এক্সপ্লোর

Silicon Valley Bank: একদিনে তুলে নেওয়া হয় ৩ লক্ষ ৪৪ হাজার কোটি! ধরাশায়ী সিলিকন ভ্য়ালি ব্য়াঙ্ক

Bank Collapse: জানা গিয়েছে, সিলিকন ভ্যালির স্টার্টআপ সংস্থাগুলি একে একে জমা টাকা তুলে নিতে শুরু করে।

নয়াদিল্লি: বিশ্বের তাবড় তথ্যপ্রযুক্তি সংস্থার চাকা ঘুরত তাদের টাকায়। স্টার্টআপ শুরু করতে ঋণের জন্য লাইন পড়ত রোজ। মুখ থুবড়ে পড়েছে সেই সিলিকন ভ্যালি ব্যাঙ্ক। ২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটের পর এই নিয়ে দ্বিতীয় বার এত বড় কোনও ব্য়াঙ্ক মুখ থুবড়ে পড়ল। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে কার্যত সব শেষ। হুড়মুড়িয়ে সকলে বিনিয়োগ তুলে নেওয়াতেই এত বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে (Silicon Valley Bank)। 

বুধবার থেকেই সিলিকন ভ্যালি কার্যত তলিয়ে যেতে বসেছিল

বুধবার থেকেই সিলিকন ভ্যালি কার্যত তলিয়ে যেতে বসেছিল। ব্যালান্স শিটের জন্য সেই সময়ই ২২৫ কোটি ডলার প্রয়োজন ছিল তাদের। কিন্তু তাতে বিনিয়োগকারী সংস্থাগুলির মধ্যে আতঙ্ক দেখা দেয় বলে মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর। তড়িঘড়ি সব সংস্থাকে টাকা তুলে নিতে বলা হয়, এমন খবর মিলেছে (Bank Collapse)। 

জানা গিয়েছে, সিলিকন ভ্যালির স্টার্টআপ সংস্থাগুলি একে একে জমা টাকা তুলে নিতে শুরু করে। তাতে মরিয়া চেষ্টা চালাতে ১৮০ কোটি ডলার ক্ষতি করে সব বন্ড বিক্রি করে দিতে বাধ্য হয় সিলিকন ভ্যালি স্টার্টআপ। এর পরই বৃহস্পতিবার সিলিকন ভ্যালি ব্যাঙ্কের শেয়ার ৬০ শতাংশ নিচে চলে যায়। রাত হতে হতে তা প্রায় ৭০ শতাংশে গিয়ে ঠেকে।

পরিস্থিতি বেগতিক দেখে সাময়িক ভাবে সিলিকন ভ্যালি ব্য়াঙ্কের স্টক আটকে দেওয়া হয়। ফার্স্ট রিপাবলিক, প্যাকওয়েস্ট ব্যাঙ্কর্প, সিগনেচার ব্যাঙ্কের শেয়ারও আটকে রাখা হয়। কোনও ভাবেই শেষরক্ষা হয়নি শেষ মেশ। তাতে অ্যাটলান্টিক মহাসাগরের দুই পারেই রাতারাতি কয়েকশো কোটি ডলার কার্যত তলিয়ে যায়। 

আরও পড়ুন: Meta Layoffs: ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটা সংস্থার, এবার কোপ নন-ইঞ্জিনিয়ারদের উপর

বিনিয়োগকারীদের ক্ষতি আটকাতে নিয়ন্ত্রক সংস্থা সিলিকন ভ্য়ালি ব্যাঙ্কের সম্পদ নিলামে তুলবে। মুখ থুবড়ে পড়ার সময় সিলিকন ভ্যালি ব্য়াঙ্কের মোট সম্পদের পরিমাণ ছিল ২০ হাজার ৯০০ কোটি ডলার। বিনিয়োগ ছিল ১৭ হাজার ৫০০ কোটি ডলারের। সঙ্কটের ২৪ ঘণ্টা আগেও সিলিকন ভ্যালি ব্যাঙ্কের সিফ এগজিকিউটিভ অফিসার গ্রেগ পেকার গ্রাহকদের আশ্বস্ত করার চেষ্টা করেন। সকলকে শান্ত থাকতে বলেন। কিন্তু তাতেও কাজ হয়নি।

মার্কিন নিয়ন্ত্রক সংস্থার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ার বাজার যখন রক্তাক্ত হচ্ছে, সেই সময় সিলিকন ভ্যালি ব্যাঙ্ক থেকে ৪২০০ কোটি ডলার তুলে নেন গ্রাহকরা, ভারতীয় মুদ্রায় যা ৩ লক্ষ ৪৪ হাজার ২৫৫ কোটি টাকা। এই ঘটনা স্টার্ট আপগুলির জন্য অস্তিত্ব সঙ্কটের বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

হাই-প্রোফাইল গ্রাহক-তালিকায় ছিল শপিফাই, জিপরিক্রুটারের মতো সংস্থা

সিলিকন ভ্যালি ব্যাঙ্কের হাই-প্রোফাইল গ্রাহক-তালিকায় ছিল শপিফাই, জিপরিক্রুটারের মতো সংস্থা। এই বিপর্যয়ের প্রভাব স্টার্টআপ তো বটেই, ঋণতাদা সংস্থাগুলিকেও প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।

 

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget