এক্সপ্লোর

PPF After Death : পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে কী করবেন ? জেনে নিন নিয়ম ও টাকা তোলার পদ্ধতি

PPF Rules : কোনও কারণে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে টাকার কী হবে জানেন ? নমিনি বা উত্তরাধিকারীরাই বা কীভাবে সেই টাকা ফেরত পাবেন?

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • পিপিএফ অ্যাকাউন্ট মৃত ব্যক্তির পর বন্ধ হয়, সুদ যোগ হয়।
  • নমিনি বা উত্তরাধিকারী টাকা তোলার জন্য নির্দিষ্ট ফর্ম জমা দেবেন।
  • ডেথ সার্টিফিকেট, পরিচয়পত্র এবং উত্তরাধিকারের প্রমাণপত্র জমা দিতে হবে।
  • পিপিএফে বার্ষিক ৭.১% সুদ ও কর ছাড়ের সুবিধা রয়েছে।

PPF Rules : শেয়ার বাজারের (Share Market) অস্থিরতার ওপর বিশ্বাস না রাখলে আপনিও সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্পের এই সুবিধা নিতে পারেন। সেই ক্ষেত্রে নিশ্চিত ভাল রিটার্নের জন্য। পিপিএফ (PPF) বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড (Public Provident Fund) হতে পারে আপনার বিশ্বস্ততার জায়গা। দেশে এই বিনিয়োগ প্রকল্পে অনেকেই টাকা রাখেন। বিশেষ করে চক্রবৃদ্ধি হারে সুদ বৃদ্ধির জন্য এটি অত্যন্ত জনপ্রিয়। তবে কোনও কারণে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে টাকার কী হবে জানেন ? নমিনি বা উত্তরাধিকারীরাই বা কীভাবে সেই টাকা ফেরত পাবেন?

অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে টাকা তোলার পদ্ধতি
পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ হল সরকারি গ্যারান্টিযুক্ত একটি দীর্ঘমেয়াদি সঞ্চয় প্রকল্প। তবে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে এই অ্যাকাউন্ট আর সচল রাখা যায় না। এক্ষেত্রে বেশ কিছু জরুরি নিয়ম ও আইনি প্রক্রিয়া রয়েছে।

১ অ্যাকাউন্ট বন্ধ ও সুদ সংক্রান্ত কী নিয়ম রয়েছে
কীভাবে হবে অ্যাকাউন্ট ক্লোজিং : এই ক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর পিপিএফ অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। কোনও নমিনি বা আইনি উত্তরাধিকারী এই অ্যাকাউন্টটি আর চালিয়ে নিয়ে যেতে পারেন না।

মৃত্যুর পরে নতুন করে টাকা জমা সম্ভব : মৃত্যুর পর ওই অ্যাকাউন্টে আর কোনও নতুন টাকা জমা দেওয়া সম্ভব নয়।

কীভাবে এই ক্ষেত্রে সুদ পাবেন : তবে অ্যাকাউন্ট বন্ধ থাকলেও জমানো টাকার ওপর সুদ পাওয়া বন্ধ হয় না। টাকা নমিনি বা উত্তরাধিকারীর হাতে পৌঁছানোর আগের মাস পর্যন্ত সরকারি হারে সুদ যোগ হতে থাকে।

২ পিপিএফে নমিনি সংক্রান্ত কী নিয়ম রয়েছে
মনে রাখবেন, পিপিএফ-এর ক্ষেত্রে নমিনেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ক্ষেত্রে এক জন অ্যাকাউন্ট হোল্ডার সর্বোচ্চ ৪ জন ব্যক্তিকে নমিনি হিসেবে রাখতে পারেন। আগে নমিনির নাম পরিবর্তন বা আপডেট করতে ৫০ টাকা ফি লাগত, কিন্তু বর্তমানে এই পরিষেবা সম্পূর্ণ নিঃশুল্ক।

৩ পিপিএফ থেকে টাকা তোলার জন্য প্রয়োজনীয় নথিপত্র
মৃত ব্যক্তির জমানো টাকা তোলার জন্য নমিনি বা আইনি উত্তরাধিকারীকে নিচের নথিগুলি জমা দিতে হবে:

ডেথ সার্টিফিকেট: অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর আসল শংসাপত্র বা সার্টিফায়েড কপি।

ক্লেম ফর্ম (Form G): টাকা দাবি করার জন্য নির্দিষ্ট ফর্ম-জি পূরণ করতে হবে।

পরিচয়পত্র: নমিনি বা আইনি উত্তরাধিকারীর কেওয়াইসি (আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি)।

উত্তরাধিকারের প্রমাণ: যদি কোনও নমিনি না থাকে, তবে সাকসেশন সার্টিফিকেট (Succession Certificate) বা উইল (Will)-এর মতো আইনি নথির প্রয়োজন হতে পারে।

পিপিএফ-এ কী সুবিধা পাওয়া যায়
দেশে স্বল্প সঞ্চয় প্রকল্পের মধ্য়ে পিপিএফ অন্যতম। বর্তমানে সুদের হার বছরে ৭.১% (ত্রৈমাসিক ভিত্তিতে পরিবর্তিত হতে পারে)। এখানে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ বছরে ৫০০ টাকা। আপনি এতে সর্বোচ্চ বিনিয়োগ বছরে ১.৫ লক্ষ টাকা করতে পারবেন। কর সুবিধা বাবদ আয়কর আইনের ৮০সি ধারা অনুযায়ী কর ছাড় পাওয়া যায় পিপিএফে।

আরও পড়ুন : 'রাজ্য়ে প্রথম ক্যাবিনেটেই পাশ হবে আয়ুষ্মান ভারত', কীভাবে অনলাইনে আবেদন করবেন ?

Frequently Asked Questions

অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর পিপিএফ অ্যাকাউন্টটি কি চালু রাখা যায়?

না, অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর পিপিএফ অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। কোনও নমিনি বা উত্তরাধিকারী এটি আর চালাতে পারেন না।

পিপিএফ অ্যাকাউন্টে মৃত্যুর পর কি নতুন করে টাকা জমা দেওয়া যায়?

না, অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর ওই অ্যাকাউন্টে আর কোনও নতুন টাকা জমা দেওয়া সম্ভব নয়।

অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুর পর জমানো টাকার উপর কি সুদ পাওয়া যায়?

হ্যাঁ, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও জমানো টাকার উপর সুদ পাওয়া বন্ধ হয় না। টাকা নমিনি বা উত্তরাধিকারীর হাতে পৌঁছানোর আগের মাস পর্যন্ত সরকারি হারে সুদ যোগ হতে থাকে।

পিপিএফ অ্যাকাউন্টে কতজন নমিনি রাখা যায়?

পিপিএফ-এর ক্ষেত্রে একজন অ্যাকাউন্ট হোল্ডার সর্বোচ্চ চারজন ব্যক্তিকে নমিনি হিসেবে রাখতে পারেন।

পিপিএফ থেকে টাকা তোলার জন্য নমিনি বা উত্তরাধিকারীকে কী কী নথি জমা দিতে হয়?

নমিনি বা উত্তরাধিকারীকে ডেথ সার্টিফিকেট, ক্লেম ফর্ম (Form G), নমিনির পরিচয়পত্র এবং উত্তরাধিকারের প্রমাণপত্র জমা দিতে হবে।

সেরা শিরোনাম

8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট

ভিডিও

Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda
Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget