এক্সপ্লোর

Gold Loan: সোনার বদলে ধার নিয়েছেন, শোধ করতে না পারলে কী হবে ?

Gold Loan Defaulter: গোল্ড লোনের ক্ষেত্রে মেয়াদের মধ্যেও যদি আপনি ঋণ শোধ করতে পারেন, তাহলে ঋণদাতা সংস্থা আপনার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিতে পারে। সোনা কি বাজেয়াপ্ত হবে ?

Loan Repayment: বহু সময় ধরেই মানুষ প্রয়োজনের সময় সোনার বিনিময়ে (Gold Loan) ব্যাঙ্ক বা অন্য সংস্থা থেকে টাকা ধার নিয়ে থাকেন। অন্যান্য ঋণের তুলনায় এই গোল্ড লোনের ক্ষেত্রে ঋণশোধের মেয়াদ খানিক কম থাকে, কিন্তু তার পরেও ঋণের উপর সুদের হার অনেকটাই কম থাকায় অনেকেই পার্সোনাল লোনের (Personal Loan) বদলে গোল্ড লোন নিয়ে থাকেন। কিন্তু জানেন কি, সোনার বদলে ঋণ নিয়ে তা শোধ করতে না পারলে কী হবে ? আপনার সোনা কি আর ফেরত পাবেন না ?

মূলত গোল্ড লোনের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তির ক্রেডিট স্কোর (Credit Score) অনেক কম, আগে লোন নেওয়ার ইতিহাস নেই, তারাও ঋণ নিতে পারেন বা ঋণের আবেদন করতে পারেন। এই গোল্ড লোনের ক্ষেত্রে সর্বোচ্চ ঋণ শোধের মেয়াদ থাকে ২ বছর। কিন্তু এই মেয়াদের মধ্যেও যদি আপনি ঋণ শোধ করতে পারেন, তাহলে ঋণদাতা সংস্থা আপনার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিতে পারে। তবে এই ঋণখেলাপি হওয়ার হাত থেকে বাঁচতে আপনি বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে পারেন।

সোনার গহনা নিলাম হতে পারে

প্রথমত মেয়াদের মধ্যে ঋণ শোধ করতে না পারলে আপনাকে সংস্থার পক্ষ থেকে রিমাইন্ডার দেওয়া হবে। বারবার রিমাইন্ডার দেওয়ার পরেও যদি আপনি টাকা না শোধ (Loan Repayment) করেন, সেক্ষেত্রে ঋণদাতা সংস্থার পূর্ণ অধিকার রয়েছে আপনার সোনার গহনা জনগণের জন্য নিলামে রাখার। তবে সোনার গহনা নিলামে দেওয়ার দুই সপ্তাহ আগেই ঋণদাতা সংস্থা আপনাকে এ বিষয়ে জানাবে।

লেট ফাইন গুণতে হবে

মূলত গোল্ড লোনের (Gold Loan) ক্ষেত্রে ঋণদাতা সংস্থার তরফ থেকে কিছু টাকা প্রসেসিং ফি হিসেবে নেওয়া হয়। সেই টাকা ছাড়াও মেয়াদের মধ্যে টাকা শোধ না করলে গুনতে হতে পারে জরিমানা। একেই লেট ফাইন বলা হয়। রিমাইন্ডার দেওয়ার পরেও নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা শোধ না করলে যত সময় এগোবে তত বাড়তে থাকবে আপনার লেট ফাইন। অনেকক্ষেত্রে আবার ঋণ শোধের মেয়াদের আগেই টাকা পুরোপুরি শোধ করলে জরিমানা গুনতে হতে পারে।

ক্রেডিট স্কোর কি কমতে পারে ?

গোল্ড লোনের সঙ্গে সরাসরি ক্রেডিট স্কোরের (Credit Score) সম্পর্ক নেই। কিন্তু গোল্ড লোন শোধ করতে না পারলে তার প্রভাব ক্রেডিট স্কোরে পড়বেই। ঋণদাতা সংস্থা ডিফল্টার হিসেবে আপনার নাম পাঠিয়ে দেবে সমস্ত এনবিএফসি ও ব্যাঙ্কের কাছে আর তার ফলে ভবিষ্যতে কোনও ঋণ নিতে পারবেন না। যদিও বা পরে কোনওভাবে ঋণের আবেদন মঞ্জুর হয়ে যায়, সুদের হার থাকবে অত্যন্ত চড়া।  

আরও পড়ুন: Gold Price Today : আবার কমল সোনার দাম, লক্ষ্মীবারের আগেই ঘরে আনুন সোনা, জানুন মূল্য়

সেরা শিরোনাম

8th Pay Commission : ৩.৪ লাখ টাকা এরিয়ার বাবদ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? বলছে ব্রোকারেজ ফার্মের রিপোর্ট, কীভাবে সম্ভব ?
৩.৪ লাখ টাকা এরিয়ার বাবদ পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ? বলছে ব্রোকারেজ ফার্মের রিপোর্ট, কীভাবে সম্ভব ?
Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
New Financial Rules : ১ ডিসেম্বর থেকে বাড়বে আরও খরচ ? এই আর্থিক নিয়মগুলিতে হচ্ছে পরিবর্তন
১ ডিসেম্বর থেকে বাড়বে আরও খরচ ? এই আর্থিক নিয়মগুলিতে হচ্ছে পরিবর্তন
8th Pay Commission: ১ লাখ টাকা হতে পারে বেসিক পে ? ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই সব সম্ভব, কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন ?
১ লাখ টাকা হতে পারে বেসিক পে ? ৪ ফিটমেন্ট ফ্যাক্টর হলেই সব সম্ভব, কবে থেকে কার্যকর অষ্টম বেতন কমিশন ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget