এক্সপ্লোর

Amazon Prime Lite: অ্যামাজন প্রাইম এবার আরও সস্তা, আসছে 'লাইট' ভার্সান, এক বছরের সাবস্ক্রিপশনে খরচ কমবে ৫০০ টাকা

Amazon Prime Lite Version: অ্যামাজন প্রাইম লাইট ভার্সানে থাকবে বিজ্ঞাপনের সাপোর্ট। বছরে সাবস্ক্রিপশনের খরচ ৫০০ টাকা।

Amazon Prime Lite: নতুন বছর গ্রাহকদের জন্য সুখবর আনল অ্যামাজন প্রাইম (Amazon Prime) কর্তৃপক্ষ। নেটফ্লিক্সের (Netflix) পর এবার ইউজারদের জন্য সস্তার প্ল্যান লঞ্চ করতে চলেছে অ্যামাজন প্রাইম সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যামাজন প্রাইমের এক বছরের ৯৯৯ টাকার সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ বেড়ে অনেকদিন আগেই ১৪৯৯ টাকা হয়ে গিয়েছে। তবে এবার আসছে অ্যামাজন প্রাইম লাইট ভার্সান। এই মাধ্যমে একই পরিষেবা পাবেন ইউজাররা। তবে এই প্ল্যাটফর্মে এক বছরের সাবস্ক্রিপশন করা যাবে ৯৯৯ টাকায়। শোনা গিয়েছে, আপাতত বিটা ভার্সানে অ্যামাজন প্রাইম লাইট ভার্সানের পরীক্ষা নিরীক্ষা চলছে। নির্দিষ্ট সংখ্যক ইউজারদের ক্ষেত্রে এই পরিষেবা চালু হয়েছে। বৃহত্তর পর্যায়ে অ্যামাজন প্রাইম লাইট ভার্সান এখনও চালু হয়নি। 

কী কী সুবিধা পাওয়া যাবে অ্যামাজন প্রাইম লাইট ভার্সানে

শোনা গিয়েছে, অ্যামাজন প্রাইম লাইট ভার্সানে স্ট্রিমিংয়ের ক্ষেত্রে কয়েক মিনিটের ফারাক থাকবে মূল প্রাইম ভার্সানের থেকে। এর পাশাপাশি অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপ নিলে গ্রাহকরা সস্তার প্ল্যানে দু'দিনের আনলিমিটেড স্ট্যান্ডার্ড ডেলিভারি পাবেন। এছাড়াও প্রাইম এক্সক্লুসিভ অফার এবং ডিল- এর সুযোগ সুবিধা পাওয়া যাবে। অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। শুধু অ্যামাজনের শপিং ওয়েবসাইটের সুযোগ সুবিধাই নয়, প্রাইম লাইট ভার্সানের সাহায্যে অ্যামাজন প্রাইম ভিডিও মাধ্যমের সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ সমস্ত এক্সক্লুসিভ কনটেন্ট দেখা যাবে। তবে এই প্ল্যান বিজ্ঞাপন মুক্ত নয়। অতএব সিনেমা বা অন্যান্য কনটেন্ট দেখার মাঝে ইউজারকে বিজ্ঞাপনও দেখতে হবে। ভিডিও দেখা যাবে SD কোয়ালিটিতে। একই সময়ে দুটো ডিভাইসে যেমন মোবাইল এবং টিভিতে এই প্ল্যানের মাধ্যমে ভিডিও দেখা যাবে। 

যে সমস্ত সুবিধা পাওয়া যাবে না

অ্যামাজন প্রাইম লাইট মেম্বারশিপের ক্ষেত্রে ইউজাররা নো-কস্ট ইএমআই, অ্যামাজন প্রাইম মিউজিক, ফ্রি ই-বুক, প্রাইম গেমিং, অর্ডার করার দিনই বা পরের দিন ডেলিভারি--- এই সমস্ত সুবিধা পাবেন না। যাঁরা অ্যামাজনের শপিং ওয়েবসাইট বেশি দেখেন এবং হাই কোয়ালিটির স্ট্রিমিং প্রয়োজন নেই, তাঁদের জন্য এই প্ল্যান আদর্শ। এক বছরের প্ল্যানে ৫০০ টাকা সাশ্রয় করতে পারবেন আপনি। 

অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল

চলতি বছর অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল শুরু হয়ে গিয়েছে প্রাইম সদস্যদের জন্য। সাধারণ জনতার জন্য ১৫ জানুয়ারি এই সেল শুরু হবে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। তবে অ্যামাজন প্রাইম মেম্বাররা ১৪ তারিখ থেকেই এই সেলে কেনাকাটা করার সুযোগ পাবেন। একই সময়ে ফ্লিপকার্টে শুরু হয়েছে বিগ সেভিং ডে'জ সেল। এখানেও ফ্লিপকার্টের প্লাস মেম্বাররা ১৪ তারিখ মাঝরাত থেকে কেনাকাটার সুযোগ পাবেন। আমজনতার জন্য ১৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে এই সেল।  

আরও পড়ুন- অ্যাপলের সিইও-র বেতনে বড় কাটছাঁট, স্য়ালারি কমল ৪০ শতাংশের বেশি

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget