এক্সপ্লোর

Online Birth Registration: সদ্য বাবা-মা হয়েছেন? নবজাতকের জন্য দ্রুত সেরে ফেলুন এই কাজ!

Child Birth Registration: বাড়ি বসেই এখন আবেদন করা যায় জন্মের শংসাপত্রের জন্য। তার আগে হাতের কাছে রাখতে হবে বেশ কিছু নথি।

কলকাতা: পরিবারে নবজাতক (New Child) এসেছে। এই সময় যেমন আনন্দের, তেমনই একাধিক দায়িত্বও তৈরি হয়ে যায়। নতুন বাবা-মায়ের (New Parent) যেমন বহু নতুন জিনিস বুঝে নিতে হয়। তেমনই নবজাতকের (Child Birth Registration) জন্য একাধিক প্রামাণ্য নথি তৈরির কাজও শুরু করে দিতে হয়। তার মধ্যেই সবচেয়ে প্রয়োজনীয় যে নথি সবার আগে প্রয়োজন সেটি হল জন্ম শংসাপত্র বা Birth Certificate. নবজাতকের নাগরিকত্বের প্রমাণ, পরে অন্য সরকারি পরিচয় পত্র তৈরি করা থেকে শুরু করে স্কুলে ভর্তি হওয়া- সবক্ষেত্রেই এই শংসাপত্র প্রয়োজন হয়।

আগে সংশ্লিষ্ট পুরসভা (Municipality) বা গ্রাম পঞ্চায়েতে (Gram Panchayat) গিয়ে লাইন দিয়ে আবেদন করতে হতো। পরে সময় মতো সেইখানেই গিয়ে শংসাপত্র নিতে হতো। যা ভীষণ সময়সাপেক্ষ এবং জটিলতাও অনেক বেশি। এই সমস্যা কমানোর জন্য়ই অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ (Birth Registration) এবং তার সঙ্গেই শংসাপত্রের জন্য আবেদন করা যায়। পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Government) একটি ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করা সম্ভব।

কোন ওয়েবসাইট:
https://janma-mrityutathya.wb.gov.in/
এই ওয়েবসাইটের মাধ্যমে জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রেশন এবং শংসাপত্র জোগাড়ের কাজ করা যায়।

কোন কোন ধাপে?
প্রথমেই এই ওয়েবসাইটে যান। সেখানে ডানদিকে উপরে একটি অপশন পাবেন Citizen Service. এখানে মাউস নিয়ে গেলেই ড্রপ ডাউন বক্সে তিনটে অপশন বেরোবে। Birth, Death, Form. Form-অপশনের মাধ্যমে প্রয়োজনীয় ফর্ম ১ (Form 1), ফর্ম ১ এ, ফর্ম ২, ফর্ম ৩ পাওয়া যাবে। Birth অপশনের মধ্যে ড্রপ ডাউন বক্সে নানা অপশন রয়েছে। নতুন জন্ম শংসাপত্রের আবেদন, আবেদন করার পরে তা ট্র্যাক করার অপশন, জন্ম শংসাপত্রে কোনও ভুল থাকলে তা ঠিক করার অপশন- এরকম একাধিক রয়েছে। আপাতত, আমরা জেনে নেব নতুন রেজিস্ট্রেশনের আবেদন কীভাবে করতে হবে।

নতুন রেজিস্ট্রেশনের আবেদন কীভাবে?
 
Birth> New Registration- এখানে ক্লিক করলেই একটি উইন্ডো খুলবে, সেখানে একটি ফোন নম্বর দিতে হবে, ওই নম্বরেই যাবতীয় আপডেট এবং ওটিপি (OTP) পাঠানো হবে। নম্বর দেওয়ার পরে মোবাইলে একটি ওটিপি আসবে সেটা দিলেই একটি পেজ খুলে যাবে। এই পেজটিই ফর্ম। সেখানে নবজাতকের জন্ম তারিখ, লিঙ্গ, নাম ও পদবী দিতে হবে। এরপর জন্ম স্থান, রাজ্য ও জেলা সংক্রান্ত তথ্য দিতে হবে। জন্মস্থান হাসপাতাল হলে, জেলা, ব্লক বা পুরসভা, সরকারি বা বেসরকারি হাসপাতালের অপশন ঠিকমতো বেছে নিলেই একটা লিস্টে হাসপাতালের নাম চলে আসবে, সেখান থেকে ঠিক হাসপাতালটি বেছে নেওয়া যাবে। 

এই ফর্মে বাবা ও মায়ের যাবতীয় তথ্য দিতে হবে। এবং পরিচয় পত্রের স্ক্যান কপি (Scanned Images) দিতে হবে (সাইজ ২৫০ কিলোবাইটের নীচে)। মায়ের ঠিকানার সব তথ্য দিতে হবে। নবজাতকের জন্ম শংসাপত্রে যে ঠিকানা থাকবে, সেই ঠিকানাই মায়ের যে পরিচয় পত্রে রয়েছে সেটিরই স্ক্যান কপি দেওয়া সম্ভব হলে হয়তো ভাল হয়।

এর পর বাবা-মায়ের শিক্ষাগত যোগ্য়তা, ধর্ম, পেশা সংক্রান্ত তথ্য দিতে হবে। এছাড়া, বাকি যা যা তথ্য় রয়েছে সেগুলোও ঠিক মতো দিতে হবে।  এরপর ফর্ম ১ ডাউনলোড করে সেটা প্রিন্ট করে, হাতে লিখে তথ্য দিতে হবে। তারপর সেটা স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এছাড়া হাসপাতাল থেকে দেওয়া নবজাতকের ডিসচার্জ সার্টিফিকেটও আপলোড করে সাবমিট করতে হবে। এরপর একটি অ্যাকনলেজমেন্ট নম্বর মিলবে, সেটা দিয়ে আবেদন ট্র্যাক করা যাবে। শংসাপত্র তৈরি হয়ে গেলে মোবাইলে মেসেজ আসবে। তখন ফোন নম্বর ও অ্যাকনলেজমেন্ট নম্বর দিলেই ডাউনলোড করা যাবে জন্ম শংসাপত্র।

আরও পড়ুন: প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটে পাবেন আরও লাভ, কোন ব্যাঙ্ক দিচ্ছে সবথেকে বেশি সুদ ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget