এক্সপ্লোর

E-Passport: ভারতে ই-পাসপোর্ট কবে লঞ্চ? কেমন দেখতে হবে এই নতুন পাসপোর্ট

E-Passport India: শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই হয়তো ভারতে লঞ্চ হতে চলেছে আধুনিক ও উন্নত চিপযুক্ত ই-পাসপোর্ট।

কলকাতা: খুব তাড়াতাড়ি ই-পাসপোর্ট (E-Passport) লঞ্চ করতে চলেছে ভারত সরকার। বিদেশ ভ্রমণের জন্য জরুরি এই পাসপোর্টে (Passport) ব্যবহারকারীদের সমস্ত তথ্য যেন আরও সুরক্ষিত থাকে সেই জন্যই লঞ্চ হতে চলেছে এই ই-পাসপোর্ট। শোনা যাচ্ছে, সম্ভবত চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষের দিকেরি ভারতে লঞ্চ হতে পারে এই ই-পাসপোর্ট। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করের তরফে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এবার দেখে নেওয়া যাক এই ই-পাসপোর্টের খুঁটিনাটি। প্রসঙ্গত উল্লেখ্য, চিপযুক্ত ই-পাসপোর্টের ধারণা নতুন নয়। বিশ্বে ১০০-র বেশি দেশে ইতিমধ্যেই এই ই-পাসপোর্ট চালু হয়েছে। সেই তালিকায় রয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল, বাংলাদেশ। এছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, মালাউই এবং অন্যান্য আরও অনেক দেশে।

ই-পাসপোর্ট আসলে কী?

সাধারণ পাসপোর্টের মতোই কাজ হবে ই-পাসপোর্টে। এর মধ্যে থাকবে ছোট একটি ইলেকট্রনিক চিপ। পাসপোর্টের ভিতরে লাগানো এই চিপেই থাকবে যাবতীয় খুটিনাটি তথ্য। আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা এবং অন্যান্য অনেক তথ্য থাকবে এই ই-পাসপোর্টে। জানা গিয়েছে, যে চিপ ই-পাসপোর্টে থাকবে সেটি হল রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ। এর সঙ্গে থাকবে একটি অ্যান্টেনাও, যা পাসপোর্টের ব্যাক কভারে বা পিছনের অংশে থাকবে। মূলত ভুয়ো পাসপোর্টের রমরমা কমাতেই চালু হতে চলেছে এই ই-পাসপোর্ট। এছাড়াও অনেক সহজেই নির্দিষ্ট ব্যক্তির তথ্য পাওয়া যাবে প্রয়োজনের সময়।

কারা তৈরি করবে এই ই-পাসপোর্ট?

টেক জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস এই ই-পাসপোর্ট তৈরি করবে বলে জানা গিয়েছে। আর চলতি বছরের শেষের দিকেই লঞ্চ হবে এই নতুন ধরনের পাসপোর্ট।

কেমন দেখতে হবে হবে ই-পাসপোর্ট?

সাধারণ পাসপোর্টের মতোই দেখতে হবে ভারতের নতুন ই-পাসপোর্ট। শুধু পাসপোর্টের ভিতরে লাগানো থাকবে একটি চিপ।

যাঁদের পাসপোর্ট আছে তাঁরা কি নতুন ই-পাসপোর্টে জন্য আবেদন করবেন?

সরকারের তরফে এখনও এ ব্যাপারে কিছু ঘোষণা করেনি। অর্থাৎ যাঁদের ইতিমধ্যেই পাসপোর্ট রয়েছে তাঁরা নতুন করে ই-পাসপোর্টের জন্য আবেদিন করবেন কিনা তা জানা যায়নি। অথবা ই-পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে বর্তমানে থাকা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা তাও জানা যায়নি।

আরও পড়ুন- প্যান কার্ডের এই কাজ না করলে ১০,০০০ টাকা জরিমানা ! বন্ধ হবে অ্যাকাউন্ট

সেরা শিরোনাম

FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
SBI Alert : স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
স্টেট ব্যাঙ্কের বড় ঘোষণা, বাড়বে না ফিক্সড ডিপোজিটের সুদের হার ? এই বললেন চেয়ারম্যান
Loan Rate Hike : ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
ঋণ নিলে দিতে হবে আরও বেশি সুদ, PNB, BOB সহ এই ৫ ব্যাঙ্ক বাড়াল লেন্ডিং রেট
Post Office Schemes: ৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
৫ বছরে কেবল সাড়ে ৪ লাখ টাকা সুদ পাবেন ,পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget