এক্সপ্লোর

FASTag Annual Pass: ১৭ হাজার টাকা বেঁচে যাবে আপনার ! FASTag-এর বার্ষিক পাস পেতে কী করতে হবে ?

FASTag Annual Pass Offers: বার্ষিক পাস সক্রিয় হওয়ার দিন থেকে ১ বছর পর্যন্ত এর বৈধতা বজায় থাকবে বা যতক্ষণ না ২০০টি টোল প্লাজা ক্রসিং সম্পূর্ণ হচ্ছে- এর মধ্যে যেটি আগে হবে সেই অনুসারে বৈধতা চলে যাবে।

FASTag Rule: গতকাল ১৫ অগাস্ট থেকেই চালু হয়ে গিয়েছে ফাস্ট্যাগের এই বার্ষিক পাস। দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ীর নির্দেশে এই ফাস্ট্যাগ বার্ষিক পাস চালু করা হয়েছে। গতকাল থেকেই এই বার্ষিক পাস কেনা শুরু হয়ে গিয়েছে। গাড়ির মালিকরা এই পাস একবারে কিনে রেখে দিতে পারেন যাতে সারা বছর তাদের টোলের টাকা আলাদা করে দিতে না হয়। এর ফলে হাইওয়েতে ভ্রমণ আগের থেকেও অনেক সহজ হয়ে উঠবে, খরচও বাঁচবে মানুষের। ৩০০০ টাকা দিয়ে এই বার্ষিক পাস কিনে রাখলে সারা বছরে ২০০টি টোল প্লাজা দিয়ে আপনি বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। যারা ঘন ঘন ভ্রমণ করেন গাড়ি নিয়ে তাদের এই নিয়মে স্বস্তি মিলবে অনেকটাই।

কী কী সুবিধে ফাস্ট্যাগের বার্ষিক পাসে ?

এই ফাস্ট্যাগ বার্ষিক পাস কেবলমাত্র অবাণিজ্যিক ব্যক্তিগত যানবাহন যেমন গাড়ি, জিপ ও ভ্যানের জন্য প্রযোজ্য হবে।

খরচ – ২০০টি টোল প্লাজা ক্রসিংয়ের জন্য এই ফাস্ট্যাগ বার্ষিক পাসে দিতে হবে ৩০০০ টাকা।

বৈধতা – বার্ষিক পাস সক্রিয় হওয়ার দিন থেকে ১ বছর পর্যন্ত এর বৈধতা বজায় থাকবে বা যতক্ষণ না ২০০টি টোল প্লাজা ক্রসিং সম্পূর্ণ হচ্ছে- এর মধ্যে যেটি আগে হবে সেই অনুসারে পাস বৈধতা চলে যাবে।

যোগ্যতা – কেবলমাত্র ব্যক্তিগত হালকা ওজনের গাড়িগুলির ক্ষেত্রেই এই ফাস্ট্যাগ বার্ষিক পাস প্রযোজ্য হবে।

কীভাবে সক্রিয় করবেন – এই বার্ষিক পাস সক্রিয় করার জন্য রাজমার্গ যাত্রা অ্যাপ বা NHAI, MoRTH –এর ওয়েবসাইটে যেতে হবে।

সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ীর মতে এই উদ্যোগের মাধ্যমে টোল প্লাজায় অপেক্ষার সময় কমবে এবং নিয়মিত যাত্রীদের জন্য টাকা দেওয়া অনেক সুবিধে হবে।

কত খরচ বাঁচবে এতে ?

হাইওয়েতে ভ্রমণের ক্ষেত্রে এই ফাস্ট্যাগ বার্ষিক পাসে অনেকটাই খরচ বেঁচে যাবে আপনার। গাড়ির জন্য গড়ে টোল ট্যাক্স দিতে হয় ৫০ থেকে ১২০ টাকা পর্যন্ত। যদি গড়ে ১০০ টাকা ধরা হয় টোল ট্যাক্স তাহলে ২০০টি ট্রিপের জন্য আপনার খরচ হবে ২০০০০ টাকা। আর এই পাস কিনতে আপনার খরচ হবে মাত্র ৩০০০ টাকা। অর্থাৎ এই বার্ষিক পাস আপনার বছরে ১৭ হাজার টাকা খরচ বাঁচাবে। ৮৫ শতাংশ খরচ কমিয়ে দেবে ফাস্ট্যাগের বার্ষিক পাস। আর অন্যদিকে যদি গড়ে টোল ট্যাক্স ৮০ টাকা হয় আর বছরে ১০০টি ট্রিপ হয়, সেক্ষেত্রে আপনার ৫০০০ টাকা বেঁচে যাবে।

কারা করতে পারবেন আবেদন

যে সমস্ত ব্যক্তির ফাস্ট্যাগের সঙ্গে তাদের বৈধ ভেহিকল রেজিস্ট্রেশন নং লিঙ্ক করা আছে তারাই কেবল এই ফাস্ট্যাগের বার্ষিক পাস করাতে পারবেন। যাদের ফাস্ট্যাগ কেবল চেসিস নম্বরের সাহায্যে যুক্ত রয়েছে তারা এই বার্ষিক পাসের সুবিধে নিতে পারবেন না।

সেরা শিরোনাম

Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
New Financial Rules : ১ ডিসেম্বর থেকে বাড়বে আরও খরচ ? এই আর্থিক নিয়মগুলিতে হচ্ছে পরিবর্তন
১ ডিসেম্বর থেকে বাড়বে আরও খরচ ? এই আর্থিক নিয়মগুলিতে হচ্ছে পরিবর্তন
8th Pay Commission: ১ লাখ টাকা হতে পারে বেসিক পে ? ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই সব সম্ভব, কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন ?
১ লাখ টাকা হতে পারে বেসিক পে ? ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই সব সম্ভব, কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন ?
PNB FD Schemes: PNB দিচ্ছে ৬৮০ দিনের FD স্কিম, সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে কোথায় আলাদা, কত সুদ ?
PNB দিচ্ছে ৬৮০ দিনের FD স্কিম, সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে কোথায় আলাদা, কত সুদ ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget