এক্সপ্লোর

Cancer Vaccine For Women : ভারতে মহিলাদের জন্য আসছে ক্যান্সার ভ্য়াকসিন, এই সময় হবে লঞ্চ, কারা নেওয়ার যোগ্য ?

Cancer Treatment : জেনে নিন, কারা নিতে পারবে এই ভ্য়াকসিন ?

 

Cancer Treatment : ক্যান্সার চিকিৎসায় এবার বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। মহিলাদের ক্যান্সার প্রতিরোধে (Cancer Vaccine For Women) দেওয়া হবে ভ্যাকসিন  (Vaccine) । শীঘ্রই ভারতের বাজারের আসতে চলেছে এই টিকা। জেনে নিন, কারা নিতে পারবে এই ভ্য়াকসিন ?

কারা এই টিকা নেওয়ার যোগ্য
ক্যান্সার টিকাকরণ নিয়ে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপরাও যাদব জানিয়েছেন, মহিলাদের প্রভাবিত করে এমন ক্যান্সার প্রতিরোধের জন্য টিকা আনতে চলেছে সরকার। আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে তৈরি হবে এই ভ্য়াকসিন। ৯-১৬ বছরের বয়সীরা এই টিকা নিতে পারবে। কেন্দ্রীয় স্বাস্থ্য, পরিবার কল্যাণ ও আয়ুষ (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী আরও জানান, ভ্যাকসিন গবেষণা প্রায় শেষের পথে, এখন ট্রায়াল চলছে।

৩০ বছরের বেশি বয়সী মহিলাদের হবে স্ক্রিনিং
এই বলেই অবশ্য় থেমে থাকেননি কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন, "দেশে ক্যান্সার রোগীর সংখ্যা বেড়েছে। কেন্দ্রীয় সরকার এই সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নিয়েছে। এখন ৩০ বছরের বেশি বয়সী মহিলাদের হাসপাতালে স্ক্রিনিং করা হবে। পরে রোগ প্রাথমিকভাবে সনাক্ত করার জন্য ডে-কেয়ার ক্যান্সার কেন্দ্র তৈরি করবে সরকার।" ইতিমধ্যেই ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের শুল্কতেও ছাড় দিয়েছে কেন্দ্র।

কোন ধরনের ক্যান্সার রোধে কাজে লাগবে এই ভ্য়াকসিন
কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন স্তন, মুখ ও জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কাজে আসবে এই টিকা। বর্তমানে কেন্দ্রের স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে আয়ুষের সুবিধার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, যাদব বলেছেন, হাসপাতালে আয়ুষ বিভাগ রয়েছে। রোগীরা এখনই এর সুবিধা পেতে পারেন। দেশে এমন ১২,৫০০ স্বাস্থ্য সুবিধা কেন্দ্র রয়েছে। আগামী দিনে সরকার এই সংখ্যা আরও বাড়াবে।

ক্যান্সার ভ্যাকসিন কী ?
ক্যান্সার ভ্যাকসিন হল এক ধরনের ইমিউনোথেরাপি, যার লক্ষ্য ক্যান্সার কোষের বিরুদ্ধে শরীরের প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সারকে রুখে দেওয়া। প্রথাগত ভ্যাকসিনগুলির তুলনায় এটি আলাদা। কারণ প্রথাগত ভ্য়াকসিন আসলে প্রতিরোধ ব্যবস্থাকে উদ্দীপিত করার জন্য মৃত বা দুর্বল ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে থাকে। আসলে ক্যান্সারের ভ্যাকসিনগুলি ক্যান্সার কোষগুলিতে পাওয়া নির্দিষ্ট প্রোটিন বা অ্যান্টিজেনকে নিশানা করে। ক্যান্সার ভ্যাকসিনের দুটি প্রাথমিক রূপ রয়েছে। একটি 'প্রিভেনন্টিভ' ও অন্যটি 'থেরাপিউটিক'।

কোন ভ্যাকসিন কী কাজে লাগে
প্রিভেন্টিভ ভ্যাকসিনগুলি ক্যান্সারের সূত্রপাত রোধ করার জন্য ডিজাইন করা হয়েছে। যেখানে থেরাপিউটিক ভ্যাকসিনগুলি ক্যান্সারের চিকিত্সার জন্য ব্যবহার করা হয়। এটি মূলত, টিউমারের আকার হ্রাস করে বা শরীরের অন্য কোথাও তা বাড়তে বা ছড়াতে দেয় না। এখনও পর্যন্ত গঠনমূলক পর্যায়ে রয়েছে এই ক্যান্সারের ভ্যাকসিনগুলি। যা মেলানোমা ও প্রোস্টেট ক্যান্সারের মতো ক্যান্সারের কিছু ফর্মের ক্লিনিকাল ট্রায়ালে কার্যকর হয়েছে। তাদের কার্যকারিতা আরও বাড়ানোর জন্য কেমোথেরাপি ও রেডিয়েশন থেরাপির মতো অন্যান্য থেরাপির সঙ্গে এগুলিকে মিশিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Bangladesh News: ' আমি ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব', বাংলাদেশে কবে ফেরার কথা বলছেন শেখ হাসিনা ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Best FD Rates: সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
সাধারণ নাগরিকরাই পাবেন ৮.২৫ শতাংশ পর্যন্ত সুদ, প্রবীণরা আরও বেশি, এই ব্যাঙ্ক করেছে রেট আপডেট  
Highest FD Interest : ১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
১০ লাখের FD করলে কোন ব্যাঙ্ক দেবে বেশি সুদ ? এখানে রইল হিসেব
Census In India: শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন
শুরু জনগণনা, ভুল উত্তর বা তথ্য দিলে কোন বিপদে পড়বেন ? কী কী শাস্তি হতে পারে? জেনে নিন

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget