এক্সপ্লোর

PF Holders Alert ! এই ভুল করলেই হারাবেন টাকা, সদস্যদের সতর্ক করল EPFO

EPFO Alert ! আপনার এক ভুলে উধাও হবে সারা জীবনের সঞ্চিত অর্থ। তাই আগেভাবেই ফান্ডের সুরক্ষায় EPFO সদস্যদের সতর্ক করল সংগঠন। 

EPFO Alert! এবার EPFO-র টাকা হাতাতে ফাঁদ পেতেছে প্রতারকরা। নিত্যদিন চলছে প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট হোল্ডারদের কল। আপনার এক ভুলে উধাও হবে সারা জীবনের সঞ্চিত অর্থ। তাই আগেভাবেই ফান্ডের সুরক্ষায় EPFO সদস্যদের সতর্ক করল সংগঠন। 

EPFO Update: সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) তার গ্রাহকদের অনলাইন জালিয়াতির সম্ভাব্য হুমকি সম্পর্কে একটি সতর্কবার্তা জারি করেছে। ট্যুইটারে তার অফিশিয়াল হ্যান্ডেল থেকে একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে EPFO। যেখানে তার সদস্যদের গোপন তথ্য শেয়ার না করার পরামর্শ দিয়েছে সংগঠন। 

এমনকী যদি কেউ EPFO-র প্রতিনিধি বলেও গ্রাহকের থেকে তথ্য জানতে চায় তাও দিতে না করেছে Employees Provident Fund Organisation।সংগঠনের তরফে বলা হয়েছে, কখনোই গ্রাহকদের কাছে ব্যক্তিগত বিবরণ যেমন আধার, প্যান, ইউএএন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ওটিপি ফোনে বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে বলে না EPFO।

EPFO Alert :  প্রতারকদের কল পেলে কী করবেন ?  যদি কেউ নিজেকে EPFO-র আধিকারিক পরিচয় দিয়ে ফোন করে UAN , PAN বা Aadhaar Number শেয়ার করতে বলে তাহলে অবিলম্বে EPFO-কে জানান। আপনি EPFO-র অফিশিয়াল ওয়েবসাইট— www.epfindia.gov.in -এ যোগাযোগ করতে পারেন। আপনি ট্যুইটারের মাধ্যমেও  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে FPFO-র সঙ্গে যোগাযোগ করতে পারেন।

EPFO Update:  প্রতারকদের থেকে কীভাবে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন ? অনলাইন স্ক্যাম এড়াতে, EPFO সদস্যরা তাদের তথ্য DigiLocker-এ রাখতে পারেন। DigiLocker হল একটি নিরাপদ ক্লাউড ভিত্তিক প্ল্যাটফর্ম যা  ডকুমেন্ট, সার্টিফিকেট সব সুরক্ষিত রাখে। এটি ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে ইলেকট্রনিক্স ও আইটি (MeitY) মন্ত্রকের একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ।

EPFO Alert : আপনি সহজেই আপনার মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে DigiLocker-এর জন্য সাইন আপ করতে পারেন। একবার আপনি সাইন আপ করলে, আপনার মোবাইল নম্বর বা 12 সংখ্যার আধার নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি পাঠিয়ে যাচাই করা হবে। তারপর আপনাকে টু -ওয়ো অথেন্টিকেশনের জন্য আপনার সুরক্ষার পিন সেট করতে হবে। পরে 'আপলোড ডকুমেন্টস' থেকে আপনি ডিজিলকারে গোপন নথিগুলি আপলোড করতে পারেন।

নথিগুলি PDF, JPEG ও PNG বিভিন্ন ফর্ম্যাটে আপলোড করা যেতে পারে ।  ডিজিলকারে সর্বোচ্চ 10 এমবি ফাইল আপলোড করার অনুমতি দেওয়া হয়। এটি অবশ্যই উল্লেখ্য যে আপনার ডিজিলকার অ্যাকাউন্টকে আধার কার্ড নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে। পাশাপাশি আপনার মোবাইল নম্বরটি অবশ্যই আপনার আধার কার্ড নম্বরের সাথে লিঙ্ক করতে হবে।

সেরা শিরোনাম

Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
সুকন্যা সমৃদ্ধিতে মাসে ১০০০, ৫০০০ বা ১২৫০০ টাকা রাখলে মেয়াদ শেষে কত পাবেন ?
UPI Service Shut Down : ৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
৪৫ মিনিট বন্ধ থাকবে স্টেট ব্যাঙ্কের UPI সার্ভিস, কোনও লেনদেন করা যাবে না
EPFO WhatsApp Service: প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ
প্রভিডেন্ট ফান্ডে কত ব্যালেন্স আছে, হোয়াটসঅ্যাপেই দেখে নিন এভাবে, রইল সব ধাপ

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget