এক্সপ্লোর

RBI Action on Bank: টাকা তুলতে পারবেন না গ্রাহকরা, এই ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ আরবিআইয়ের

Shirpur Merchants Co-operative Bank: এই ব্যাঙ্কের গ্রাহকরা আর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্ট হোক সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা কোনওভাবেই আর টাকা তুলতে পারবেন না।

Reserve Bank of India: ভারতের রিজার্ভ ব্যাঙ্কই মূলত দেশের সমস্ত ব্যাঙ্কের কার্যক্রমের উপর নজর রাখে। এবার এই ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI Action on Bank)। সোমবার এই ব্যাঙ্ক থেকে টাকা তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করল কেন্দ্রীয় ব্যাঙ্ক। মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কের টাকা তোলার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ব্যাঙ্কের (RBI Action on Bank) গ্রাহকরা আর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন না। ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্ট হোক সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকরা কোনওভাবেই আর টাকা তুলতে পারবেন না। তবে গ্রাহকদের উদ্দেশ্যে ব্যাঙ্কের থেকে নেওয়া ঋণ শোধ করে দেওয়ার কথা বলা হয়েছে। সেই ঋণের খাতে টাকা জমা হবে শুধু।

কী জানাল রিজার্ভ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক (RBI Action on Bank) এই ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করে জানিয়েছে যে, এবার থেকে শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্ক আর কোনও গ্রাহককে ঋণ দিতে পারবে না। এরই সঙ্গে ব্যাঙ্কের পক্ষ থেকে কোনওরকম বিনিয়োগ করা যাবে না। রিজার্ভ ব্যাঙ্কের অনুমতি ছাড়া ব্যাঙ্ক তাঁর কোনও সম্পত্তি নষ্ট বা হস্তান্তর করতে পারবে না। ৮ এপ্রিল ২০২৪ থেকে আগামী ৬ মাস পর্যন্ত এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে।

গ্রাহকদের কী সমস্যা হবে

যে সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে এই শিরপুর মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাঙ্কে, তাঁরা ইনসিওরেন্স ও ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারেন। তবে যাদের ৫ লক্ষ বা তার কম টাকা এই ব্যাঙ্কে (RBI Action on Bank) জমা আছে, তাঁরা তাঁদের পুরো টাকাই ফেরত পাবেন। রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু তাঁর ফলে ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হবে না। কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে এই সংস্থার আর্থিক অবস্থার উন্নতি ঘটানোর চেষ্টা করা হবে।

আইডিএফসি ব্যাঙ্কের উপরেও কড়া নির্দেশিকা

কয়েকদিন আগেই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের উপরে কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তাঁর সঙ্গে এলআইসি হাউজিং ফিনান্স সংস্থার উপরেও কড়া নির্দেশিকা জারি করে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ককে ১ কোটি টাকা এবং এলআইসি হাউজিং ফিনান্সকে ৪৯.৭০ লক্ষ টাকা জরিমানা করার কথা বলা হয়েছে। একইসঙ্গে চারটি এনবিএফসি সংস্থার লাইসেন্সও বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক।

আরও পড়ুন: RBI Action: এই ব্যাঙ্কের উপর জরিমানা ধার্য করল আরবিআই, রেজিস্ট্রেশন বাতিল ৪ সংস্থার- কারণ জানেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Best FD Interest Rate : ৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে ?
৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget