এক্সপ্লোর

PM Mudra Loan: ৪৫০০ টাকা দিলেই পাবেন ১০ লাখ, আপনি পেয়েছেন এই মেসেজ ?

Cyber Fraud: মাত্র 4500 টাকা দিয়ে পেতে পারেন 10 লক্ষ টাকা লোন। কেন্দ্রীয় সরকারের PM মুদ্রা লোনের আওতায় পাবেন এই ঋণ।


Cyber Fraud: মাত্র 4500 টাকা দিয়ে পেতে পারেন 10 লক্ষ টাকা লোন। কেন্দ্রীয় সরকারের PM মুদ্রা লোনের আওতায় পাবেন এই ঋণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বার্তা। আপনার কাছে এই বার্তা এসেছে কি ? 

PM Mudra Loan: সত্যি না মিথ্যে ?

এই ধরনের বার্তার সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)। আপনিও যদি এমন কোনও মেসেজ বা মেইল ​​পেয়ে থাকেন, তাহলে সাবধান। পিআইবি তাদের অফিশিয়াল টুইটারে এই নিয়ে টুইট করেছে।

PIB Fact Check: পিআইবি জানিয়েছে বার্তাটি ভুয়ো

PM মুদ্রা লোন নিয়ে পিআইবি তার অফিশিয়াল টুইটে লিখেছে, 10 লাখ টাকার প্রধানমন্ত্রী মুদ্রা ঋণের বার্তা আসলে ভুয়ো। এর জন্য আপনাকে যাচাইকরণ ও প্রসেসিং ফি বাবদ 4500 টাকা দিতে বলছে বার্তা প্রেরক। ভুল করেও এই ধরনের প্রতারণামূলক ভুয়ো বার্তার ফাঁদে পা দেবেন না। 

PM Mudra Loan: পিএম মুদ্রা ঋণ যোজনা কী ?

কেন্দ্রীয় সরকার ব্যবসা শুরু করার জন্য আর্থিক সাহায্য দেয়। এতে আপনি 50,000 টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন। এই সুবিধাটি PM মুদ্রা লোনের আওতায় পাওয়া যায়। এর বিশেষ বিষয় হল, আপনি কোনও গ্যারান্টি ছাড়াই লোন পাবেন এখানে। আপনাকে এর জন্য কোনও প্রসেসিং ফি দিতে হবে না।

PM Mudra Loan: ঋণ নিতে অফিশিয়াল ওয়েবসাইট দেখুন

এই পিএম মুদ্রা ঋণ নিতে অফিশিয়াল ওয়েবসাইট http://www.mudra.org.in/ দেখতে পারেন। এখান থেকে ফর্মটি ডাউনলোড করে, আপনাকে সব বিবরণ পূরণ করতে হবে। পরে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। পরবর্তাকালে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার  আপনার কাছ থেকে কাজের তথ্য নেবেন। এইসবের ওপর ভিত্তি করে PMMY আপনাকে ঋণ অনুমোদন করে।

PIB Fact Check: এই ধরনের বার্তা থেকে সাবধান

এই বার্তার সত্যতা সম্পর্কে ইতিমধ্যেই যাচাই করেছে পিআইবি (PIB)ফ্যাক্ট চেক টিম। পিআইবি জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের বার্তা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। এই ধরনের বার্তা যেন ছড়ানো না হয়, সেই বিষয়ে সবাইকে সতর্ক করেছে পিআইবি। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, এই ধরনের বার্তা পাঠিয়ে আসলে প্রতারকরা আপনার ব্যক্তিগত তথ্য হাতাতে চায়। পরবর্তীকালে এই তথ্য  হাতিয়েই ফাঁকা করবে আপনার অ্যাকাউন্ট।

PM Mudra Loan: আপনি ফ্যাক্ট চেকও করতে পারেন

যদি আপনার কাছেও এই ধরনের কোনও বার্তা আসে, তাহলে আপনি তার সত্যতা জানতে ফ্যাক্ট চেক করতে পারেন। আপনি PIB এর মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য আপনাকে এর অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/  দেখতে হবে। এছাড়াও আপনি ভিডিওটি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ইমেল: 
pibfactcheck@gmail.com- এ।

আরও পড়ুন : EPFO Nominee Change: ইপিএফও-তে নমিনি পরিবর্তন করতে চান ? এই সহজ উপায়ে পাবেন সমাধান

সেরা শিরোনাম

Best Mutual Fund : ৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
৫ বছরে সেরা পারফরমেন্স দিয়েছে এই ৫ মিডক্যাপ ফান্ড, মাসে ১০,০০০ রাখলে কত পেতেন ?
PF Minimum Balance Change : PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
PF-এর ন্যূনতম ব্যালেন্সের হার ২৫ থেকে ১০ শতাংশ করল EPFO , কত বেশি টাকা তুলতে পারবেন ?
UPI Scheme : UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
UPI নিয়ে এল 'ব্যাপার সক্ষম স্কিম', ছোট দোকানিরা পাবেন বিশেষ সুবিধা, কত টাকা দেওয়া হবে ?
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget