এক্সপ্লোর

ITR Filing 2026 : ৩১ জুলাই আয়কর রিটার্ন ফাইলের শেষ তারিখ, দেরি হলে কী কী ক্ষতি হতে পারে ? 

Income Tax Return Filing : একবার এই তারিখ অতিক্রম করার পর রিটার্ন ফাইল করলে জরিমানা ছাড়াও অনেক ক্ষতি হতে পারে আপনার। জেনে নিন, আর্থিক ক্ষতি ছাড়াও ঠিক কী কী সমস্যা বাড়বে। 

Income Tax Return Filing : দেরি করলে আপনাকেও মাশুল গুণতে হবে এই ভুলের। ৩১ জুলাই ব্যক্তিগত করদাতাদের (Individual Taxpayers) আয়কর রিটার্ন ফাইলের (ITR Filing 2026) শেষ তারিখ। একবার এই তারিখ অতিক্রম করার পর রিটার্ন ফাইল (Income Tax Return Filing) করলে জরিমানা ছাড়াও অনেক ক্ষতি হতে পারে আপনার। জেনে নিন, আর্থিক ক্ষতি ছাড়াও ঠিক কী কী সমস্যা বাড়বে। 

১  লেট ফি দিলেই তবে কাজ হবে 
একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি যদি ৩১ জুলাইয়ের মধ্যে রিটার্ন ফাইল করতে না পারেন, তবে ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে আপনি দেরিতে রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেয় সরকার। সেই ক্ষেত্রে আপনাকে জরিমানা-সহ আয়কর আইনের ধারা 234F অনুযায়ী লেট ফি দিতে হবে।

মনে রাখবেন, এই ক্ষেত্রে আপনার বার্ষিক আয় যদি ৫ লক্ষ টাকার বেশি হয়, তাহলে ৫,০০০ টাকা লেট ফি বা জরিমানা দিতে হবে।
পাশাপাশি আপনার বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম বা সমান হলে, সেই ক্ষেত্রে আপনাকে এই জরিমানার পরিমাণ সর্বোচ্চ ১,০০০ টাকা দিতে হবে।

২  ১ শতাংশ অতিরিক্ত সুদ দিতে হবে আপনাকে
আয়কর জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার পর আপনার যদি আয়কর বকেয়া থেকে থাকে, তহালে ধারা 234A অনুযায়ী ওই করের ওপর অতিরিক্ত সুদ জমা দিতে হবে।

এই সুদের হার প্রতি মাসে ১ শতাংশ বা মাসের যেকোনও অংশের জন্য ১ শতাংশ দিতে হতে পারে। আপনাকে মনে রাখতে হবে, এই রিটার্নের সময়সীমার ঠিক পরের দিন থেকে শুরু করে যেদিন আপনি রিটার্ন ফাইল করছেন, সেই দিন পর্যন্ত এই সুদ হিসেব করা হবে।

জরিমানা ছাড়াও হতে পারে ২ বছরের জেল
এই বিষয়ে ট্যাক্স ও বিনিয়োগ বিশেষজ্ঞ বলবন্ত জৈনের মতে, কোনও চাকুরিজীবী যদি ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যেও রিটার্ন ফাইল না করেন, তবে আয়কর দফতর তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে। আইন অনুযায়ী, এই অপরাধের জন্য সর্বনিম্ন ৬ মাসের কারাদণ্ড থেকে শুরু করে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে আইনে বলা হয়েছে, কর ফাঁকির পরিমাণ যদি ১০,০০০ টাকার বেশি হয়, তবেই সাধারণত এই ধরনের ফৌজদারি মামলা শুরু করা হয়।

৪ লোকসান বা ক্ষতি 'ক্যারি ফরোয়ার্ড' করার সুযোগ হাতছাড়া
ব্যবসায়িক ক্ষতি বা ক্যাপিটাল লস পরবর্তী বছরগুলিতে অ্যাডজাস্ট বা 'ক্যারি ফরোয়ার্ড' করতে চাইলে নির্দিষ্ট সময়সীমার (৩১ জুলাই) মধ্যে রিটার্ন ফাইল করা বাধ্যতামূলক। বিলম্বিত রিটার্ন জমা দিলে আপনি এই সুবিধা পাবেন না।

তবে একটি ব্যতিক্রম রয়েছে, 'Income from house property' বা গৃহ সম্পত্তি থেকে হওয়া ক্ষতি আপনি দেরিতে রিটার্ন জমা দিলেও আগামী বছরগুলিতে ক্যারি ফরোয়ার্ড করতে পারবেন।

৫ ট্যাক্স রিফান্ডের সুদে ক্ষতি
আপনি যদি সরকারের থেকে কোনও ট্যাক্স রিফান্ড পাওয়ার যোগ্য হন, তবে দেরিতে রিটার্ন জমা দিলে আপনার রিফান্ডের সুদের ক্ষতি হতে পারে। ধারা 244A অনুযায়ী, দেরিতে রিটার্ন ফাইলের ক্ষেত্রে আপনি যেদিন রিটার্ন জমা দেবেন, সেদিন থেকে রিফান্ড পাওয়ার দিন পর্যন্ত সময়ের জন্যই কেবল সুদ পাবেন। তাছাড়া, আপনার ভুলের কারণে রিফান্ডে দেরি হলে সেই সময়ের কোনও সুদ সরকার দেবে না।

করদাতার বিভাগ শেষ তারিখ (Due Date)
বেতনভোগী কর্মচারী এবং সাধারণ করদাতা (ITR-1 এবং ITR-2) ৩১ জুলাই, ২০২৬
অডিট প্রয়োজন নেই এমন ব্যবসা ও পেশাদাররা (ITR-3 এবং ITR-4) ৩১ আগস্ট, ২০২৬
বিলম্বিত রিটার্ন (Belated Return) জমা দেওয়ার শেষ সুযোগ ৩১ ডিসেম্বর, ২০২৬
সংশোধিত রিটার্ন (Revised Return) জমার শেষ সুযোগ ৩১ মার্চ, ২০২৭

আরও পড়ুন : ১, ৩ না ৪, কত বছরের এফডিতে বেশি সুদ পাবেন আপনি ? 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
Small Savings Schemes: কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
8th Pay Commission: শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
SBI Clerk Recruitment : স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget