মধ্যে স্বচ্ছ বন্টন সম্ভব হয়

পরবর্তী নমিনি

এই ক্ষেত্রে আমানতকারীরা সর্বোচ্চ চারজনকে নমিনি করতে পারেন, যেখানে পরবর্তী নমিনি কেবলমাত্র হায়ার নমিনির মৃত্যুর পরে আইনত নতুন নমিনির মর্যাদা পাবেন। এই নিয়মের ফলে ক্লেম পাওয়ার ধারাবাহিকতা ও উত্তরাধিকারের বিষয়টি নিয়ে স্বচ্ছতা বজায় থাকে।

ডিপোজিট অ্যাকাউন্টে মনোনয়ন কী ?

এসবিআই ওয়েবসাইট অনুসারে, "সকল ডিপোজিট অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে থাকা জিনিস ও নিরাপদ ডিপোজিট ভল্টের জন্য নমিনি সুবিধা পাওয়া যাবে এবার। এই ক্ষেত্রে কেবলমাত্র ব্যক্তিগত ক্ষমতায় খোলা অ্যাকাউন্টের জন্য (অর্থাৎ একক / যৌথ অ্যাকাউন্টের পাশাপাশি একক মালিকানাধীন সংস্থার অ্যাকাউন্ট) জন্য নমিনির সুবিধা পাওয়া যাবে। অর্থাপ্রতিনিধিত্বমূলক ক্ষমতায় খোলা অ্যাকাউন্টের জন্য নমিনির সুবিধা পাওয়া যাবে না।"

Frequently Asked Questions

ব্যাঙ্কে গ্রাহকদের জন্য ১ নভেম্বর থেকে কী কী নতুন নিয়ম কার্যকর হচ্ছে?

১ নভেম্বর থেকে সেভিংস অ্যাকাউন্ট, নিরাপদ হেফাজতে রাখা জিনিসপত্র ও সুরক্ষা লকারের ক্ষেত্রে নমিনেশন সংক্রান্ত নিয়ম পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনগুলি ব্যাঙ্কিং আইন সংশোধন ২০২৫ এর অধীনে কার্যকর হবে।

ডিপোজিট অ্যাকাউন্টের জন্য একজন গ্রাহক কতজন নমিনি রাখতে পারবেন?

ডিপোজিট অ্যাকাউন্টের জন্য গ্রাহকরা সর্বোচ্চ চারজন নমিনি রাখতে পারবেন। তারা একযোগে বা একের পর এক নমিনি মনোনীত করতে পারেন।

একযোগে মনোনয়নের ক্ষেত্রে গ্রাহকরা কী সুবিধা পাবেন?

একযোগে মনোনয়নের ক্ষেত্রে গ্রাহকরা সর্বোচ্চ চারজন নমিনি রাখতে পারেন এবং প্রতিটি নমিনির জন্য অংশ বা অধিকারের শতাংশ নির্দিষ্ট করতে পারেন। এর ফলে মোট ১০০% এর মধ্যে স্বচ্ছ বন্টন সম্ভব।

সুরক্ষা লকারের জন্য কি একাধিক নমিনি রাখা যাবে?

নিরাপদ হেফাজতে থাকা জিনিসপত্র এবং সুরক্ষা লকারের জন্য কেবল রেগুলার নমিনি অনুমোদিত। এখানে একযোগে বা পরবর্তী নমিনির সুবিধা প্রযোজ্য নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Small Savings Schemes: কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
8th Pay Commission: শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
SBI Clerk Recruitment : স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget