এক্সপ্লোর

Health Insurance: চিকিৎসার জন্য আর নগদ দিতে হবে না, স্বাস্থ্যবিমায় আরও সুবিধে পাবেন গ্রাহকরা

Cashless Treatment: স্বাস্থ্যবিমা করা থাকলে এবার থেকে আপনি দেশের যে কোনও হাসপাতালে নগদহীন চিকিৎসা পরিষেবা পাবেন। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছে জিআইসি।

Cashless Treatment: চিকিৎসার জন্য স্বাস্থ্যবিমা (Health Insurance) থাকলেও অনেক সময় কিছু কিছু হাসপাতালে আগে নগদ দিতে হত চিকিৎসার খরচ আর তারপরে সেই বিমা সংস্থার কাছ থেকে টাকা ফেরত পাওয়া যেত। কিছু কিছু হাসপাতালে নগদহীন ব্যবস্থা চালু থাকলেও, দেশের সমস্ত হাসপাতালে এই সুবিধে উপলব্ধ ছিল না। এবার জিআইসি অর্থাৎ জেনারেল ইনসিওরেন্স কর্পোরেশন ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে দেশের সমস্ত হাসপাতালেই এবার থেকে চালু হবে নগদহীন চিকিৎসা ব্যবস্থা (Cashless Everywhere)। কীভাবে এই সুবিধে মিলবে জানেন ?

স্বাস্থ্যবিমা করা থাকলে এবার থেকে আপনি দেশের যে কোনও হাসপাতালে নগদহীন চিকিৎসা পরিষেবা পাবেন। ২৫ জানুয়ারি বৃহস্পতিবার এমনই ঘোষণা করেছে জিআইসি। এর ফলে এবার থেকে আপনার বিমা সংস্থার অধীনে যে যে হাসপাতালে নগদহীন পরিষেবা পাওয়া যাবে, শুধু সেই হাসপাতালের উপরেই ভরসা করার দিন শেষ। তালিকায় যে হাসপাতাল নেই, সেখানেও আপনি চাইলে চিকিৎসা করাতে পারেন নগদেই। এই নতুন উদ্যোগটির নাম দেওয়া হয়েছে 'ক্যাশলেস এভরিহোয়্যার' (Cashless Everywhere)।

কী বদল এল ?

কোনও হাসপাতাল বিমা (Health Insurance) প্রদানকারী সংস্থাটির নেটওয়ার্কে না থাকলে, সেই হাসপাতালে পরিষেবা গ্রহণ করলে, চিকিৎসা করালে গ্রাহককে চিকিৎসার সম্পূর্ণ খরচ আগে নিজের পকেট থেকে দিতে হত। পরবর্তীকালে বিমা প্রদানকারী সংস্থার কাছে সেটি ফিরিয়ে দেওয়ার আবেদন জানাতে হত। সেই আবেদন মঞ্জুর হলে তবেই গ্রাহক টাকা ফেরত পেতেন। বর্তমানে ‘ক্যাশলেস এভরিহোয়্যার’ (Cashless Everywhere) সিস্টেমের অধীনে গ্রাহকরা নিজেদের পছন্দের হাসপাতালেই নগদহীন চিকিৎসার সুবিধা নিতে পারবেন।

কীভাবে নগদহীন চিকিৎসা পরিষেবা পাবেন ?

  • এক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার অন্তত ৪৮ ঘণ্টা আগে ইনসিওরেন্স কোম্পানিকে এ বিষয়ে জানাতে হবে।
  • জরুরি বা আপদকালীন চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে ইনসিওরেন্স কোম্পানিকে।
  • নগদহীন চিকিৎসা পরিষেবার দাবি মঞ্জুর হবে কিনা তা পলিসির মেয়াদ ও বিধির উপর নির্ভরশীল। এই পরিষেবা সম্পূর্ণ বিমা সংস্থার গাইডলাইনের অধীনে থাকবে।

অপ্রত্যাশিত চিকিৎসার খরচ মেটাতে গ্রাহকদের সাহায্য করে এই স্বাস্থ্যবিমা পরিকল্পনা। তবে স্বাস্থ্যবিমা নেওয়ার আগে মূলত বেশ কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন-

  • একটি স্বাস্থ্য বিমা পলিসি নির্বাচন করার সময় আপনার পরিবারের সদস্যদের বয়স, লিঙ্গ ইত্যাদি বিষয় মনে রাখা দরকার
  • একটি প্রিমিয়াম সাশ্রয়ী কিনা তা নির্ধারণ করতে, একজনকে তার আয়ের মাত্রা বিবেচনা করা উচিত।
  • এমনভাবে বিমা নেওয়া দরকার যাতে ক্লেইম প্রক্রিয়ার সময় কোনও সমস্যা না হয়।
  • মহিলাদের জন্য একটি স্বাস্থ্য বিমা পরিকল্পনা থাকা গুরুত্বপূর্ণ যাতে মাতৃত্বকালীন সুবিধাগুলি অন্তর্ভুক্ত থাকে৷ মাতৃত্ব সুবিধার জন্য অপেক্ষার সময় বিবেচনা করুন।

আরও পড়ুন: Insurance: স্বাস্থ্যবিমা কিনেও লাভ পাবেন না ! যদি না জানেন এই বিষয়গুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
Post Office RD : ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
ব্যাঙ্কের থেকেও বেশি ইন্টারেস্ট এই সরকারি RD স্কিমে, আপনি পাবেন কত সুদ ? জেনে নিন
Jaggery Buying Tips: চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
চিনি থেকে বাঁচতে গুড় কিনছেন ? ঘরেই ধরে ফেলতে পারেন ভেজাল গুড়ের মিশ্রণ
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget