এক্সপ্লোর

Standard Chartered Bank Layoffs : ৭,০০০ কর্মী ছাঁটাই করবে এই ব্যাঙ্ক, ভারতে চাকরিহারা হবে বহু ! 

Job Cut : এর ফলে সবথেকে বেশি চাকরি হারাবে এশিয়া তথা ভারতের কর্মীরা।

Job Cut : প্রযুক্তি খাতের পর এবার কর্মী ছাঁটাই করতে চলেছে বড় ব্য়াঙ্কগুলি। ইতিমধ্যেই বিশ্বে যার প্রভাব পড়তে শুরু হয়েছে। সম্প্রতি এই বহুজাতিক ব্যাঙ্ক (Standard Chartered Bank) জানিয়েছে ৭,০০০ কর্মী ছাঁটাই করবে। এর ফলে সবথেকে বেশি চাকরি হারাবে এশিয়া তথা ভারতের কর্মীরা।

কোন ব্যাঙ্ক নিয়েছে সিদ্ধান্ত
'স্ট্যান্ডার্ড চার্টার্ড' (Standard Chartered Bank) ২০৩০ সালের মধ্যে তাদের করপোরেট বিভাগ থেকে প্রায় ৭,০০০-এরও বেশি কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে। কর্মীদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তি ওই জায়গায় মানেুষর জায়গা নেব। এক কথায় এআই-এর কারণে কাজ যাবে বহু কর্মীর।

কী বলা হয়েছে রিপোর্টে
এই বিষয়ে সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্টে বলা হয়েছে, লন্ডনে সদর দফতর থাকা এই ব্যাঙ্ক তাদের কর্মদক্ষতা বৃদ্ধি ও মুনাফা বাড়ানোর লক্ষ্যে আগামী চার বছরে করপোরেট বিভাগের প্রায় ১৫ শতাংশ কর্মী কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এই বিভাগে কর্মরত ৫২,০০০ কর্মীর মধ্যে ৭,০০০ জন এই ছাঁটাইয়ের মুখে পড়তে পারেন। বিশ্বব্যাপী ব্যাঙ্কে প্রায় ৮২,০০০ মানুষ কর্মরত রয়েছেন।

কেন এই কর্মী ছাঁটাই, কী বলছেন সিইও
ব্যাঙ্কের কর্মী ছাঁটাইয়ের বিষয়ে মুখ খুলেছেন চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) বিল উইন্টার্স । তিনি জানিয়েছেন, এই পদক্ষেপ কেবল খরচ কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়নি, বরং এটি ব্যাঙ্কের একটি বড় ধরনের প্রযুক্তিগত রূপান্তরের অংশ। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, যেসমস্ত কর্মী নিজেদের নতুন প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে (Reskill) ও এগিয়ে যেতে চান, তাদের নতুন করে প্রশিক্ষণ দিয়ে অন্য পদে স্থানান্তরিত হওয়ার সুযোগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারত ও এশিয়ার ব্যাক-অফিসগুলোতে
এই রিপোর্টে বলা হয়েছে, এই অটোমেশনের সবচেয়ে বড় ধাক্কা আসতে চলেছে এশিয়ার ব্যাক-অফিস কেন্দ্রগুলির ওপর। বিশেষ করে ভারতের চেন্নাই ও বেঙ্গালুরু, মালয়েশিয়ার কুয়ালালামপুর ও পোল্যান্ডের ওয়ারশ-তে অবস্থিত স্ট্যান্ডার্ড চার্টার্ডের অফিসগুলি সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে।

বড় মুনাফার লক্ষ্য়েই এই কাজ
প্রযুক্তির এই ব্যাপক ব্যবহারের ফলে ব্যাঙ্ক তাদের দীর্ঘমেয়াদি মুনাফার পূর্বাভাস আরও বাড়িয়ে দিয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড আশা করছে, ২০২৮ সালের মধ্যে তাদের 'রিটার্ন অন ট্যাঞ্জিবল ইকুইটি' (ROTE) ১৫ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে তা প্রায় ১৮ শতাংশে গিয়ে পৌঁছাবে। ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ব্যাঙ্ক তাদের ওয়েলথ ম্যানেজমেন্ট ও রিটেইল ব্যাংকিংয়ের মতো উচ্চ-মুনাফার ব্যবসাগুলি বেশি মনোযোগ দেবে।

আরও পড়ুন : এবার চাকরি যাবে ৩,০০০ কর্মীর, বন্ধ হচ্ছে একাধিক অফিস, ভারতে বড় প্রভাব ! 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Online Shopping Tips : কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
কোথায় পাবেন সবথেকে সস্তায়, আগে কত দাম ছিল, অনলাইন শপিংয়ে এই ৩ টুল বলে দেবে সব
1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Road Safety Upgrade : দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
দুর্ঘটনা এড়াতে পাশের গাড়ি দেবে অ্য়ালার্ট, নতুন রোড সেফটি সিস্টেম আনছে সরকার, কী সুবিধা হবে ?
10 kg LPG Cylinder : বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
বুকিংয়ের ৪ ঘণ্টার মধ্য়েই ঘরে সিলিন্ডার, ১০ কেজির রান্নার গ্যাস আনল ভারত গ্যাস, কীভাবে বুক করবেন, কত দাম ?
Advertisement

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget