এক্সপ্লোর

Post Office Scheme: মাসে ১২,৫০০ টাকা করে জমান, একবারে পাবেন ৪০ লক্ষ টাকা ! পোস্ট অফিসের এই স্কিম দিচ্ছে সুযোগ

Post Office Investment Scheme: এই স্কিমে ন্যূনতম ৫০০ টাকা জমা দিতে হবে এবং সর্বোচ্চ বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করা যাবে। নিশ্চিত হারেই সুদ মিলবে পোস্ট অফিসের এই স্কিমে।

Investment Scheme: বিনিয়োগের ক্ষেত্রে নিশ্চিত রিটার্ন আর ঝুঁকি এই দুই ধরনের পছন্দ থাকেই মানুষের মনে। কেউ মনে করেন যে নিশ্চিত রিটার্ন পাওয়াই ভাল, তাই পোস্ট অফিসের স্কিম, ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করেন তারা। আবার কেউ ঝুঁকি (Post Office Scheme) নিয়ে বিনিয়োগ করেন ইকুইটিতে। তবে পোস্ট অফিসের এমনও একটি স্কিম আছে যেখানে মাসে ১২৫০০ টাকা করে জমা করলে আপনার কাছে ৪০ লক্ষ টাকার ফান্ড জমা হবে। পোস্ট অফিসের এই প্রকল্পগুলি (Investment Scheme) শুধু যে নিরাপদ তাই নয়, বরং এগুলিতে আকর্ষণীয় হারে সুদ পাওয়া যায়।

পোস্ট অফিসের বিনিয়োগ প্রকল্পগুলির মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রায়ই দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বা সঞ্চয়ের জন্য এই উপায়টি পছন্দ করে থাকেন। একদিকে স্থিতিশীল রিটার্নের প্রতিশ্রুতি থাকে এতে আর অন্যদিকে সুরক্ষিত থাকে বিনিয়োগ। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বর্তমানে ৭.১ শতাংশ হারে করমুক্ত বার্ষিক সুদ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ এই সুদের উপর আপনাকে কোনও কর দিতে হবে না। তবে এই স্কিমে রয়েছে ১৫ বছরের লক-ইন মেয়াদ। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই এই স্কিম থেকে টাকা তোলা যাবে না।

এই স্কিমে ন্যূনতম ৫০০ টাকা জমা দিতে হবে এবং সর্বোচ্চ বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করতে হবে। ফলে সীমিত আয়ের (Post Office Scheme) ব্যক্তিদের জন্য এই বিনিয়োগ স্কিম খুবই উপযোগী। দীর্ঘমেয়াদে পিপিএফ থেকে রিটার্ন দারুণ হতে পারে। যেমন একজন ব্যক্তি প্রতি মাসে ১২৫০০ টাকা বিনিয়োগ করলে ১৫ বছর ধরে ২২.৫ লক্ষ টাকা তিনি সঞ্চয় করবেন এই স্কিমে। আর বর্তমানে ৭.১ শতাংশ সুদের হারে ১৭.৪৭ লক্ষ টাকা তিনি অতিরিক্ত সুদ পাবেন। অর্থাৎ ২২.৫ লক্ষ টাকা বিনিয়োগ করে তিনি পাবেন ৪০ লক্ষ টাকা।

এই পিপিএফ অ্যাকাউন্ট থাকলে গ্রাহকরা প্রথম আর্থিক বছরের পরেই ঋণের জন্য আবেদন করতে পারেন এবং এই স্কিমের অধীনে ৫ বছর পূর্ণ হওয়ার পরে আংশিক টাকা তুলতে পারবেন নিয়ম মেনে। ফলে জরুরি আর্থিক প্রয়োজনের ক্ষেত্রে এটি স্বস্তি দিতে পারে। পিপিএফ ছাড়াও পোস্ট অফিসের আরও বহু জনপ্রিয় স্কিম রয়েছে যেখানে আকর্ষণীয় রিটার্ন পাওয়া যায় নিশ্চিত হারে। 

সেরা শিরোনাম

8th Pay Commission : ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হলে কার কত বেতন বাড়বে, অষ্টম বেতন কমিশন জানাবে কবে খবর ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
স্টেট ব্যাঙ্কের FD-তে কমল সুদের হার, এখন টাকা রাখলে কত পাবেন ?
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget