এক্সপ্লোর

Rs 2000 Currency Note Exchange : ২০০০ টাকার নোট বদল নিয়ে বিশেষ ঘোষণা SBI-এর

RBI To Withdraw Rs 2000 : প্রতিটি ব্যাঙ্ককে জানিয়ে দেওয়া হয়েছে, সিনিয়র সিটিজেন বা বিশেষভাবে সক্ষম যাঁরা তাঁদের যাতে নোট বদলাতে গিয়ে কোনও সমস্যা না হয়, তার ব্যবস্থা করতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে

নয়া দিল্লি : ২০০০ টাকার নোট পাল্টাতে বা জমা করতে গেলে কি কোনও ফর্ম বা স্লিপের প্রয়োজন পড়বে ? এনিয়ে নানা জল্পনার মধ্যেই বিশেষ ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের। আজ একটি গাইড লাইন জারি করে দেশের অন্যতম বৃহৎ এই ব্যাঙ্ক জানিয়ে দিল, কোনও রিক্যুইজিশন স্লিপ ছাড়াই ২০০০ টাকার নোট বদলানো যাবে। এক এক বারে ২০ হাজার টাকা পর্যন্ত ২০০০ টাকা নোট জমা দেওয়া বা পাল্টানো যাবে। ব্যাঙ্কের সব শাখাকে একথা জানিয়ে দেওয়া হয়েছে।

গত পরশু ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা হয়। ২০০০ টাকার নোট আর ছাপবে না রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। বাজারে যে ২০০০ টাকার নোট আছে তা আপাতত বৈধ থাকবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে ২০০০ টাকার নোট। গ্রাহকরা ব্যাঙ্কে ২০০০ টাকার নোট জমা দিয়ে পরিবর্তে অন্য নোট নিতে পারবেন। একলপ্তে ব্যাঙ্কে ২০,০০০ টাকা পর্যন্ত ২০০০ টাকার নোট জমা দেওয়া যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

এই পরিস্থিতিতে সোশাল মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। সেই অনুযায়ী, ব্যাঙ্কে ২০০০ টাকার নোট বদলাতে গেলে একটা ফর্ম ফিলআপ করার প্রয়োজন পড়বে। তার সঙ্গে জমা করতে হবে আধার কার্ড বা বৈধ কোনও পরিচয়পত্র।

সরকারি সূত্রের খবর, ২০ হাজার টাকা পর্যন্ত একদিনে ২০০০ টাকার নোট এক এক বারে বদলানো যাবে। অর্থাৎ আপনাকে একবার লাইনে দাঁড়িয়ে ওই পরিমাণ টাকা পাল্টানোর পর, আবার টাকা বদলানোর জন্য একইভাবে এসে লাইনে দাঁড়াতে হবে। সেক্ষেত্রে লাইনে বার বার দাঁড়াতে কোনও বাধা নেই। 

এদিকে এক বিবৃতিতে সেন্ট্রাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, "ক্লিন নোট পলিসি"-র আওতায় ২০০০ টাকার নোট বদল সংক্রান্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে শোনা যাচ্ছে, ৩০ সেপ্টেম্বরের ডেডলাইনের মেয়াদ বাড়াতে পারে আরবিআই।

খবর অনুযায়ী, ২০০০ টাকার নোট কোনও ব্যাঙ্কে বদলাতে হলে কাউকে সংশ্লিষ্ট ব্যাঙ্কের গ্রাহক হতে হবে, এমন কোনও মানে নেই। যে কোনও শাখায় একজন নন-অ্যাকাউন্ট হোল্ডার এক বারে ২০ হাজার টাকা পর্যন্ত ২ হাজার টাকার নোট বদলাতে পারেন। আরবিআই জানিয়ে দিয়েছে, নোট বদলানোর জন্য কোনও ফি জমা করতে হবে না গ্রাহককে।

এর পাশাপাশি প্রতিটি ব্যাঙ্ককে জানিয়ে দেওয়া হয়েছে, সিনিয়র সিটিজেন বা বিশেষভাবে সক্ষম যাঁরা তাঁদের যাতে নোট বদলাতে গিয়ে কোনও সমস্যা না হয়, তার ব্যবস্থা করতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।

আরও পড়ুন ; ২০০০ টাকার নোট ফেরত নিতে চাইছে না ব্যাঙ্ক? কী করবেন জেনে নিন 

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget