এক্সপ্লোর

Interim Budget 2024: অন্নদাতাদের উন্নয়নে কী ঘোষণা এবারের বাজেটে ?

Agriculture Budget 2024 announcements: কৃষিপণ্যের বেশ কয়েকটি দিক গুরুত্ব পেল ২০২৪ সালের বাজেটে। গত বছর মিলেটের মতো এবার তৈলশস্যের দিকে নজর দিল কেন্দ্রের অন্তবর্তী বাজেট।

কলকাতা: কৃষিক্ষেত্রের উন্নয়নের জন্য বিনিয়োগের ঘোষণা করল কেন্দ্র। বাজেট পেশ করার সময় নির্মলা সীতারমণ বলেন, কৃষিক্ষেত্রে ব্যক্তিগত ও সরকারি বিনিয়োগ আনা হবে। কৃষিকাজের পরেও ফসল সংরক্ষণ করা, পণ্যজাত করার ব্যাপারে জোর দেবে সরকার। গুরুত্ব দেওয়া হবে কৃষিক্ষেত্রের একাধিক বিষয়ের উপর।

কৃষির কোন কোন দিককে গুরুত্ব ?

  • ফসল সংরক্ষণ নিয়ে নতুন করে পরিকাঠামো গড়ার কথা জানিয়েছেন নির্মলা সীতারমণ। মর্ডান স্টোরেজ গড়ে তুলবে মোদী সরকার।
  • এছাড়াও, সাপ্লাই চেইন, অর্থাৎ ফসল খেত থেকে বাজারে আসা পর্যন্ত পুরো ব্যবস্থাকে আরও উন্নত করতে চায় কেন্দ্র।
  • ২০২৪ সালের বাজেটে জোর দেওয়া হয়েছে ফসলের প্রাথমিক ও পরবর্তী প্রক্রিয়াকরণের উপরেও। এছাড়াও, ব্র্যান্ডিংয়ের উপরও জোর দেবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

আত্মনির্ভর তৈলশস্য অভিযান ! 

২০২৩ সালের বাজেটে গুরুত্ব পেয়েছিল জোয়ার বাজরার মতো মিলেট শস্যগুলি। ২০২৪ সালের অন্তবর্তী বাজেটে তেলজাতীয় ফসলে জোর দিল কেন্দ্রীয় সরকার। যদিও ২০২২ সালেই এই বিশেষ প্রকল্পের ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। এবার সেই মাফিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন নির্মলা। 

  • সর্ষে, তিল, বাদাম, সোয়াবিন ও সূর্যমুখী তেলের উৎপাদনের উপর জোর দেবে কেন্দ্র।
  • এই বিশেষ শস্যগুলির উৎপাদনের জন্য আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করা হবে। 
  • উচ্চমানের ফসল উৎপাদনে জোর দেওয়া হবে।
  • ফসলের পরিমাণ বাড়াতেও বিশেষ পরিকাঠামো গড়বে কেন্দ্র। 
  • এগুলির পাশাপাশি ফসলের সংরক্ষণ, মূল্য নিয়ন্ত্রণ ও বিমার দিকেও জোর দেবে ২০২৪ সালের বাজেট।

প্রসঙ্গত, গত পাঁচ বছরে ভারতে তেল জাতীয় শস্যের উৎপাদন অনেকটাই বেড়েছে। ২০২০-২১ সালে এই পরিমাণ ছিল ৩৬৫.৬৫ লাখ টন। যা তার আগের অর্থবর্ষের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি। এর পরেই আত্মনির্ভর তৈলশস্যের অভিযানের ঘোষণা করা হয়। ২০২৪ সালের বাজেটে এই বিশেষ শস্যগুলির কীভাবে পণ্যায়ন হবে, সে ব্যাপারেই বিস্তারিত জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। 

বিশ্বে সবচেয়ে বেশি দুধ উৎপাদন ! 

গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয় ভারতেই। ২০২৪ বাজেট পেশ করার সময় এমনটাই বললেন অর্থমন্ত্রী। তবে ভারতে দুধ উৎপাদনকারীর পশুদের উৎপাদনের হার অনেকটাই কম। রাষ্ট্রীয় গোকূল মিশন, জাতীয় পশুসম্পত্তি (লাইভস্টক) মিশনে এবার তাদের সংখ্যা বাড়ানোর দিকে নজর দেওয়া হবে। এর জন্য উন্নয়নমূলক কিছু বরাদ্দও থাকবে কেন্দ্রের তরফে। পাশাপাশি বেশ মৎস্যশিল্পেও বেশ কিছু ঘোষণা করেছে কেন্দ্র।

আরও পড়ুন - Interim Budget 2024: আয়করে কি কোনও পরিবর্তন আনল কেন্দ্র ?

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget