এক্সপ্লোর

DA Hike for Central Government Employees: DA বৃদ্ধিতে দেরি কেন কেন্দ্রের, বড় কিছু অপেক্ষা করছে কি? ঠিক কত বাড়তে পারে...

DA Hike Delayed: সাধারণত, জানুয়ারির DA বৃদ্ধির ঘোষণা সাধারণত মার্চে হয়ে যায়।

নয়াদিল্লি: জানুয়ারি মাসের মহার্ঘভাতা বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কিন্তু মার্চ পেরিয়ে গেলেও এখনও তেমন কোনও ঘোষণা হয়নি। ফলে কার্যতই হা-পিত্যেশ করে বসে রয়েছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী থেকে পেনশনভোগীরা। সাধারণত মার্চের মধ্যেই DA বৃদ্ধির ঘোষণা হয়ে যায়। কিন্তু এবার অস্বাভাবিক রকম দেরি হচ্ছে। আর তাতেই প্রশ্ন উঠছে, এবার নিয়মমাফিক DA বৃদ্ধির পরিবর্তে এবার কি কোনও বড় ঘোষণা করতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। (DA Hike for Central Government Employees)

সাধারণত, জানুয়ারির DA বৃদ্ধির ঘোষণা সাধারণত মার্চে হয়ে যায়। কিন্তু এবার এপ্রিল চলে এলেও, কোনও ঘোষণা হয়নি। এপ্রিলের প্রথম সপ্তাহে DA নিয়ে ঘোষণা হতে পারে বলে যদিও দিল্লি সূত্রে জানা যাচ্ছে। (DA Hike Delayed)

যদিও এই দেরি মোটেও অস্বাভাবিক নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, জানুয়ারির DA বৃদ্ধির ঘোষণা মার্চেই হয়ে যায়। সাধারণত ওই সময় মুদ্রাস্ফীতির তথ্য হাতে চলে আসে। মিলে যায় অনুমোদনও।  তাই এই দেরি খুব অস্বাভাবিক কিছু নয় বলে মনে করছেন তাঁরা। 

এবার কতটা DA বৃদ্ধি হতে পারে? 

২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স বা ভোক্তা মূল্য সূচকের নিরিখে শতাংশ DA বৃদ্ধি হতে পারে। অর্থাৎ ৫৮-র পরিবর্তে ৬০ শতাংশ বর্ধিত হারে DA পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা। তবে ৩ থেকে ৪ শতাংশ পর্যন্তও বাড়তে পারে DA. 

অষ্টম বেতন কমিশন কার্যকর না হওয়ার দরুণই কি এই বিলম্ব? 

২০২৫ সালের ৩১ ডিসেম্বর সপ্তম বেতন কমিশনের মেয়াদ পেরিয়ে গিয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত তা কার্যকর হয়নি। বেতন ও পেনশনের কাঠামো দেখে সেই মতো সুপারিশ করতে ১৮ মাস সময় দেওয়া হয়েছে তাদের। 

সেই কারণেও DA বৃদ্ধির ঘোষণায় দেরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁরা জানিয়েছেন, DA-র হার ৫০ শতাংশ পেরিয়ে গেলে, পরবর্তী বেতন সংশোধনের সময় মূল বা বেসিক বেতনের সঙ্গে তার একত্রীকরণ ঘটে। সেই কাজেই দেরি হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। তাই শুধুমাত্র বেতনের কাঠামোই নয়, বদলে যেতে পারে বেতন এবং ভাতার সামঞ্জস্যও। এমনকি মুদ্রাস্ফীতি হার নির্ধারণের পদ্ধতিও বদলে যেতে পারে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর কাঠামো সংশোধনের যে রীতি এতদিন ধরে চলে আসছে, তাও বদলে যেতে পারে আগামী দিনে। তবে DA বৃদ্ধিতে দেরি হলেও, কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা এরিয়ার পেয়ে যাবেন।

ভোক্তা মূল্য সূচকের নিরিখের নিরিখেই DA হিসেব করা হয়। প্রতি মাসে ওই ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে কেন্দ্রের শ্রম মন্ত্রক। ২০২৫ সালের নভেম্বর মাসে ভোক্তা মূল্য সূচক ছিল ১৪৮.২। জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই বছরে দু’বার, প্রথমে জানুয়ারি এবং দ্বিতীয় বার জুলাই মাসে DA বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীদের। 

তবে DA বৃদ্ধি নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন OneBanc-এর বিভোর গয়াল। Financial Express-কে তিনি জানান, কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কার্যতই গলা চেপে ধরছে কেন্দ্রের। বেতন এবং পেনশন মিলিয়ে ৫ লক্ষ কোটি টাকার বেশই ব্যয় হয়ে যাচ্ছে, যা জিডিপি-র ১.২ শতাংশ। তাই DA বৃদ্ধির ক্ষেত্রে কার্যক্ষমতা, দক্ষতাকে গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছেন তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
10 kg LPG Cylinder : বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget