এক্সপ্লোর

SBI Loan Interest Rate Increased : ঋণ নিয়ে বাড়ি-গাড়ি কেনার প্ল্যান? ইএমআই-বৃদ্ধির পথে এই ব্যাঙ্ক

SBI Hikes MCLR : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পথে হাঁটতে পারে এবার অন্যান্য ব্যাঙ্কগুলিও। 

SBI hikes MCLR : এইচডিএফসির পর ঋণে সুদের হার বাড়ল এসবিআইতেও। ১০ বেসিস পয়েন্ট ঋণের হার বাড়াল এসবিআই ( State Bank Of India )। এর ফলে কপালে ভাঁজ পড়ল সাধারণ মানুষের। যাঁরা বাড়ি বা গাড়ি কিনেছেন ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে তাঁদের বোঝা বাড়ল। 
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ঋণে সুদের হার বৃদ্ধিতে ইএমআই বৃদ্ধি পাবে। ঋণের হার বৃদ্ধির ফলে বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআইও। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পথে হাঁটতে পারে এবার অন্যান্য ব্যাঙ্কগুলিও। 

চিন্তিত অর্থনীতিবিদরা

গৃহঋণের সুদের পরিমাণ বাড়ার জেরে নতুন বাড়ি কেনার পরিকল্পনা যারা করছিলেন, সেই ভাবনা যে বেশ কিছুটা ধাক্কা খাবে, তেমনটাই মনে করছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি যারা ইতিমধ্যে গৃহঋণ করে ফেলেছেন, তাঁদের মূল্যবৃদ্ধির এই বাজারে আরও আর্থিক অসঙ্গতিতে পড়তে হবে বলেও মত অর্থনীতি বিশেষজ্ঞদের। পাশাপাশি অর্থনীতিবিদদের আশঙ্কা, ভবিষ্যতে রেপো রেট আরও বাড়াতে পারে আরবিআই। সেক্ষেত্রে আরও চড়তে পারে বাড়ি-গাড়ির ঋণের অঙ্ক।

ভারতের বৃহত্তম সরকারি-ক্ষেত্রের ঋণদাতা, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১৫ মে থেকে কার্যকর ঋণের হারের প্রান্তিক ব্যয় (MCLR) ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধির ঘোষণা করে। ২০১৬ সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রবর্তিত, MCLR হল সর্বনিম্ন সুদ (minimum interest ), যে হারে ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের ঋণ দিতে পারে৷ এটি সাধারণত ঋণের মেয়াদের উপর ভিত্তি করে গণনা করা হয় যখন এমসিএলআর হার নির্ধারণ করার সময় নগদ রিজার্ভ অনুপাত, তহবিলের প্রান্তিক ব্যয়, টেনার প্রিমিয়াম এবং ব্যাঙ্কের অপারেশনাল খরচের মতো বিষয়গুলি বিবেচনা করে। MCLR সাধারণত মাসিক ভিত্তিতে সংশোধিত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের পটভূমিতে SBI-এর MCLR-তে সংশোধনী এসেছে। 

মহামারী কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে ধাক্কা

মাঝে দু'বছর অতিমারীর জেরে রুখে দাঁড়িয়েছিল দেশের অর্থনীতির চাকা। মারণ ভাইরাসের আক্রমণ কেড়ে নিয়েছিল প্রাণ থেকে জীবন-জীবিকা। করোনার ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর পথে আপাতত দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে মূল্যবৃদ্ধির আতঙ্ক। ক্রমশ চড়ছে পেট্রোল-ডিজেল সহ জ্বালানির দাম। গৃহস্তের হাত পুড়ছে রান্নার গ্যাসের দরও আকাশছোঁয়া হয়ে যাওয়ায়।

 

সেরা শিরোনাম

Geyser Buying Tips: শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়
শীতে চার জনের পরিবারে কত লিটারের গিজার প্রয়োজন ? কেনার সময় মাথায় রাখবেন কোন-কোন বিষয়
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Silver Price Prediction : জানুয়ারি থেকে ৬৪ শতাংশ কমেছে রুপোর দাম, আর তলানিতে যাবে ?
জানুয়ারি থেকে ৬৪ শতাংশ কমেছে রুপোর দাম, আর তলানিতে যাবে ?
Gold Scam : সাবধান ! নকল সোনায় বসছে আসল হলমার্ক ? ব্যবহার করা হচ্ছে চাইনিজ পাউডার ? ভাইরাল ভিডিয়ো
সাবধান ! নকল সোনায় বসছে আসল হলমার্ক ? ব্যবহার করা হচ্ছে চাইনিজ পাউডার ? ভাইরাল ভিডিয়ো

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget