এক্সপ্লোর

SBI Customers Alert: স্টেট ব্যাঙ্কের অ্যাপের নামে প্রতারণাচক্র, এই বার্তার উত্তর দেননি তো ?

SBI Bank Fraud: বার বার সতর্ক করেও লাভ হচ্ছে না। দেশে ডিজিটাল ব্যাঙ্কিং প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। এবার স্টেট ব্যাঙ্কের ইয়োনো অ্যাপের (SBI YONO App)নাম দিয়ে চালু হয়েছে নতুন প্রতারণাচক্র।

SBI Bank Fraud: বার বার সতর্ক করেও লাভ হচ্ছে না। দেশে ডিজিটাল ব্যাঙ্কিং (Digital Banking) প্রতারণার ঘটনা বেড়েই চলেছে। এবার স্টেট ব্যাঙ্কের ইয়োনো অ্যাপের (SBI YONO App)নাম দিয়ে চালু হয়েছে নতুন প্রতারণাচক্র। একবার প্রতারকদের ফাঁদে পা দিলেই অ্যাকাউন্ট ফাঁকা হবে আপনার।  

SBI Customers Alert: কী এই ফিশিং স্ক্যাম ?
টেক বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে 'ফিশিং স্ক্যাম' খুবই সাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরে দেশে ডিজিটাল লেনদেনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণাও। এই জালিয়াতিতে গ্রাহকদের ভুয়ো পরিচয় বা ব্যাঙ্কের নাম করে ব্যাঙ্কিং ডিটেলস জানার চেষ্টা করে ঠগরা। সবথেকে বড় বিষয়, বহুবার এই নিয়ে সতর্ক করা সত্ত্বেও প্রতারকদের ফাঁদে পা দিয়ে ফেলে অ্যাকাউন্ট হোল্ডাররা। পরবর্তীকালে যার ফল ভুগতে হয় গ্রাহকদের।

SBI Bank Fraud: কীভাবে কাজ করে এই প্রতারণাচক্র ?
সম্প্রতি এরকমই বেশকিছু জালিয়াতির ঘটনা সামনে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(SBI)। যেখানে ব্যবহারকারীরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ শেয়ার করায় অ্যাকাউন্ট সাফ করে দিয়েছে প্রতারকরা।এখন একই রকম ঘটনা ঘটছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের সঙ্গেও। অনেক SBI ব্যবহারকারী একটি লিঙ্ক সহ তাদের প্যান নম্বর আপডেট করার জন্য একটি বার্তা পাচ্ছেন। টেক্সট মেসেজে বলা হচ্ছে, পাঠানো লিঙ্কে প্যান নম্বর আপডেট না করলে 'YONO'অ্যাকাউন্ট ব্লক করা হবে তাদের। 

SBI Customers Alert: YONO আসলে কী ? 
SBI-এর ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম হল 'YONO'অ্যাপ। যেখানে ডিজিটালি ব্যাঙ্কের লেনদেন করে থাকেন ব্যবহারকারীরা। এই YONO অ্যাপের নাম করেই পাঠানো হচ্ছে বার্তা। কেউ ভুল করে প্রতারকের ফাঁদে পা দিলে সরাসরি হ্যাকারের কাছে পৌঁছে যাচ্ছে আপনার প্যান নম্বর সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। পরে যার অপব্যবহার করতে পিছু পা হচ্ছে না জালিয়াতিচক্র।

SBI Customer Alert: প্রতারণা নিয়ে কী বলছে SBI ?
দেশের বৃহত্তম ব্যাঙ্ক বলছে, প্রতারকদের এই ধরনের ফাঁদ থেকে সাবধান থাকতে হবে। কোনও অপরিচিত ব্যক্তি লিঙ্ক পাঠালে তাতে ক্লিক করবেন না। কারণ কেওয়াইসি আপডেটের জন্য ব্যাঙ্ক কখনোই আপনার কাছে লিঙ্ক পাঠাবে না। অতীতেও এই ধরনের প্রতারণার ঘটনা থেকে সাবধান হতে ট্যুইট করেছে State Bank Of India। কেউ ফোন করে নিজেদের স্টেট ব্যাঙ্কের কর্মী বললেও বিশ্বাস করবেন না বলে আগেই সতর্ক করেছে ব্যাঙ্ক।

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget