এক্সপ্লোর

Digital Payment System: অনলাইনে টাকা লেনদেনের ক্ষেত্রে বড় ঘোষণা রিজার্ভ ব্যাঙ্কের, লাভবান হবেন ব্যবসায়ীরা

RBI Decision: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে এবার ডিজিটাল পেমেন্টস সিস্টেম বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে চালু হবে ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম।

RBI Decision: ডিজিটাল লেনদেন (Digital Payment System) এবার হবে আরও দ্রুত। আর সেইজন্য রিজার্ভ ব্যাঙ্ক চালু করছে একটি নতুন পেমেন্ট সিস্টেম যাতে নাকি ব্যবসায়ীরা অনেক সুবিধে পাবেন। চলতি বছরেই চালু হবে এই নতুন পেমেন্ট সিস্টেম। কী এই ব্যবস্থা ? কীভাবে কাজ করবে ?

কী জানাল আরবিআই

ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এই বছর। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে এবার ডিজিটাল পেমেন্টস সিস্টেম বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে চালু হবে ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম (Inter Operable Payment System)। আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সোমবার জানিয়েছেন যে, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের জন্য আইপিএস ব্যবস্থা এই বছরই চালু হতে চলেছে। তিনি আরও জানান, 'আমরা এনপিসিআই ভারত বিল পেমেন্ট লিমিটেডকে ইন্টারঅপারেবল সিস্টেম চালু করার জন্য অনুমোদন দিয়েছি'।

খুব দ্রুত ফান্ড ট্রান্সফার করতে পারবেন ব্যবসায়ীরা

শক্তিকান্ত দাস জানিয়েছেন যে ডিজিটাল পেমেন্টের জন্য এই ইন্টারঅপারেবল সিস্টেম অনেক বেশি কার্যকর হবে এবং এতে ব্যবসায়ীদের অনেক সমস্যা মিটে যাবে, তাঁরা লাভবান হবেন। এই ব্যবস্থা চালু হলে খুব দ্রুত ব্যবসায়ীরা ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এখন মূলত পেমেন্ট এগ্রিগেটরের মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা (Inter Operable Payment System) দেওয়া হয়। এতে ইন্টার অপারেবিলিটির সুযোগ নেই। এই জন্য ব্যাঙ্ককে আলাদাভাবে বিভিন্ন অনলাইন মার্চেন্টদের সঙ্গে পেমেন্ট এগ্রিগেটরদের একত্রিত করতে হবে।

পেমেন্ট এগ্রিগেটরদের সঙ্গে একত্রিত হওয়ার অসুবিধে

আরবিআই গভর্নর জানিয়েছেন যে দেশে অনেক পেমেন্ট এগ্রিগেটর আছে, তাই প্রতিটি পেমেন্ট এগ্রিগেটরের সঙ্গে একত্রিত হতে অসুবিধেয় পড়ে ব্যাঙ্ক। দেশে সাধারণ অর্থ লেনদেনের সুবিধে না থাকায় ব্যবসায়ীরা তাঁদের টাকা অনেক দেরিতে পান। ইন্টারঅপারেবল সিস্টেমের (Inter Operable Payment System) মাধ্যমে এই পেমেন্ট সেটলমেন্টের ঝুঁকিও কমতে পারে বলে জানিয়েছেন শক্তিকান্ত দাস।  

আরবিআই IIFL Finance সংস্থার গোল্ড লোনে নিষেধাজ্ঞা জারি করেছে

আইআইএফএল ফিন্যান্সকে (IIFL Finance) গোল্ড লোনে নিষেধাজ্ঞা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক। ৩১ মার্চ ২০২৩ আইআইএফএল ফিন্যান্সের আর্থিক অবস্থার পরিদর্শনের পরে আরবিআই এই পদক্ষেপটি করেছে। কোম্পানির গোল্ড লোন সংক্রান্ত কিছু ত্রুটি বিচ্যুতির পরই পোর্টফোলিওতে কিছু গরমিল প্রকাশ্যে আসে যার মধ্যে গোল্ড লোনের অনুমোদনের সময় এবং ডিফল্ট হলে নিলামের সময় সোনার বিশুদ্ধতা এবং নেট ওজনে গুরুতর বিচ্যুতি দেখা যায়।

আরও পড়ুন: RBI Ban IIFL: আইআইএফএল ফিন্যান্সে বড় ধাক্কা , RBI দিল এই নির্দেশ

সেরা শিরোনাম

Bank Strike: ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত, আলোচনার পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত
No Cost EMI: ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
ক্যাশ, ক্রেডিট কার্ড নাকি নো কস্ট ইএমআই; কোন কেনাকাটায় আসলে কত খরচ?
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
SBI AI Course : SBI আনল ফ্রি অনলাইন কোর্স, বিনামূল্যে শেখানো হবে AI, মার্কেটিং, ফিন্যান্স
SBI আনল ফ্রি অনলাইন কোর্স, বিনামূল্যে শেখানো হবে AI, মার্কেটিং, ফিন্যান্স

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget