এক্সপ্লোর

RBI Rate Cut: এই বছর ৭৫ বেসিস পয়েন্ট কমবে রেপো রেট ! সাধারণ মানুষকে সুখবর দেবে RBI ?

Repo Rate: আগামী এপ্রিল এবং জুন মাসে পরপর কমতে পারে রেপো রেট। আবার অক্টোবর মাসেও আরও কমতে পারে রেপো রেট।

Repo Rate: এসবিআই রিসার্চ ইকোর‍্যাপ পূর্বাভাস দিয়েছে যে এই বছর ৭৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI Rate Cut)। বিশেষজ্ঞরা অনুমান করেছেন যে, ২০২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সিপিআই মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে ৩.৯ শতাংশ। আর গোটা বছরের হিসেবে এই মুদ্রাস্ফীতির হার ছিল ৪.৭ শতাংশ। এরপরে আগামী ২০২৬ সালে এই মুদ্রাস্ফীতির হার থাকতে পারে ৪.০ থেকে ৪.২ শতাংশের মধ্যে। আর কোর মুদ্রাস্ফীতির (CPI Inflation) হার থাকতে পারে ৪.২ থেকে ৪.৪ শতাংশের মধ্যে।

এই ধারার উপর ভিত্তি করে বিশেষজ্ঞরা আশা করছেন যে এই সাইকেলে ৭৫ বেসিস পয়েন্ট কমানো হতে পারে রেপো রেট। আগামী এপ্রিল এবং জুন মাসে পরপর কমতে পারে রেপো রেট (Repo Rate)। আবার অক্টোবর মাসেও আরও কমতে পারে রেপো রেট। এমনটাই জানা যাচ্ছে রিপোর্টে।

এই রিপোর্টে বলা হয়েছে, 'এই মাসে খানিক স্তিমিত মুদ্রাস্ফীতির হার (RBI Rate Cut) আগামীতেও বজায় থাকবে, আর তা হলে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে কিউমুলেটিভ রেট কাট হতে পারে, ন্যূনতম ৭৫ বেসিস পয়েন্ট পর্যন্ত রেপো রেট কমতে চলেছে এবার। আগামী এপ্রিল ও জুন মাসের মুদ্রানীতির বৈঠকে পরপর এই রেট কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। মাঝে অগাস্ট মাস বাদ দিয়ে ফের এই রেট কাট শুরু হতে পারে অক্টোবর মাস থেকে।'

সিপিআই মুদ্রাস্ফীতির হার

ভারতের কনজিউমার প্রাইস ইনডেক্স মুদ্রাস্ফীতি পড়ে গিয়েছে সাত মাসের সর্বনিম্ন স্তরে, এখন মুদ্রাস্ফীতির হার রয়েছে ৩.৬ শতাংশ (ফেব্রুয়ারির তথ্য অনুসারে)। আর এই কারণেই খাদ্যপণ্যের দাম অনেকাংশে কমেছে। সবজির দাম ব্যাপক হারে কমার কারণে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতির হার দাঁড়িয়েছে ৩.৮৪ শতাংশে। এই প্রথম ২০ মাসের ইতিহাসে সবজির দামে নেতিবাচক মুদ্রাস্ফীতি নজরে এল। রসুন, আলু এবং টমাটোর দাম ব্যাপক হারে কমে গিয়েছে।

সামগ্রিক মুদ্রাস্ফীতির হার অনেকাংশে কমে যাওয়া ছাড়াও আমদানি মুদ্রাস্ফীতি ১.৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩১.১ শতাংশ। তেল, রাসায়নিকের দাম বাড়ার কারণে এই বৃদ্ধি দেখা গিয়েছে। আগামী মাসগুলিতে ডলারের নিরিখে টাকার দামের পতন এই মুদ্রাস্ফীতি আরও বাড়িয়ে তুলতে পারে।

আরও পড়ুন: Google Assistant: এই জনপ্রিয় পরিষেবা আর মিলবে না অ্যান্ড্রয়েডে, বড় পদক্ষেপ নিচ্ছে গুগল

সেরা শিরোনাম

Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Inflation in Monthly Budget: মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে
মূল্যবৃদ্ধির চাপে মাসের খরচ ছাপিয়ে যাচ্ছে বাজেটকে? কীভাবে নিয়ন্ত্রণ করবেন আপনার এই সমস্যাকে

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget