এক্সপ্লোর

Salary Hike : সরকারি ব্যাঙ্ককর্মীদের জন্য় সুখবর, শীঘ্রই বেতন বাড়বে ! সরকার নিয়েছে বড় সিদ্ধান্ত

Bank Employees Salary Hike : আগামী এক বছরের মধ্যেই সম্পন্ন করতে হবে এই নির্দেশ, এমনই বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা।

Bank Employees Salary Hike : কেন্দ্রীয় সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশনের সুখবর শোনাবার আবহেই এবার ব্যাঙ্ক কর্মীদের জন্য এল ভাল খবর। রিপোর্ট বলছে, দ্রুত ব্যাঙ্কগুলিকে কর্মীদের বেতন বৃদ্ধির বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার। আগামী এক বছরের মধ্যেই সম্পন্ন করতে হবে এই নির্দেশ, এমনই বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা। সবকিছু ঠিক থাকলে  ২০২৭ সালের ১ নভেম্বরের মধ্যেই বেতন বৃদ্ধি হয়ে যাবে ব্যাঙ্ক কর্মীদের।

দিল্লি থেকে এসেছে এই নির্দেশ 
ব্যাঙ্ক কর্মীদের মতে, এই বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো সংশোধনের জন্য বছরের পর বছরও তাদের অপেক্ষা করতে হয়। এবার কেন্দ্রীয় সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়ায়  আশা দেখছেন কর্মীরা। এবার সরকারের তরফে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বেতন বৃদ্ধির প্রক্রিয়া কোনওভাবেই আটকে রাখা চলবে না। এই বিষয়টি মাথায় রেখে ত্রয়োদশ দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনা যত দ্রুত সম্ভব শুরু করতে হবে। এক বছরের মধ্যেই এই বেতন বৃদ্ধির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নতুন বেতন কাঠামো ১ নভেম্বর, ২০২৭ থেকে কার্যকর করতেই হবে। 

১২ মাসের চূড়ান্ত সময়সীমা
সম্প্রতি এই বিষয়ে অর্থ মন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগ (DFS) পর্যালোচনা শুরু করে। গত ২০ এপ্রিল এই বিষয়ে আলোচনা করে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রধানদের উদ্দেশে একটি নির্দেশিকা  পাঠানো হয়েছে। যাতে স্পষ্টভাবে বলা হয়েছে, কর্মীদের বেতন বৃদ্ধির জন্য ব্যাঙ্ক ম্য়ানেজমেন্টের উচিত- ‘ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন’ (IBA) এবং কর্মচারী ইউনিয়নগুলির সঙ্গে আলোচনার প্রস্তুতি শুরু করা। সর্বোচ্চ ১২ মাসের মধ্যেই এই আলোচনা সম্পন্ন করে ব্যাঙ্ক কর্মীদের বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। 

এবার বেতন বৃদ্ধির পথ সহজ
মনে করা হচ্ছে, এবার এই বেতন বৃদ্ধি অপেক্ষাকৃত সহজ হবে। কারণ বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির আর্থিক অবস্থা সেরা পর্যায়ে রয়েছে। হিসেব বলছে, ২০২৩ আর্থিক বছরে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মোট মুনাফার পরিমাণ ছিল ১.০৫ লক্ষ কোটি টাকা। এই অঙ্কটি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়ে ২০২৪ আর্থিক বছরে ১.৪১ লক্ষ কোটি টাকা ও ২০২৫ আর্থিক বছরে ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। যা সরকারি ব্যাঙ্ক হিসাবে একটা বড় রেকর্ড। 

এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিষেবা এখন আগের থেকে অনেক বেশি আগ্রাসী হওয়ায় গ্রাহক সংখ্যাও বেড়েছে। যার সুফল পেয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। হিসেব খাতাতেও এই প্রতিফলন দেখা গেছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget