এক্সপ্লোর

Post office savings account: পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাঙ্কিং খুলতে চান, জেনে নিন পদ্ধতি

Post office savings account: অতীতের দিন ভুলে যান। এখন পোস্ট অফিসের পরিষেবাতেও পাবেন অনলাইন লেনদেনের সুযোগ।

Post office savings account: অতীতের দিন ভুলে যান। এখন পোস্ট অফিসের পরিষেবাতেও পাবেন অনলাইন লেনদেনের সুযোগ। সেই ক্ষেত্রে কেনাকাটা থেকে টাকা পাঠানোর মতো পরিষেবা পেতে আগে ইন্ডিয়া পোস্টের ইন্টারনেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিং সুবিধা অ্যাকটিভেট করতে হবে গ্রাহককে। এরপরই কয়েকটি সহজ ধাপে পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টহোল্ডাররা ইন্ডিয়া পোস্টের দেওয়া এই পরিষেবাগুলি ব্যবহার করতে পারবেন।

ইন্ডিয়া পোস্ট ইন্টারনেট ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন ও সক্রিয় করার পদ্ধতি

১ প্রথমে কাছের পোস্ট অফিসে যান ও এই সংক্রান্ত ফর্মটি পূরণ করুন। এরপর আপনি ৪৮ ঘণ্টার মধ্যে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি SMS বার্তা পাবেন। 

২ একবার এসএমএস পেলে DOP ইন্টারনেট ব্যাঙ্কিং পোর্টালে যান ও হোম পেজে "New User Activation" হাইপারলিংকে ক্লিক করুন।

৩ এই পর্বে গ্রাহক আইডি ও অ্যাকাউন্ট আইডি লিখুন (কাস্টমার আইডি হল সেভিংস অ্যাকাউন্ট পাসবুকের প্রথম পৃষ্ঠায় দেওয়া CIF আইডি। আপনার সেভিংস অ্যাকাউন্ট নম্বর হল অ্যাকাউন্ট আইডি)।
৪ এবার প্রয়োজনীয় তথ্য পূরণ করুন ও আপনার ইন্টারনেট ব্যাঙ্কিং লগইন ও লেনদেনের পাসওয়ার্ড সেট করুন।

৫ এই পর্বে লগইন করুন ও আপনার সিকিউরিটির প্রশন ও উত্তর দিয়ে পাসওয়ার্ড সেট করুন।

Post office savings account: মোবাইল ব্যাঙ্কিং শুরু করার পদক্ষেপ
এই ক্ষেত্রেও প্রথমে অ্যাকাউন্টহোল্ডারকে প্রথমে কাজের পোস্ট অফিসে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনটি পূরণ করে জমা দিতে হবে। DoP মোবাইল ব্যাঙ্কিংয়ের জন্য রেজিস্ট্রেশন করার পরে Google play store থেকে ইন্ডিয়া পোস্ট মোবাইল ব্যাঙ্কিং অ্যাপটি ডাউনলোড করুন। এবার 'Activate Mobile Banking'  অপশনে ব্যবহার করুন।  সেই ক্ষেত্রে রেজিস্ট্রেশেনের 24 ঘণ্টা পরে পূর্ব-নির্ধারিত পদক্ষেপগুলি অনুসরণ করুন৷

CIF ID আপনার পাসবুকের প্রথম পৃষ্ঠায় ডিফল্ট ব্যবহারকারীর নামে লেখা থাকে। আপনি চাইলে মোবাইল ব্যাঙ্কিংয়ের আপনার চ্যানেল লগইনের তথ্য পরিবর্তন করতে পারেন।আপডেট চ্যানেল লগইন আইডি অপশনে গিয়ে এই কাজ করতে পারবেন আপনি। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাই প্রোফাইল সেকশনে গিয়ে এই পরিবর্তন করতে পারেন অ্যাকাউন্টহোল্ডার।

Post office savings account: কীভাবে করবেন মোবাইল ব্যাঙ্কিং অ্যাকটিভেট

১ গুগল প্লে স্টোর থেকে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন
২ 'অ্যাক্টিভেট মোবাইল ব্যাঙ্কিং' ট্যাবে ক্লিক করুন
৩  সিকিউরিটি ক্রেডেনশিয়াল বা তথ্য লিখে OTP লিখুন
৪ আপনার অ্যাক্টিভেশন যাচাই হওয়ার পরে, আপনাকে চার-সংখ্যার MPIN ইনপুট করতে বলা হবে
৫ এই কাজ করে শেষে সাবমিটে ক্লিক করুন

আরও পড়ুন : Bank Holidays in May 2022: ব্যাঙ্কে গিয়ে লাভ হবে না, মে মাসে দরজা বন্ধ থাকবে এই দিনগুলিতে

সেরা শিরোনাম

Small Savings schemes: অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
অবসরের পরে কী হবে ভাবছেন ? এই সরকারি স্কিম রিটায়ারমেন্টের পরে প্রতি মাসে দেবে ৫৫৫০ টাকা
Top Stocks To Buy : SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
SBI, Swiggy ছাড়াও নভেম্বরে কিনতে পারেন এই ৫ স্টক, জেনে নিন, টার্গেট-স্টপ লস
8th Pay Commission : ৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
৬৯,০০০ হবে বেসিক পে ? বছরে ৬ শতাংশ স্যালারি বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে কী নতুন খবর ?
PPF Vs NSC : ১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?
১০ লাখ টাকা PPF না NSC-তে রাখবেন, কোথায় রাখলে বেশি লাভ ?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget