এক্সপ্লোর

PM Kisan Samman Nidhi: আজই ঢুকবে কিষাণ যোজনার ২০০০ টাকা, e-KYC করানো আছে তো ?

PM Kisan Yojona: এখনও পর্যন্ত মোদী সরকার এই প্রকল্পের অধীনে মোট ১৫টি কিস্তিতে টাকা পাঠিয়েছে কৃষকদের অ্যাকাউন্টে। এবার ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বুধবার অ্যাকাউন্টে ঢুকে যাবে ১৬তম কিস্তির টাকা।

Kisan Samman Nidhi: প্রতি বছর কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে দেশের কৃষকদের ৬০০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। গত বছর ২০২৩ সালের ১৫ নভেম্বর সেই যোজনার ১৫তম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে। আজ বুধবার ২৮ ফেব্রুয়ারি যোজনার ১৬তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। মূলত ৬০০০ টাকা তিনটি কিস্তিতে প্রতি বছর দেওয়া হয়ে থাকে একেকটি অর্থবর্ষে। তবে এবার জানা গিয়েছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির (PM Kisan Samman Nidhi ) অধীনে যে সমস্ত কৃষক নাম নথিভুক্ত করিয়েছেন তাঁরা তাঁদের অ্যাকাউন্টে e-KYC না করিয়ে থাকলে এই ৬০০০ টাকা পাবেন না। e-KYC এখন বাধ্যতামূলক হয়ে গিয়েছে।

এখনও পর্যন্ত মোদী সরকার এই প্রকল্পের অধীনে মোট ১৫টি কিস্তিতে টাকা পাঠিয়েছে কৃষকদের অ্যাকাউন্টে। এবার ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বুধবার অ্যাকাউন্টে ঢুকে যাবে ১৬তম কিস্তির টাকা। এই প্রকল্পের মোট ৫ বছর ইতিমধ্যেই পূর্ণ হয়ে গিয়েছে। প্রতি চার মাস অন্তর এই প্রকল্পের (PM Kisan Samman Nidhi) টাকা পেয়ে যান সুবিধেভোগী কৃষকরা। আপনিও যদি এই প্রকল্পের একজন সুবিধাভোগী হয়ে থাকেন, অ্যাকাউন্টে ই-কেওয়াইসি করান আছে কিনা যাচাই করে নিন।

২০১৯ সালে শুরু হয়েছিল এই প্রকল্প। সেই থেকে শুরু করে মোট ১১ কোটিরও বেশি কৃষকদের অ্যাকাউন্টে প্রায় ২.৮০ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ স্থানান্তর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ই-কেওয়াইসির সঙ্গে সঙ্গে এই প্রকল্পের অধীনে জালিয়াতি রুখতে মোদি সরকার কৃষকদের জমি যাচাই করার নির্দেশও দিয়েছেন। অর্থাৎ এই কিস্তির টাকা পেতে গেলে কেওয়াইসির সঙ্গে সঙ্গে আপনার জমিও সরকারিভাবে যাচাই করা থাকতে হবে।

কীভাবে বেনিফিসিয়ারি স্ট্যাটাস চেক করবেন

  • প্রথমে আপনাকে সরাসরি যেতে হবে https://pmkisan.gov.in/ পোর্টালে।
  • তারপরে সেই পেজের উপর দিকে Know Your Status ট্যাবে ক্লিক করতে হবে।
  • এরপর রেজিস্ট্রেশন নম্বর ও ক্যাপচা কোড দিলেই Get Data অপশন পাবেন। ক্লিক করুন।
  • এভাবে স্ক্রিনের সামনে আপনার বেনিফিসিয়ারি স্ট্যাটাস ভেসে উঠবে।

এখনও আবেদন না করে থাকলে দেখে নিন কীভাবে হবে আবেদন

  • প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/-এ চলে যান প্রথমেই।
  • হোমপেজের মধ্যেই দেখতে পাবেন, New Farmer Registration বলে একটা ট্যাব আছে, সেখানে ক্লিক করে আপনার নিজের আধার নম্বর ও ক্যাপচা কোড বসাতে হবে।
  • এরপর একটা পেজ খুলে যাবে সেখানে নিজের সমস্ত তথ্য বসিয়ে Yes বাটনে ক্লিক করুন।
  • এবার এই আবেদনের সঙ্গে আপনাকে যা যা প্রশ্ন পরপর করা হচ্ছে তাঁর উত্তর দিয়ে যান। আবেদন জমা করুন এবং এর একটা হার্ডকপি প্রিন্ট আউট নিয়ে রাখুন।

আরও পড়ুন: Adani Group: আদানি গ্রুপের বড় ঘোষণা, 'মেক ইন ইন্ডিয়া'য় আরও এক ধাপ

সেরা শিরোনাম

Bank Holidays : আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
আগামী ১৫ দিনে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কোন শহরে কবে থাকবে ছুটি ?
SBI EMI Hike: স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
স্টেট ব্যাঙ্কের গ্রাহক হলে বড় খবর, এবার প্রতি মাসে দিতে হবে বেশি EMI ?
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget