এক্সপ্লোর

TRAI: একাধিক SIM রয়েছে? কোনও ফি দিতে হবে? স্পষ্ট বার্তা দিল 'ট্রাই'

Multiple SIM Card: অনেকের কাছেই নিজেদের নামে একাধিক মোবাইল কানেকশন রয়েছে। তার জন্য এবার কি টাকা দিতে হবে?

কলকাতা: সম্প্রতি একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, একের বেশি সিম বা ফোনের সংযোগ কারও নামে নথিভুক্ত থাকলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI বিশেষ ফি নিতে পারে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে টেলিকম নিয়ামক সংস্থা। X হ্যান্ডেলে এই বিষয়টি ভিত্তিহীন এবং ভুয়ো বলে জানিয়েছে তারা। 

ওই পোস্টে বলা হয়েছে, কোনও ব্য়ক্তির একাধিক ফোন নম্বর অথবা একাধিক সিম (multiple sim) থাকলে TRAI সেই উপভোক্তার কাছ থেকে ফি (TRAI on extra fee) নেবে- এই দাবি সম্পূর্ণ ভুল। এই দাবির কোনও ভিত্তি নেই এবং সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করতে এই দাবি ছড়ানো হয়েছে। TRAI-এর তরফ থেকে এমন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

 

ভারতে (Mobile Connection in India) এখন ১২০ কোটির কমবেশি মোবাইল কানেকশন (Mobile Phone Connection in India) রয়েছে। এই সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এর ফলে নতুন ফোন নম্বরের একটি ভান্ডার তৈরির জন্য গত সপ্তাহে একটি কনসাল্টেশন পেপার প্রকাশ করে TRAI, সেখানে National Numberig Plan-কে নতুন করে সাজানোর কথা বলা হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী এর আগে ২০০৩ সালে টেলি যোগাযোগ মন্ত্রক (DoT) সামগ্রিকভাবে National Numberig Plan-কে ঢেলে সাজিয়েছিল নতুন ফোন নম্বরের ঊর্ধ্বগামী চাহিদা সামাল দিতে। ওই পরিকল্পনা ছিল মোটামুটি ৭৫০ মিলিয়ন ফোন কানেকশনের কথা মাথায় রেখে। 

ওই কনসাল্টেশন পেপারে (TRAI Consultation Paper) এই কাজে যারা যুক্ত- তাদের থেকে পরামর্শ চাওয়া হয়েছে একটি বিষয়ে। এবিপি লাইভের একটি প্রতিবেদন অনুযায়ী, Telecommunications Identifiers রিসোর্স যদি নির্দিষ্ট সময় পরেও অব্য়বহৃত অবস্থায় পড়ে থাকে তাহলে টেলিকম অপারেটরকে কীভাবে জরিমানা করা যায়, সেই বিষয়ে নানা পরামর্শ চাওয়া হয়েছে।     

Telecommunications Identifiers বিষয়টি কী?
এটি সংখ্যা বা Digit, ক্য়ারেক্টার, চিহ্ন বা Symbol-এর কম্বিনেশনের একটি সিকোয়েন্স যার মাধ্যমে কোনও ফোন সংযোগ বা মোবাইল ব্য়বহারকারীকে নির্দিষ্ট ভাবে আলাদা করে চিহ্নিত করা যায়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়াশোনা: UPSC দেননি! ধাপে ধাপে এখন IAS! চমকে দেবে এই লড়াকুর কাহিনি

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Silver Price Prediction : জানুয়ারি থেকে ৬৪ শতাংশ কমেছে রুপোর দাম, আর তলানিতে যাবে ?
জানুয়ারি থেকে ৬৪ শতাংশ কমেছে রুপোর দাম, আর তলানিতে যাবে ?
Gold Scam : সাবধান ! নকল সোনায় বসছে আসল হলমার্ক ? ব্যবহার করা হচ্ছে চাইনিজ পাউডার ? ভাইরাল ভিডিয়ো
সাবধান ! নকল সোনায় বসছে আসল হলমার্ক ? ব্যবহার করা হচ্ছে চাইনিজ পাউডার ? ভাইরাল ভিডিয়ো
8th Pay Commission : ন্যূনতম পেনশন হবে ৪৫,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট
ন্যূনতম পেনশন হবে ৪৫,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে নতুন কী আপডেট

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget