এক্সপ্লোর

Gratuity New Rule : ৫ বছর নয়, এক বছর কাজ করলেই এবার গ্র্যাচুইটি পাবেন এঁরা, জেনে নিন নতুন নিয়ম

New Labour Code : গ্র্যাচুইটি পেতে আর পাঁচ বছর অপেক্ষা করতে হবে না ওই কর্মীদের। টানা এক বছর কাজ করলেই এই কর্মীরাও পাবেন গ্র্যাচুইটির সুবিধা। 

New Labour Code :  দেশে নতুন লেবার কোড (New Labour Code) আসতেই বদলে যাচ্ছে অনেক নিয়ম। এবার থেকে গ্র্যাচুইটির (Gratuity New Rule) ক্ষেত্রেও বড় বদলে হতে চলেছে। এখানে ফিক্সড টার্ম এমপ্লয়িজ (FTE) বা নির্দিষ্ট সময়ের কর্মীদের জন্য আনা হয়েছে নতুন নিয়ম। যেখানে গ্র্যাচুয়াটি পেতে আর পাঁচ বছর অপেক্ষা করতে হবে না ওই কর্মীদের। টানা এক বছর কাজ করলেই এই কর্মীরাও পাবেন গ্র্যাচুইটির সুবিধা। 

ফিক্সড টার্ম এমপ্লয়িজ আসলে কী 
কোম্পানি যখন কোনও নির্দিষ্ট সময়ের জন্য কর্মীদের নিয়োগ করে , তখন তাদের অস্থায়ী কর্মী হিসাবে ধরা হয়। এবার থেকে ওই অস্থায়ী কর্মীদেরই ফিক্সড টার্ম এমপ্লয়ি হিসাবে নিয়োগ করা হবে। যেখানে কর্মী নিয়োগর সময়েই তাদের কাজের সময়কাল (১-২ বছর) নির্দিষ্ট করে বলা থাকবে। তাদের কোম্পানির পে-রোলেই নেবে সংস্থা। যার অর্থ, স্থায়ী কর্মীদের মতোই ফিক্সড টার্ম এমপ্লয়িজ-রা ছুটি,  বেতন ছাড়াও সুযোগ সুবিধা পাবে।

এতদিন কী নিয়ম ছিল
এতদিন পেমেন্ট অফ গ্র্যাচুয়িটি অ্যাক্ট ১৯৭২ অনুসারে, একজন কর্মী কোম্পানিতে ৫ বছর টানা কাজ করলে তবেই গ্র্যাচুইটির সুবিধা পেতেন। ফিক্সড টার্ম এমপ্লয়িজ-এর নিয়ম অনুসারে- আপনার যদি ১৫ মাস কাজের চুক্তি থাকে, তাহলে আপনি ১৫ মাসের গ্র্যাচুইটির পরিমাণ পাবেন।

কারা পাবেন এই সুবিধা
অনেক ক্ষেত্রেই বিভিন্ন কোম্পানি প্রোজেক্ট ভিত্তিক কাজে কর্মী নিয়োগ করে। তাই বছরের পর বছর কাজ করলেও স্থায়ী কর্মীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতেন ওই কর্মীরা। এবার থেকে আর তা হবে না। প্রোজেক্ট ভিত্তিক কাজের ক্ষেত্রের কর্মীরা এই নতুন গ্র্যাচুইটির নিয়মে উপকৃত হবেন।

তবে অস্থায়ী কর্মীদেরও মাথায় রাখতে হবে এই বিষয়ে
মনে রাখবেন, কোনও নির্দিষ্ট সময়ের কর্মী যদি এক বছরের কম কাজ করেন, তাহলে তিনি গ্র্যাচুইটির সুবিধা পাবেন না। কিন্তু এক বছরের বেশি কাজ করলেই তা আপনার গ্র্যাচুইটি পিরিয়েডের মধ্যে ধরা হবে। ধরুন আপনি যদি এক বছর পাঁচ মাস কাজ করেন, তাহলে আপনি ১৭ মাসের গ্র্যাচুয়িটি পাবেন।

বেসিক স্যালারিতে বদল
নতুন লেবার কোড অনুসারে, গ্র্যাচুইটি এখন স্যালারির ওপর নির্ভর করবে। কর্মীর মোট কস্ট টু কোম্পানি বা CTC-র ন্যূনতম ৫০ শতাংশ রাখতে হবে গ্র্যাচুইটির পরিমাণ। নতুন নিয়ম অনুসারে, হাউজ রেন্ট অ্য়ালাউন্স ও ট্রাভেল অ্য়ালাউন্স কোনওভাবেই যাতে CTC-র ৫০ শতাংশের বেশি না হয়, তা মাথায় রাখতে বলা হয়েছে নিয়মে। যদি কোনওভাবে এই অ্যালাউন্স ৫০ শতাংশ অতিক্রম করে, তবে ওই অতিরিক্ত টাকা আপনার বেসিক স্যালারির সঙ্গে জুড়ে দেওয়া হবে। 

ফুল অ্য়ান্ড ফাইনাল সেটলমেন্টের নিয়মেও বদল
নতুন কোড আসতেই কর্মীর ফুল অ্য়ান্ড ফাইনাল সেটলমেন্টের নিয়মেও বদল হয়েছে। আগে কর্মীর পদত্যাগের পর এই সেটলমেন্ট হতে ৩০ থেকে ৬০ দিন লেগে যেত। নতুন নিয়মে পদত্যাগের চিঠি পাঠানোর ৪৮ ঘণ্টার মধ্যেই এই ফুল অ্য়ান্ড ফাইনাল সেটলমেন্ট করতে হবে কোম্পানিকে। কর্মীর গ্র্যাচুইটি , বেতন, এরিয়ার সব দিয়ে দিতে হবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে।   

সেরা শিরোনাম

RBI Repo Rate: রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মরশুমে বড় ধাক্কা, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে
রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, উৎসবের মরশুমে বড় ধাক্কা, গাড়ি-বাড়ির ঋণে সুদের হার বাড়তে পারে
How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
8th Pay Commission : ফিটমেন্ট ফ্যাক্টর বদলালে কত হবে কর্মীদের বেসিক, ৬,৭,৮ লেভেলের কর্মীরা কত পাবেন ?
ফিটমেন্ট ফ্যাক্টর বদলালে কত হবে কর্মীদের বেসিক, ৬,৭,৮ লেভেলের কর্মীরা কত পাবেন ?

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget