এক্সপ্লোর

Income Tax: ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ? সাবধান! এই ধরনের লেনদেন হলেই আয়করের নোটিশ পাবেন

Bank Account Rules: নিজের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ক্যাশে জমা করছেন? সাবধান আয়কর বিভাগের নোটিশ পেতে পারেন আপনি। এই ধরনের লেনদেন ভুলেও করবেন না আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে।

Bank Account Transactions: চাকরি করেন বা ব্যবসা করেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) তো নিশ্চিত রয়েছে। চাকরি করলে স্যালারি অ্যাকাউন্ট ছাড়াও একটি আলাদা সেভিংস অ্যাকাউন্ট তো থাকেই। আর ব্যবসা করলেও কারেন্ট অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে একটা সেভিংস অ্যাকাউন্ট থাকে। স্যালারি হোক বা ব্যবসার মুনাফা, আপনার নিজের টাকা বলে যতখুশি টাকা এক লপ্তে ব্যাঙ্কে জমা করা যায় না, একথা জানেন কী? আর যদি সে কাজ করে থাকেন আপনার ব্যাঙ্ক লেনদেন নজর কাড়তে পারে আয়কর বিভাগের (Income Tax)। ভুলেও এই ধরনের লেনদেন করবেন না।

ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটা ক্যাশ জমা

সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)-র নিয়ম অনুযায়ী একজন ব্যক্তি যদি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ লক্ষ বা তার বেশি পরিমাণ টাকা একটি অর্থবর্ষে ক্যাশে জমা করেন, সেক্ষেত্রে আয়করের নোটিশ পেতেই পারেন সেই ব্যক্তি।

ভাবছেন একটা অ্যাকাউন্টের বদলে দু-তিনটে অ্যাকাউন্টে ভেঙে জমা করে দেবেন, সমস্যা তাতেও কিছু কম হবে না। কারণ একই ব্যক্তির নামে খোলা সব অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে।

ক্যাশ দিয়ে ফিক্সড ডিপোজিট

সেভিংস অ্যাকাউন্টের মতই ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Bank Account) ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী হয়। একটি অর্থবর্ষে যদি কোনও ব্যক্তি ১০ লক্ষ বা তার বেশি টাকা ক্যাশ জমা করে ফিক্সড ডিপোজিট করেন, সেক্ষেত্রেও একইভাবে আপনাকে আয়কর সেই টাকার উৎস জানতে চাইতে পারে।

শেয়ার, মিউচুয়াল ফান্ড বা বন্ড কেনা

উপরোক্ত দুই ক্ষেত্রের মত কোনও ব্যক্তি যদি ১০ লক্ষ বা তার বেশি টাকা দিয়ে শেয়ার কেনেন বা এই ধরনের বিনিয়োগ করেন, তা নজরে আসতে পারে আয়কর দফতরের।

বাড়ি-জমি কেনা

Money Laundering Act, 2002 –এর ১২ নং ধারা অনুসারে বলা হয়েছে কোনও ব্যক্তি যদি ৩০ লক্ষ বা তার বেশি টাকা ক্যাশে দিয়ে কোনও বাড়ি কেনেন বা বাড়ি বিক্রি করে ঐ পরিমাণ টাকার লেনদেন করেন ক্যাশে, আয়কর বিভাগের (Income Tax Department) থেকে তিনি নোটিশ পেতে পারেন।

বিদেশি মুদ্রার লেনদেন

ক্যাশ ডিপোজিটের মত এক্ষেত্রেও নিয়মটি একই। ১০ লক্ষ টাকার সীমা পেরোলেই আয়করের নজরে আপনি।

ক্রেডিট কার্ডের বিল

আজকাল অনেকেই ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করেন। ৪৫ দিনের সময়ের মধ্যে বিনা সুদে আপনি সেই টাকা ফেরত দিয়ে পারেন সহজেই। ক্রেডিট কার্ড সংস্থা নির্দিষ্ট সময় অন্তর বিল পাঠায় গ্রাহককে। সেই ক্রেডিট কার্ড ব্যবহার করতে গিয়ে যদি আপনার মাসিক বিল ১ লক্ষ টাকার বেশি হয়, এমনকী আপনি যদি সেই টাকা ক্যাশে তুলতে চান, নিশ্চিতভাবে আয়কর দফতর এ ব্যাপারে তদন্ত করবে। আবার কোনও অর্থবর্ষে যদি ক্রেডিট কার্ডে ১০ লক্ষ টাকা পর্যন্ত জমা করেন বা তার বেশিও জমা করেন, সেক্ষেত্রেও সাবধান।

আরও পড়ুন: Pan Card: প্যান কার্ডে নামে ভুল, ঘরে বসেই ঠিক করুন এভাবে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Best FD Interest Rate : ৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে ?
৫০ লাখ টাকা ৫ বছরের জন্য় FD করলে কত পাবেন, SBI, HDFC, ICICI কত সুদ দিচ্ছে
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget