এক্সপ্লোর

SBI Update: স্টেট ব্যাঙ্কে মহিলা কর্মী নিয়োগের নিয়মে বদল, মানতে হবে এই রুল

SBI recruitment rules: ইতিমধ্যেই ব্যাঙ্কের এই নতুন নিয়ম নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু হয়েছে। খোদ এই পদক্ষেপের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।


SBI recruitment rules: ব্যাঙ্কে মহিলা কর্মীদের নিয়োগের নিয়মে বদল করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গর্ভবতী মহিলাদের জন্য এই নতুন নিয়ম জারি করেছে ব্যাঙ্ক। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ককে (State Bank Of India)।

SBI News Update: নতুন নিয়ম অনুসারে, কোনও মহিলা তিন মাসের বেশি গর্ভবতী থাকাকালীন কাজে যোগ দিতে পারবেন না ব্যাঙ্কে। সেই ক্ষেত্রে তাঁকে "temporarily unfit"বলে ধরবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেবল সন্তান জন্ম দেওয়ার চার মাস পরই ব্যাঙ্কের কাজে যোগ দিতে পারবেন তিনি। 

SBI recruitment rules: ইতিমধ্যেই ব্যাঙ্কের এই নতুন নিয়ম নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু হয়েছে। খোদ এই পদক্ষেপের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। নতুন নিয়োগের সর্বশেষ মেডিকেল ফিটনেস নির্দেশিকাতে ব্যাঙ্ক বলেছে, সংস্থায় কাজের ক্ষেত্রে একজন মহিলাকে ৩ মাসের কম গর্ভাবস্থার ক্ষেত্রে উপযুক্ত বলে বিবেচিত করা হবে। ওই মহিলার গর্ভাবস্থার সময় তিন মাসের বেশি হলে তাঁকে temporarily unfit ধরবে ব্যাঙ্ক। Medical fitness and ophthalmological standards for new recruits and promotees dated December 31, 2021 অনুযায়ী এই নতুন নিয়ম করা হয়েছে। 

SBI Update: স্টেট ব্যাঙ্কের এই নিয়োগের নীতি ২১ ডিসেম্বর, ২০২১ থেকে কার্যকর হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে সংশোধিত এই নিয়ম ১ এপ্রিল, ২০২২ থেকে প্রযোজ্য হবে। এর আগে ৬ মাসের গর্ভবতী মহিলা প্রার্থীদের শর্ত সাপেক্ষে স্টেট ব্যাঙ্কে যোগদানের অনুমতি দেওয়া হত। সেই যোগদানের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে একজন বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের শংসাপত্র দেখাতে হত। যেখানে লেখা থাকত, গর্ভাবস্থার এরকম একটা সময়ে ব্যাঙ্কে চাকরি মহিলার গর্ভাবস্থা বা ভ্রূণের স্বাভাবিক বিকাশে সমস্যা তৈরি করবে না। এমনকী ওই নির্দিষ্ট সময় চাকরি গ্রহণের ফলে মহিলার গর্ভপাত বা স্বাস্থ্যের অবনতি হবে না। 

SBI-এর নিয়মের বিরোধিতা: ইতিমধ্যেই SBI-এর এই নিয়োগ নীতির বিরোধিতা করেছেন সিপিআই রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম। এ বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন তিনি। অবিলম্বে গর্ভবতী মহিলাদের নিয়োগের নির্দেশিকা প্রত্যাহারের দাবি তুলেছেন তিনি। তাঁর মতে, "এই নিয়ম মহিলাদের অধিকারকে খর্ব করেছে।" তবে সাংসদ একা নন, এই নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে  'অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন'। সংগঠনের সাধারণ সম্পাদক কে এস কৃষ্ণ ইতিমধ্যেই এসবিআই ম্যানেজমেন্টকে নির্দেশিকা প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Spam Calls : অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
অবাঞ্ছিত কল রুখবে ৪ সংখ্যার নম্বর, TRAI নিয়ে এল নতুন সিরিজ
8th Pay Commission : সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
সর্বনিম্ন বেতন হবে ৫২,৬০০ টাকা ? বছরে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
PPF Investment : PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে
PPF-এ মাসে ৫ হাজার জমিয়ে পেতে পারেন প্রায় ৩ কোটি, হিসেব রইল এখানে

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget