এক্সপ্লোর

LIC Health Shield Plan : LIC নিয়ে এল হেলথ শিল্ড প্ল্যান, স্বাস্থ্যবিমার থেকে আলাদা ? কী সুবিধা পাবেন আপনি ?

LIC Health Shield Plan 907 : এই নতুন স্কিমের মাধ্যমে আপনি নির্দিষ্ট চিকিৎসার ক্ষেত্রে সুনিশ্চিত সুবিধা পাবেন। সবথেকে বড় বিষয়, আগে থেকেই এই টাকার অঙ্ক নিশ্চিত করতে পারবেন আপনি।

LIC Health Shield Plan 907 : লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) নিয়ে এল নতুন স্বাস্থ্যবিমা পরিকল্পনা (LIC Health Shield Plan 907)। এই নতুন স্কিমের মাধ্যমে আপনি নির্দিষ্ট চিকিৎসার ক্ষেত্রে সুনিশ্চিত সুবিধা পাবেন। সবথেকে বড় বিষয়, আগে থেকেই এই টাকার অঙ্ক নিশ্চিত করতে পারবেন আপনি। তাই হাসপাতালে ভর্তি, অস্ত্রোপচার ছাড়াও নির্দিষ্ট কিছু চিকিৎসার ক্ষেত্রে আপনার অতিরিক্ত খরচ বহন করতে পারবে LIC-র এই প্ল্যান।  

প্রচলিত স্বাস্থ্য়বিমার মতোই এই স্কিম ?
তবে এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, LIC-র এই হেলথ শিল্ড প্ল্যান প্রচলিত স্বাস্থ্য়বিমার থেকে আলাদা। কারণ, প্রচলিত স্বাস্থ্যবিমার ক্ষেত্রে কোনও ব্যক্তি সর্বোচ্চ যে টাকা বিমা বাবদ পেয়ে থাকেন (সাম ইনসিওরড), তার জন্য প্রিমিয়াম দেন। তবে এই ক্ষেত্রে পলিসির শর্তাবলী অনুযায়ী আগে থেকে নির্ধারিত সুবিধা পাওয়ার বিষয়টি সুনিশ্চিত করে LIC । সব জেনেই এই প্ল্য়ান নিতে পারবেন আপনি। জেনে নিন, কী কী সুবিধা পাবেন এতে।  

LIC হেলথ শিল্ড প্ল্যান ৯০৭-এ কী সুবিধা পাবেন ?
লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)-র এই প্ল্যানের মেয়াদ ১৫ বছরের। প্ল্যানের শর্তাবলী মেনে, এখানে পলিসিহোল্ডার ১৫ বছর ধরে প্রিমিয়ম দিতে পারবেন। এখানে বিমা বাবদ আপনি ২৫০০ টাকা থেকে ১০,০০০ টাকা পর্যন্ত সুবিধা পাবেন। এখানে পলিসি হোল্ডারের প্রিমিয়াম নির্ভর করবে, তার বয়স, কী সুবিধা তিনি নিতে চান, তার ওপর। সঙ্গে যে পরিবারের জন্য পলিসি নিচ্ছেন, তার পারিবারিক কাঠামোর ওপরও সুবিধা নির্ভর করবে।  

১ হাসপাতালে নগদের সুবিধা
কোনও কারণে পলিসিহোল্ডারকে হাসাপাতালে ভর্তি হতে হলে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে। মনে রাখবেন, এটি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির ন্যূনতম থাকার সময় ও অন্যান্য পলিসির শর্তাবলীর ওপর নির্ভর করবে।

২ অস্ত্রোপচারে কী সুবিধা পাবেন 
এই রোগীর অস্ত্রোপচার ছাড়াও অন্য চিকিৎসার ক্ষেত্রে শর্ত মেনে এককালীন টাকা দেওয়া হয় LIC-র তরফে।

৩ ডে-কেয়ার ও মেডিক্যাল ম্যানেজমেন্টের সুবিধা
তবে সব চিকিৎসার জন্যই যে আপনি সুবিধা পাবেন এমনটা নয়। এখানে নির্দিষ্ট রোগ, পলিসিতে তালিকাভুক্ত চিকিৎসা পদ্ধতির আওতায় রোগী নির্দিষ্ট টাকা পাওয়ার সুবিধা পাবেন।

৪ দীর্ঘদিন ধরে হাসাপতালে থাকলে 
কোনও কারণে রোগীকে ৩০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকতে হলে পলিসিহোল্ডারকে এককালীন অর্থ দেবে LIC ।

৫ দাবিহীন সুবিধাও 
পলিসিহোল্ডার যদি টানা তিন বছর কোনও সুবিধা না নিয়ে থাকেন, তাহলে তার নিত্যদিনের সুবিধার অঙ্ক বা পরিমাণ বেড়ে যাবে। তবে এসবই শর্তাবলীর অধীনে থাকছে। 

৬ স্বাস্থ্য় পরীক্ষার সুবিধা
একটি নির্দিষ্ট সময় পর-পর আপনি এই পলিসিতে স্বাস্থ্য় পরীক্ষার সুবিধা পাবেন। সেই টাকাও দেবে কোম্পানি। 

৭ পারিবারিক সুরক্ষা

কোনও কারণে মূল পলিসিহোল্ডারের মৃত্য হলে পলিসির শর্তাবলী সাপেক্ষে প্রিমিয়াম ছাড়ের সুবিধা রয়েছে এখানে।
সাধারণত অসুস্থতাজনিত ক্লেমের ক্ষেত্রে ৯০ দিনের একটি 'ওয়েটিং পিরিয়ড' এখানে প্রযোজ্য হয়। অন্যদিকে, পরিকল্পনার শর্তাবলী অনুযায়ী দুর্ঘটনাজনিত আঘাতের ক্ষেত্রে প্রথম দিন থেকেই সুরক্ষা পাওয়া যায় এই স্কিমে।  

আরও পড়ুন : LIC নিয়ে এল বিমা প্ল্যাটিনাম পলিসি, কী কী সুবিধা, কত রিটার্ন পাবেন আপনি ?

 

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget