এক্সপ্লোর

SBI Update: প্রবীণ নাগরিকরা পাবেন ৬.৩০ শতাংশ সুদ, বিশেষ FD স্কিমে টাকা জমার সময়সীমা বাড়াল এই ব্যাঙ্ক

SBI WeCare: প্রবীণ নাগরিকদের বিশেষ ফিক্সড ডিপোজিটে টাকা জমার সময়সীমা বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এই তারিখের মধ্যে আগামী দিনে জমা দিতে হবে টাকা।

SBI WeCare: প্রবীণ নাগরিকদের বিশেষ ফিক্সড ডিপোজিটে টাকা জমার সময়সীমা বাড়িয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কের SBI Wecare-এ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টাকা জমা দিতে পারবেন আগ্রহীরা।
 
SBI Interest Rates: স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, প্রবীণ নাগরিকদের বিশেষ FD স্কিমে ৫০ বিপিএসের পাশাপাশি অতিরিক্ত ৩০ বিপিএস রিটেইল টার্ম ডিপোজিটের ক্ষেত্রে দেওয়া হবে। কেবল ৫ বছর ও তার বেশি মেয়াদের ক্ষেত্রেই এই অতিরিক্ত সুদ দেওয়া হবে। 

SBI WeCare: স্টেট ব্যাঙ্কের Wecare-এ প্রবীণ নাগরিকদের সাধারণের থেকে ০.৮ শতাংশ বেশি সুদ দিচ্ছে কর্তৃপক্ষ। সাধারণ নাগরিকরা ৫ বছর স্থায়ী আমানতে টাকা রাখলে পাচ্ছেন ৫.৫০ শতাংশ সুদ। সেখানে প্রবীণ নাগরিকরা SBI WeCare স্কিমে পাচ্ছেন ৬.৩০ শতাংশ সুদ। গত ১৫ ফেব্রুয়ারি থেকে প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে এই সুদের হার কার্যকর করেছে স্টেট ব্যাঙ্ক। তবে এটি কোনও নতুন স্কিম নয়। ২০২০ সালের মে মাস থেকেই প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিম নিয়ে এসেছিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।

SBI hikes interest rates:  সম্প্রতি স্থায়ী আমানতে ফের সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। fixed deposit (FD)-তে ২ বছরের বেশি মেয়াদকালে এই সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। আরও একবার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম লাগু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সুদের হার বৃদ্ধির কথা নিজেদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক। 

SBI hikes interest rates: ২-৩ বছরের মেয়াদে স্থায়ী আমানতের সুদের হার আগের ৫.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.২০ শতাংশ করা হয়েছে। ইতিমধ্যেই ২-৫ বছরের স্থায়ী আমানতের মেয়াদের হার ১৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪৫ শতাংশ করা হয়েছে। একই মেয়াদে সুদের হার আগে ছিল ৫.৩৫ শতাংশ। এ ছাড়াও ৫-১০ বছর মেয়াদে স্থায়ী আমানতের সুদের হার ৫.৫০ শতাংশ পর্যন্ত সংশোধন করা হয়েছে।সংশোধিত সুদের হার ২ কোটিরও কম স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 

  

সেরা শিরোনাম

Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Gold Resale Value : পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
পুরনো সোনা বিক্রি করলেই বেশি টাকা পাবেন ? এই ৭ বিষয় ঠিক করবে দাম
Corporate FD Rate : ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?
ব্যাঙ্ক এফডির থেকে বেশি রিটার্ন, কর্পোরেট ফিক্সড ডিপোজিটে পাবেন ৯ শতাংশ সুদ, কারা দিচ্ছে সুবিধা ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget